টলিউডের অন্যতম চর্চিত ও হিট জুটি দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে ঘিরে ভক্তদের উন্মাদনা সবসময়ই তুঙ্গে। পুজোয় রূপোলি পর্দায় ফিরছেন দুজনে। দেশু৭ নিয়ে উন্মাদনার মাঝেই রবিবার একটি হট ফটোশ্যুটে ধরা দিলেন দুজনে। ফের একবার তাঁদের রসায়ন নেটদুনিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে। ছবিতে রাজ ঘরণীর বোল্ড লুক ভক্তদের হৃদস্পন্দন এক ধাক্কায় বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ছবিতে দেখা যাচ্ছে, হালকা ধূসর রঙের ট্রাউজার ও সাদা স্লিভলেস টি-শার্টে দেব একেবারে ক্যাজুয়াল লুকে। অন্যদিকে, দেবের কোলে বেশ ঘনিষ্ঠ ভঙ্গিতে অর্ধেক শুয়ে রয়েছেন শুভশ্রী। তাঁর পরনে রয়েছে একটি ব্রাউন রঙের শর্ট বিচ ড্রেস। পোশাকের প্লাঞ্জিং নেকলাইন এবং বিশেষ রিং-কাটআউট ডিজাইনের ফাঁক দিয়ে সুষ্পষ্ট হয়ে উঠেছে নায়িকার অন্তর্বাস, যা পুরো ছবিতে যোগ করেছে এক চরম আবেদনময় ও গ্ল্যামারাস মাত্রা। কত দাম এই বোল্ড পোশাকের?
ফ্যাশন সচেতন ভক্তদের চোখ অবশ্য কিন্তু শুভশ্রীর এই সুন্দর পোশাকটির দিকেও আটকেছে। জানা গেছে, আন্তর্জাতিক ব্র্যান্ড H&M-এর এই পোশাকটির নাম 'Rib-knit Beach Dress'। এই আড়ম্বরপূর্ণ বিচ ড্রেসটির মূল দাম ২,৭৯৯ টাকা।সামাজিক মাধ্যমে এই ফটোশ্যুট প্রকাশ্যে আসতেই কমেন্ট সেকশনে লাইক ও মন্তব্যের বন্যা বয়ে গেছে। প্রিয় ‘দেশু’ জুটিকে ফের এমন রোমান্টিক ও উষ্ণ অবতারে দেখতে পেয়ে উচ্ছ্বসিত অনুরাগীরাও।
ফটোশ্য়ুটের ফাঁকে কখনও দেবের বাহুলগ্না শুভশ্রী তো কখনও আবার পরস্পরের একেবারে আষ্টেপিষ্টে জড়িয়ে। কিংবা কখনও সটান নায়কের কোলে চড়ে বসেছেন। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে যৌথভাবে দেশু লিখছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না’, যা তাঁদের ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’-এর লাইন।
{{/usCountry}}ফটোশ্য়ুটের ফাঁকে কখনও দেবের বাহুলগ্না শুভশ্রী তো কখনও আবার পরস্পরের একেবারে আষ্টেপিষ্টে জড়িয়ে। কিংবা কখনও সটান নায়কের কোলে চড়ে বসেছেন। সমাজমাধ্যমে একগুচ্ছ ছবি ভাগ করে যৌথভাবে দেশু লিখছেন, ‘তুই ছাড়া না এ জগতে কিছুই আগে না’, যা তাঁদের ছবির প্রথম গান ‘তোর শুধু তোর’-এর লাইন।
{{/usCountry}}পোস্টের কমেন্ট বক্সে উপচে পড়ছে রাজ-রুক্মিণীকে টেনে মন্তব্য। কোথাউ উল্লেখ রয়েছে দেব-শুভশ্রীর পুরোনো প্রেমের। টলিউডের এই প্রাক্তন জুটি কি সত্যি নিজেদের পুরোনো সম্পর্ককে ভাঙিয়ে ছবির প্রচার করছেন? এই বিতর্ক নিত্যসঙ্গী টিম দেশু৭-এর। তবে দেব-শুভশ্রীর রসায়ন থেকে চোখ ফেরানো দায়, তা একবাক্যে মানতেই হবে।