আগেই খবর ছিল ফিরছেন সোহম বসু রায়চৌধুরী। যিনি এর আগেই ‘বন্ধন’ হিসেবে জায়গা করে নিয়েছিলেন দর্শক মনে। দেখা গিয়েছিল রাখি বন্ধন সিরিয়ালে। এবার এল বন্ধনকে নায়ক নিয়ে ধারাবাহিকের প্রোমো স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজ।

সোহমের চরিত্রের নাম মল্লার, পেশায় সে ট্যাক্সি ড্রাইভার। একটা মিষ্টি বউ বাড়িতে এনে গুছিয়ে সংসার করার স্বপ্ন দেখে সে। তার বাড়ির নাম ভালোবাসা। যদিও সেখানে ভালোবাসার থেকে ঝগড়া ঝাঁটিই বেশি। চার ভাই এক ছাদের তলায় থাকলে যা হয় আর কী। মা নেই অনেকদিন। তবে বাবা আছে। যদিও বাবারও সেভাবে সংসারে মন নেই। সকাল হলেই সে মদের বোতল খুলে বসে পড়ে। তবে মল্লার ঠিক করে, এবার সংসারটাকে গুছিয়ে নিতে একটা বউ নিয়ে আসবেই।
ট্যাক্সি নিয়ে রাস্তায় বেরিয়েই মল্লারের চোখ পড়ে তাঁর ‘লাভ অ্যাট ফ্য়ার্স্ট সাইট’-এ। রাস্তায় সিগনালে তাঁর গাড়ির পাশে এসে দাঁড়ায় একটা ঝাঁ চকচকে দামি গাড়ি। যেখানে পিছনের সিটে বসে নায়িকা, অর্থাৎ মোহনা মাইতি। ফোনে মোহনাকে বলতে শোনা যায়, ‘হোয়াট বিয়ে! আর আমি, এখন? নো ওয়ে’! কীভাবে জুড়বে এই দুটো মন? ওলট-পালট ছন্নছাড়া সংসার কীভাবে গুছিয়ে নেবে মোহনা?
আশীর্বাদ আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজ থেকে। একদম ফ্রেশ জুটি পেতে চলেছে বাংলার সিরিয়াল প্রেমী দর্শকরা। এখন দেখার কতটা দর্শক মনে দাগ কাটতে পারে মোহনা-সোহম।
{{/usCountry}}আশীর্বাদ আসছে রাজ চক্রবর্তী প্রোডাকশন হাউজ থেকে। একদম ফ্রেশ জুটি পেতে চলেছে বাংলার সিরিয়াল প্রেমী দর্শকরা। এখন দেখার কতটা দর্শক মনে দাগ কাটতে পারে মোহনা-সোহম।
{{/usCountry}}স্টার জলসার সোশ্যাল মিডিয়া পেজে শেয়ার হওয়া আশীর্বাদ সিরিয়ালের প্রোমোকে এদিকে অনেকেই কালার্স টিভি-র ‘বরেলি কে বচ্চন’ ধারাবাহিকের বাংলা ভার্সন বলে উল্লেখ করেছেন। আবার কারও মতে, মোহনার থেকে বয়সে ছোট লাগছে মল্লারকে। আপাতত কবে একে ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে তা জানা যায়নি। খুব সম্ভবত ঘূর্ণি ধারাবাহিকটি শেষ হওয়ার পর যে ফাঁকা স্থান তৈরি হয়েছে, সেখানেই আসবে এটি। বিকেল ৪টের স্লট পায়, নাকি দেওয়া হয় প্রাইম টাইম সেটা জানার অপেক্ষায় মুখিয়ে দর্শক।