বেজে গিয়েছে পুজোর বাদ্যি। মা দুর্গা মর্তে এলেন বলে। আপাতত উৎসবের আমেজে মজে গোটা বাংলার মানুষ। তারই মাঝে মহালয়া ২০২৬-এর ঝলক নিয়ে এল স্টার জলসা। প্রকাশ পেল প্রোমো। যেখানে দেবী দুর্গা রূপে দেখা মিলল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের। সঙ্গে দেবীর নানান রূপে অন্য নায়িকারা। প্রথম ঝলকেই নজর কাড়ল রূপ রূপান্তরে মহিষাসুরমর্দিনী।

শুরুতেই দেখা মিলল শুভশ্রীর। এরপর পদ্মে বিরাজমান হিয়া, নীলবসনা সুস্মিতা দে। এছাড়াও স্বস্তিকা দে, তৃণা সাহাদেরও দেখা মিলল প্রোমোতে। আর প্রথম ঝলক পেয়েই এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘সত্যি মহালায়ার ঝলক এলেই মনে হয় পুজো এসে গিয়েছে’। আরেকজন লিখলেন, ‘পুজো আসলেই মনটা ভালো হয়ে যায়। এই দিনগুলো কী যে ভালো লাগে।’
তবে অনেকেই দেখা গেল এবারেও অসন্তুষ্ট জলসার মহালয়া নিয়ে। একজন লিখেছেন, ‘শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে একঘেয়ে লাগে। আমি ওর ভক্ত, ওর অভিনয়ও ভালো লাগে। কিন্তু প্রতি বছর হয় জি বাংলা, নয় স্টার জলসায় শুভশ্রী দেবী দুর্গা। একটু অন্য কাওকে দিয়ে করালে দর্শকদেরও তো ফ্রেশ লাগে।’ আরেকজন লিখলেন, ‘কোয়েলদি সেরা’। আরেকটি কমেন্টে লেখা হয়, ‘মহালয়া দেখার জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। এটা একটা ইমোশন’।
একটি কমেন্টে লেখা হয়েছে, ‘উফফফ এখানেও তো ওভার অ্য়াক্টিং করছে স্বস্তিকা। আর নেওয়া যায় না। অভিনয় করতেই পারে না।’ সুস্মিতার এক ভক্ত লিখলেন, ‘সুস্মিতাদিকে কী সুন্দর লাগছে। আমি খুব খুশি।’
এবার স্টার জলসায় অসুর রূপে দেখা যাবে পরশুরাম ধারাবাহিকে খলনায়ক 'বিজিত'-এর চরিত্রে অভিনয় করা সায়ন কর্মকারকে। শিবের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে, যিনি প্রতিজ্ঞা-র নায়ক। গত কয়েক বছর ধরে স্টার জলসার মহালয়ায় দুর্গা রূপে ছিলেন কোয়েল, তবে এবার সেই জায়গা নিয়েছেন শুভশ্রী।
{{/usCountry}}এবার স্টার জলসায় অসুর রূপে দেখা যাবে পরশুরাম ধারাবাহিকে খলনায়ক 'বিজিত'-এর চরিত্রে অভিনয় করা সায়ন কর্মকারকে। শিবের চরিত্রে দেখা যাবে অভিনেতা রণজয় বিষ্ণুকে, যিনি প্রতিজ্ঞা-র নায়ক। গত কয়েক বছর ধরে স্টার জলসার মহালয়ায় দুর্গা রূপে ছিলেন কোয়েল, তবে এবার সেই জায়গা নিয়েছেন শুভশ্রী।
{{/usCountry}}