বাংলা টেলিভিশনের রিয়্যালিটি শোর দুনিয়ায় এক বড় বিস্ফোরণ ঘটতে চলেছে। প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে বহুল চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’-র। আর এবারের সবচেয়ে বড় আকর্ষণ হলো— সঞ্চালকের ভূমিকায় আর বলিউডের কোনো তারকা নন, বরং দেখা যাবে বাংলার 'মহারাজ' সৌরভ গঙ্গোপাধ্যায়-কে।

ষ্টার জলসা এবং ওটিটি প্ল্যাটফর্ম 'জিওহটস্টার' (JioHotstar)-এ শোটি যৌথভাবে সম্প্রচারিত হবে। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে সৌরভ সঞ্চালিত শো-এর সম্প্রচার সময় ঘোষণা করল চ্যানেল কর্তৃপক্ষ।
সময়সূচি ও টেলিকাস্টের সময়
গ্র্যান্ড ওপেনিং (Grand Opening): আগামী ৩০ অগস্ট (রবিবার) হতে চলেছে এই মেগা রিয়্যালিটি শোর গ্র্যান্ড প্রিমিয়ার। নিয়মিত সম্প্রচার: ৩১ অগস্ট থেকে প্রতিদিন রাত ৯:৩০টা-র প্রাইম টাইমে সম্প্রচারিত হবে ‘বিগ বস বাংলা’। অর্থাৎ প্রতিজ্ঞা এবং সংসার সংকীতর্ণের স্লটে থাবা বসাল বিগ বস বাংলা। তবে না, এই দুই মেগা বন্ধ হচ্ছে না। সময় বদল ঘটেছে।
এ সিজনের বিশেষ চমক ও মূল ভাবনা — ‘দুর্গ জয় সহজ নয়’:
এবারের সিজনের মূল ট্যাগলাইন রাখা হয়েছে— ‘দুর্গ জয় সহজ নয়’। বিগ বসের ঘরে থাকা প্রতিযোগীদের প্রতি মুহূর্তে কৌশল, ধৈর্য এবং মানসিক শক্তির কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে।
'দাদা'-র নতুন অবতার:
{{/usCountry}}'দাদা'-র নতুন অবতার:
{{/usCountry}}দীর্ঘদিন 'দাদাগিরি'-র মঞ্চে দাপট দেখানোর পর এবার একেবারে ভিন্ন মেজাজে দেখা মিলবে সৌরভের। লেদার জ্যাকেট, চোখের সানগ্লাস আর বুলেটে চড়ে তাঁর এন্ট্রি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। ঘরের ভেতরে প্রতিযোগীদের ঝগড়া, কোন্দল ও সংঘাত সামলানো প্রসঙ্গে সৌরভ স্পষ্ট জানিয়েছেন, নিজের স্বভাবসিদ্ধ ধৈর্য ও ক্রিকেট জীবনের অভিজ্ঞতা দিয়েই তিনি পরিস্থিতি সামাল দেবেন।
বিগ
বিগ বসের গ্র্যান্ড লঞ্চ ইভেন্টে সৌরভ জানান, ‘আমার সলমনের সঙ্গে কোনও কথা হয়নি। আমার সঙ্গে সলমনের আলাপ নেই। একবারই দেখা হয়েছিল ফিল্ম ফেস্টিভ্যালে প্রধান অতিথি হয়ে এসেছিল। আমার শাহরুখ-অমিতাভ বচ্চনের সাথে দেখা হয়েছে, এমনকী রণবীর সিং-রণবীর কাপুরের সাথেও, তবে ওঁনার সঙ্গে কথা হয়নি’। সৌরভ জানান, তাঁর জীবনে কোনও বিগ বস নেই। তিনি মানুষকে সম্মান করেন তবে ভয় পান না। তবে সৌরভের জীবনে একজন বিগ বসের নাম বলতে হলে তিনি জানান,'সময়ের সঙ্গে পাল্টায়। যখন বড় হয়েছি বাবা (চণ্ডী গঙ্গোপাধ্যায়)। খুব স্ট্রিক্ট ছিলেন। ডোনা একদমই কঠিন নয়, সানা আরও সহজ। সেই অর্থে বলতে গেলে এখনও মা বকা দেয়'।
প্রতিযোগীদের নিয়ে জোর জল্পনা:
টলিপাড়ার একাধিক নামজাদা অভিনেতা, জনপ্রিয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সারদের নাম প্রতিযোগীদের তালিকায় ঘুরপাক খাচ্ছে। সায়ক চক্রবর্তী, শমীক অধিকারী (ননসেন), যশ দাশগুপ্ত এবং নুসরত জাহানের মতো ব্যক্তিত্বদের নাম নিয়ে গুঞ্জন থাকলেও, চ্যানেল কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে নামগুলো সারপ্রাইজ হিসেবেই রাখা হয়েছে। খবর, বিগ বস বাংলার অফার ফিরেছেন দেবলীনা নন্দী,সৌমিতৃষা কুণ্ডু, জীতু কমলরা। এখন দেখার, বিগ বসের ঘরের অংশ কারা কারা হন।
জলসার নতুন স্লট
৩০শে অগস্ট থেকে প্রতিজ্ঞা স্লট বদলে যাচ্ছে ৭.৩০টায়। ওদিকে রাত ১০টার বদলে আধ ঘণ্টা পিছিয়ে সাড়ে দশটায় দেখা যাবে মানালি-সব্যসাচীর সংসার সংকীর্তণ। এই স্লটের চলতি মেগা শুধু তোমারি জন্যকে বিকালে স্লটে আনছে জলসা। ৩১ তারিখ থেকে বিকাল ৫.৩০টায় দেখা যাবে দীপান্বিতা রক্ষিত ও সায়ন বসু অভিনীত এই মেগা।