স্টার জলসার মেগা ধারাবাহিক 'বাবলি সুন্দরী' মাত্র তিন মাসের মধ্যেই সফর গুটিয়ে ফেলল। বৃহস্পতিবার ছিল এই ধারাবাহিকের শেষ দিনের শুটিং। চ্যানেল কর্তৃপক্ষের সিদ্ধান্ত এবং রিয়্যালিটি শো 'বিগ বস'-এর জেরে অকালে শেষ হতে হল এই মেগাকে।

শুটিংয়ের শেষ দিনে পুরো টিম একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে। অভিনেত্রী পুষ্পিতা মুখোপাধ্য়ায়-সহ সেটের কলাকুশলীরা সোশ্যাল মিডিয়ায় সেলফি শেয়ার করে টিমের প্রতি তাঁদের ভালোবাসা ব্যক্ত করেন।
'বাবলি সুন্দরী' সফরে ইতি
চলতি বছর মে মাসে শুরু হওয়া এই ধারাবাহিকটি মাত্র ৩ মাস চলার পরই বন্ধ করে দেওয়া হল।
বর্তমানে টিআরপি (TRP) তালিকা বন্ধ থাকলেও চ্যানেল কর্তৃপক্ষের সময়সূচির পরিবর্তন এবং নতুন রিয়্যালিটি শো 'বিগ বস' সম্প্রচারের স্লট ফাঁকা করার জেরেই এই মেগার ওপর কোপ পড়েছে।
অভিনয়শিল্পী: মেগাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন স্নেহা গুড়িয়া এবং হানি বাফনা। পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন পুষ্পিতা, স্নেহা চট্টোপাধ্যায়-সহ একাধিক জনপ্রিয় তারকা।
শেষ দিনে সেটের পুরো টিম একসাথে ছবি তুলে স্মৃতির পাতায় ভরিয়ে তোলে। অভিনেত্রী পুষ্পিতা ছবি শেয়ার করে লেখেন, ‘Will miss you all..... Such a beautiful team, God bless’ (সকলকে খুব মিস করব, খুব ভালো একটা টিম, ভগবান সবার মঙ্গল করুক'।
দু-দিন আগেই কম্পাসের সফরে ইতি পড়েছে, এবার বাবলি সুন্দরীর পালা। তবে ঘূর্ণিও বন্ধ হচ্ছে কিনা সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। ঘূর্ণির স্লটে ৩১শে অগস্ট থেকে দেখা যাবে প্রতিজ্ঞা।
{{/usCountry}}দু-দিন আগেই কম্পাসের সফরে ইতি পড়েছে, এবার বাবলি সুন্দরীর পালা। তবে ঘূর্ণিও বন্ধ হচ্ছে কিনা সেই নিয়ে ধোঁয়াশা রয়ে গেল। ঘূর্ণির স্লটে ৩১শে অগস্ট থেকে দেখা যাবে প্রতিজ্ঞা।
{{/usCountry}}৩১-এ অগস্ট থেকে স্টার জলসার বদলে যাওয়া সূচী-
লক্ষ্মী ঝাঁপি- ৫টা
শুধু তোমারই জন্য- ৫.৩০টা (কম্পাসের স্লটে)
ও মোর দরদিয়া- ৬.০০টা
তিলোত্তমা- ৬.৩০টা
কুমকুম- ৭.০০টা
প্রতিজ্ঞা- ৭.৩০ (ঘূর্ণির স্লটে)
পরশুরাম- ৮টা
প্রফেসর বিদ্যা ব্যানার্জি- ৮.৩০ টা
গঙ্গা- ৯টা
বিগ বস বাংলা- ৯.৩০ থেকে ১০.৩০টা
সংসার সংকীর্তণ- ১০.৩০টা