স্টার জলসার তরফে শেয়ার করে নেওয়া হল ‘রাধামাধব’ ধারাবাহিকের প্রথম প্রোমো। যদিও বর্তমানের ট্রেন্ড বজায় রেখে প্রথম ঝলক এআই দিয়েই তৈরি করা হয়েছে। তবে তাতেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। এমনিতেই রাধা ও কৃষ্ণের চিরন্তন ভালোবাসা প্রতিটা প্রজন্মের মানুষের কাছেই আদর্শ হিসেবে বিবেচিত হয়। তাই টিভির পর্দায় ধারাবাহিক আসার খবর পেতেই উৎসাহ তুঙ্গে।

যদিও সিটার জলসার তরফে এখনো শেয়ার করা হয়নি, হিন্দির ডাবিং হবে, নাকি বাংলায় এটি আলাদা করে তৈরি করা হবে। প্রোমোয় দেখা গেল গাছতলায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সামনে সরোবর, যেখানে ঘুরে বেড়াচ্ছে হাঁস। আর কৃষ্ণের বাঁশি শুনে ছুটে আসছেন রাধা। দুজনকে একই দোলনায় পাশাপাশি বসে দুলতেও দেখা গেল।
প্রোমোর ভয়েজওভারে বলা হয়েছে, ‘এক আত্মার দুই দেহ। প্রেমের পরম গাঁথা। বাংলা টেলিভিশনে প্রথমবার আসছে রাধা মাধব।’ প্রোমোয় এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘দয়া করে হিন্দিটার রিমেক করবেন না! নিজেরা লিখুন, ওটায় যা দেখিয়েছে রাধাকৃষ্ণের মানসম্মান নিয়ে টানাটানি লাগবে শেষে। টিজারটা সুন্দর এমনিতে’।
{{/usCountry}}প্রোমোর ভয়েজওভারে বলা হয়েছে, ‘এক আত্মার দুই দেহ। প্রেমের পরম গাঁথা। বাংলা টেলিভিশনে প্রথমবার আসছে রাধা মাধব।’ প্রোমোয় এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘দয়া করে হিন্দিটার রিমেক করবেন না! নিজেরা লিখুন, ওটায় যা দেখিয়েছে রাধাকৃষ্ণের মানসম্মান নিয়ে টানাটানি লাগবে শেষে। টিজারটা সুন্দর এমনিতে’।
{{/usCountry}}আরেকটি কমেন্টে লেখা, ‘আশা করি পৌরাণিক গবেষণার কাজটা সঠিকভাবে করা হবে। লোককথার ওপর ভিত্তি করে গল্প বানাবেন না, আর অতিরিক্ত সৃজনশীল স্বাধীনতা নিয়ে এমনভাবে উপস্থাপন করবেন না যাতে বিষয়টি প্রায় কাল্পনিক হয়ে যায়। প্রকল্পটির জন্য আন্তরিক শুভেচ্ছা রইল। আমার অনুরোধ, এই ধরনের কাজের ক্ষেত্রে ভক্তদের এবং প্রকৃত পৌরাণিক গবেষকদের কাছ থেকে তথ্য ও পরামর্শ নিন। সাধারণ টিভি নাটকের লেখকদল দিয়ে এমন প্রকল্প তৈরি না করাই ভালো। পারিবারিক নাটক লেখায় তাঁরা অবশ্যই দক্ষ, কিন্তু এ ধরনের শো-এর জন্য প্রয়োজন গভীর পৌরাণিক জ্ঞান, গবেষণা এবং ভক্তিভাবসম্পন্ন দৃষ্টিভঙ্গি।’ এখন দেখার চ্যানেল রাধা ও কৃষ্ণ-এর মতো পৌরানিক ও ভক্তির মহাত্ম্য আছে এমন চরিত্রে কাকে বেছে নেয়।
পাশাপাশি স্টার জলসায় খুব জলদিই আসছে তিলোত্তমা। ২৭ জুলাই থেকে সন্ধ্যা ৬:৩০-এ প্রথম সম্প্রচার। রাঙামতি তীরন্দাজ খ্যাত মনীষা মণ্ডলের নতুন মেগারও খবর এসেছে। অর্থাৎ চ্যানেলকে নতুন করে কনটেন্ট দিয়ে সাজানোর প্রস্তুতি এখন জোর কদমে।