...
...
Next Story

Deepika Padukone: ‘প্রেগন্যান্সির নাটক,ভুয়ো বেবি বাম্প', দুয়ার জন্মের আগে শুনেছেন কটাক্ষ,অবশেষে প্রতিক্রিয়া দীপিকার

দ্বিতীয়বার মা হতে চলেছেন দীপিকা পাড়ুকোন। মেয়ে দুয়ার বয়স সবে দুই। এর মাঝেই ‘দিদি’ হতে চলেছে সে। মেয়ের জন্মের আগে কম বিদ্রুপ সইতে হয়নি দীপিকাকে। এতদিনে সেই নিয়ে প্রতিক্রিয়া এল হবু মায়ের তরফে।

Published on: Sep 10, 2026, 16:26:33 IST
Advertisement

প্রথম সন্তান দুয়ার (Dua) জন্মের সময় সামাজিক মাধ্যমে ব্যাপক বডি শেমিং ও ‘নকল বেবি বাম্প’ দেখাচ্ছেন দীপিকা এমন কটাক্ষের মুখোমুখি হতে হয়েছিল রণবীর ঘরণীকে। তবে সেইসব পুরনো তিক্ততা উড়িয়ে নতুন করে মাতৃত্বের আনন্দ উদযাপন করছেন এই তারকা দম্পতি। দ্বিতীয়বার মা হতে চলার সুখবর নিশ্চিত করেছিলেন আগেই। সম্প্রতি এক বিশেষ মাতৃত্বকালীন ফটোশুটের ছবি প্রকাশ্যে এনেছেন দীপিকা ও রণবীর সিং। যেখানে রণবীর ও একরত্তি দুয়ার সঙ্গে নিজের বেবি বাম্প অত্যন্ত গর্বের সাথে মেলে ধরেছেন অভিনেত্রী। যেখানে দুয়ার সঙ্গে রণবীর সিং-এর মুখের মিল দেখে থ নেটপাড়া।

‘প্রেগন্যান্সির নাটক,ভুয়ো বেবি বাম্প', শুনেছেন কটাক্ষ,অবশেষে প্রতিক্রিয়া দীপিকার
‘প্রেগন্যান্সির নাটক,ভুয়ো বেবি বাম্প', শুনেছেন কটাক্ষ,অবশেষে প্রতিক্রিয়া দীপিকার

সোশ্যাল মিডিয়ায় জোরালো সমর্থন

প্রথম গর্ভধারণের সময় যেভাবে দীপিকাকে ‘নকল প্রেগন্যান্সি’ নিয়ে ট্রোল করা হয়েছিল, তা নিয়ে সরব হয়েছেন জনপ্রিয় ইনস্টাগ্রাম কনটেন্ট ক্রিয়েটর আরশিয়া মুরজানি। তিনি এক রিল ভিডিওতে স্পষ্ট ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দীপিকা তাঁর প্রথম সন্তানের সময় গর্ভধারণের অভিনয় করছেন বলে রটনা শুরু হয়েছিল, যা অত্যন্ত অদ্ভুত। একজন তারকার বিভিন্ন শারীরিক গঠন নিয়ে ট্রোল করা বা প্রেগন্যান্সি নিয়ে প্রশ্ন তোলাকে আমরা যেভাবে স্বাভাবিক বানিয়ে ফেলেছি, তা অত্যন্ত উদ্বেগজনক। দীপিকা মোটেই কোনও অভিনয় করছেন না, তিনি দ্বিতীয়বার মা হতে চলেছেন। কোনও নারীর জীবনের এই সুন্দর মুহূর্তটিকে ছোট করা বন্ধ করুন!’

আরশিয়ার এই বলিষ্ঠ বক্তব্য নজর এড়ায়নি দীপিকা পাড়ুকোনেরও। ওই কনটেন্ট ক্রিয়েটরের বার্তাকে সমর্থন জানিয়ে তাতে ভালোবাসার বটনে ক্লিক করেন দীপিকা।

ইনস্টাগ্রামে শেয়ার করা মিষ্টি ছবিগুলোতে রণবীর সিং ও দুয়ার মাঝে হাসিমুখে পোজ দিতে দেখা গেছে দীপিকাকে, যেখানে আলতো করে দীপিকার বেবি বাম্প ছুঁয়ে আছেন রণবীর। ক্যাপশনে অভিনেতা লেখেন, ‘বেবি দুয়া এবং আমাদের হৃদয়ের পরিধি আরও বড় হচ্ছে! আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ!’

প্রসঙ্গত, ২০১৮ সালে ইতালিতে গাঁটছড়া বাঁধা রণবীর-দীপিকা ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁদের প্রথম কন্যা সন্তান দুয়াকে স্বাগত জানান। এরপরই দ্বিতীয় সন্তানের প্রেগন্যান্সি কিটের ছবি শেয়ার করে যৌথভাবে নতুন অতিথির আসার সুখবর নিশ্চিত করেন এই জুটি। কাজের ক্ষেত্রে, খুব শীঘ্রই শাহরুখ খানের সঙ্গে 'কিং' (King) ছবিতে আবারও দেখা যাবে এই অভিনেত্রীকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks