প্রায় এক দশক পর স্টার জলসার পর্দায় পথচলা শুরু করতে চলেছে বহুল চর্চিত রিয়্যালিটি শো ‘বিগ বস বাংলা’। ৩০শে অগস্ট রাত ৮টা থেকে বিশেষ গ্র্যান্ড প্রিমিয়ারের মাধ্যমে এর শুভারম্ভ হবে। এরপর আগামী ৩১শে অগস্ট থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতিদিন রাত ৯:৩০টা থেকে ১০:৩০টা পর্যন্ত নিয়মিত সম্প্রচারিত হবে শো-টি।

বিগ বসের এই মেগা স্লটের কারণেই পরিবর্তন আনা হয়েছে স্টার জলসার সন্ধে ও রাতের একাধিক জনপ্রিয় ধারাবাহিকের সময়সূচিতে। প্রাইম টাইম বাঁচাতে কোপ পড়েছে দুটি চলমান মেগা ধারাবাহিকের ওপর।
বন্ধের মুখে যে দুই মেগা ধারাবাহিক
বিগ বস-কে জায়গা করে দিতে গিয়ে মাত্র চার মাসের মাথায় সফর শেষ করতে চলেছে টেন্টের একটি মেগা। অনেকের ধারণা ছিল বিগ বসের জন্য বন্ধ হতে পারে ওহ মোর দরদিয়া। তবে তেমন ইঙ্গিত মেলেনি চ্যানেলের স্লট বদলের প্রোমোতে।
ঘূর্ণি: রাত ৭:৩০টার স্লটে জায়গা দেওয়া হয়েছে রণজয়-অভিকার চর্চিত মেগা প্রতিজ্ঞাকে। এই বদলের জেরে মাত্র ৪ মাসের মাথায় বন্ধ হয়ে যাচ্ছে কুণাল শীল ও সপ্তশ্রী নন্দের মেগা।
কম্পাস: একই প্রযোজনা সংস্থার অপর জনপ্রিয় মেগা 'কম্পাস'-এর সফরও পাকাপাকিভাবে ইতি টানতে চলেছে বলে চর্চা। যদিও অর্কপ্রভ ও পর্ণা চক্রবর্তীর এই মেগা দর্শকদের ভালোবাসায় সিক্ত।
মেগা ধারাবাহিকের নতুন সময়সূচি (৩১শে অগস্ট থেকে কার্যকর)
{{/usCountry}}মেগা ধারাবাহিকের নতুন সময়সূচি (৩১শে অগস্ট থেকে কার্যকর)
{{/usCountry}}প্রতিজ্ঞা: রাত ৯:৩০টার বর্তমান স্লট থেকে এগিয়ে এনে প্রতিদিন সন্ধে ৭:৩০টায় সম্প্রচারিত হবে।
শুধু তোমারই জন্য: 'কম্পাস'-এর স্লটে এই মেগাটি এগিয়ে এনে বিকেল ৫:৩০টার স্লটে পাঠানো হয়েছে। আগে এই স্লটেই সম্প্রচারিত হত শুধু তোমারই জন্য। এক কথায় দীপান্বিতার ‘ঘরওয়াপসি’।
সংসার সংকীর্তন: রাত ১০:০০টার বর্তমান সময় থেকে আধ ঘণ্টা পিছিয়ে এখন প্রতিদিন রাত ১০:৩০টায় দেখা যাবে। এই সিরিয়ালে লিড রোলে অভিনয় করেন মানালি দে ও সব্য়সাচী চৌধুরী।
বাকি ধারাবাহিক নির্দিষ্ট সময়েরই চলবে।
প্রাইম টাইমে বিগ বসের আগমন এবং একের পর এক ধারাবাহিকের এই স্লট বদলে দর্শকদের প্রতিক্রিয়া এখন দেখার বিষয়।