২০১৬ সালের চর্চিত ও বিতর্কিত হৃতিক রোশন এবং কঙ্গনা রানাউত ‘প্রেমের আখ্যান’-এর ছাইচাপা আগুন ফের উসকে গেল! সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া 'উই নিড টু অ্যাপোলজাইজ টু হৃতিক রোশন' (We need to apologise to Hrithik Roshan) ট্রেন্ড নিয়ে মুখ খুলেছিলেন হৃতিক রোশন। আর সেই মন্তব্যের পরপরই সোজা নাম নিয়ে হৃতিক রোশনকে নিশানা করে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিলেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। হৃতিকের বর্তমান প্রেমিকা সাবা আজাদের নাম টেনে কঙ্গনার স্পষ্ট বার্তা— ‘নতুন সঙ্গীকে লজ্জিত না করে আগুনে ঘি ঢালা বন্ধ করো!’

'সাবাকে নিয়ে সুখে থাকো….!'
ইনস্টাগ্রাম স্টোরিতে হৃতিকের নাম করে এক দীর্ঘ পোস্ট লেখেন কঙ্গনা। তিনি লেখেন, ‘প্রিয় হৃতিক, আমি সত্যিই খুব খুশি যে তুমি তোমার জন্য একদম উপযুক্ত সঙ্গী সাবা আজাদকে খুঁজে পেয়েছ এবং তোমরা দুজনে একসাথে দারুণ। তুমি এখন একটি সুদৃঢ় সম্পর্কে রয়েছে, তাই এভাবে কোনো নারীকে ট্রোল করা বা খোঁচা দেওয়া তোমাকে মানায় না। আগুনে ঘি ঢেলে নিজের সঙ্গীকে লজ্জিত না করে, বরং তোমার নাম ভাঙিয়ে যারা আমাকে সোশাল মিডিয়ায় বুলিং ও হেনস্থা করছে, তাদের বিরুদ্ধে তোমার কথা বলা উচিত।’
বিতর্ক ঠিক কীভাবে নতুন করে শুরু হলো?
সম্প্রতি ইনফ্লুয়েন্সার ফ্রেডি বার্ডি ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে লেখেন— গোটা বিশ্বের উচিত হৃতিক রোশনের কাছে ক্ষমা চাওয়া'।
সেই পোস্টের কমেন্ট সেকশনে হৃতিক নিজে মন্তব্য করে লেখেন, 'ভাই আমার, শুধুমাত্র 'B'-কে এখন আর পছন্দ করো না বলে 'A'-এর পক্ষ নেওয়া আমাদের সমাজের এক বড় ব্যাধির অংশ। আমি সেই দিনের অপেক্ষা করব যখন সঠিক তথ্য ও সত্যের ওপর ভিত্তি করে কথা বলা হবে।'
নেটিজেনরা ধরে নেন 'B' বলতে এখানে কঙ্গনাকেই পরোক্ষ ইঙ্গিত করেছেন হৃতিক। আর এরপরেই কঙ্গনা সোজা তোপ দাগেন হৃতিকের ওপর।
{{/usCountry}}নেটিজেনরা ধরে নেন 'B' বলতে এখানে কঙ্গনাকেই পরোক্ষ ইঙ্গিত করেছেন হৃতিক। আর এরপরেই কঙ্গনা সোজা তোপ দাগেন হৃতিকের ওপর।
{{/usCountry}}সিজেপি মুখপাত্রের প্রতিক্রিয়া ও 'তরুণ হৃতিক' খোঁচা
কঙ্গনা সম্প্রতি সিজেপি (CJP) মুখপাত্র সৌরভ দাসকে 'অপদার্থ ও বেকার' বলে কটাক্ষ করেছিলেন। কঙ্গনার হৃতিক-বিতর্কের মাঝে সৌরভ দাস রসিকতা করে বলেন, ‘আমার বন্ধুরা আমায় মেসেজ করে বলছে কঙ্গনা কেন আমার পেছনে লেগেছেন? ওদের মতে আমাকে নাকি দেখতে কিছুটা তরুণ হৃতিক রোশনের মতো লাগে! তাই হয়তো কঙ্গনা রেগে গেছেন!’
২০১৬-র সেই আইনি লড়াইয়ের প্রেক্ষাপট
২০১০ সালের 'কাইট' এবং ২০১৩ সালের 'কৃষ ৩' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন হৃতিক ও কঙ্গনা। সেই সময় দুজনের বেশকিছু ঘনিষ্ঠ ছবিও ভাইরাল হয়েছিল। ২০১৬ সালে এক সাক্ষাৎকারে কঙ্গনা হৃতিককে 'সিলি এক্স' (Silly Ex) বলে উল্লেখ করলে হৃতিক নায়িকাকে পালটা আইনি নোটিশ পাঠান এবং তাঁদের কোনও প্রেমের সম্পর্ক ছিল না বলে দাবি করেন। সেখান থেকেই শুরু হয় দুই তারকার কাদা ছোড়াছুড়ি ও ইমেল বিতর্ক।
সুজান খানের সাথে বিচ্ছেদের পর সাবা আজাদের সাথে প্রকাশ্য সম্পর্কে রয়েছেন হৃতিক। তবে বছরের পর বছর পার হয়ে গেলেও এই দুই তারকার পুরানো ক্ষোভ যে এতটুকু কমেনি, তা সোশাল মিডিয়ার সাম্প্রতিক পোস্টেই স্পষ্ট!