...
...
Next Story

Anushka-Aditya: সয়েছেন ১৫০টি ইঞ্জেকশনের যন্ত্রণা, IVF-এর সাহায্যে যমজ সন্তানের মা হলেন ৩৫ বছরের অনুষ্কা

মা হলেন ‘ফিতরাত’ খ্যাত অভিনেত্রী অনুষ্কা রঞ্জন। প্রাকৃতিকভাবে গর্ভধারণে সমস্যা থাকায় আইভিএফের সাহায্য নেন তিনি। যমজ কন্যা সন্তান লাভ করেছেন অভিনেত্রী।

Published on: Aug 24, 2026, 08:30:23 IST
Advertisement

'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' খ্যাত অভিনেতা আদিত্য শীল এবং তাঁর অভিনেত্রী স্ত্রী অনুষ্কা রঞ্জনের পরিবারে এল দ্বিগুণ আনন্দ। ২৩ আগস্ট, ২০২৬ তারিখে যমজ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে এই খুশির খবর ভক্তদের সাথে ভাগ করে নিয়েছেন তারকা দম্পতি। তবে সাধারণভাবে গর্ভধারণ নয়, আইভিএফের সাহায্য নিয়েছেন এই দম্পতি।

সয়েছেন ১৫০টি ইঞ্জেকশনের যন্ত্রণা, IVF-এর সাহায্যে যমজ সন্তানের মা হলেন ৩৫ বছরের অনুষ্কা
সয়েছেন ১৫০টি ইঞ্জেকশনের যন্ত্রণা, IVF-এর সাহায্যে যমজ সন্তানের মা হলেন ৩৫ বছরের অনুষ্কা

সন্তানদের নাম প্রকাশ

সোশ্যাল মিডিয়ায় দুই একরত্তির সুন্দর ইলাস্ট্রেশন কার্ড শেয়ার করে দম্পতি তাঁদের দুই কন্যাসন্তানের নাম প্রকাশ করেছেন। তাঁরা তাঁদের দুই মেয়ের নাম রেখেছেন— বীরা রঞ্জন শীল (Vira Ranjan Seal) এবং মাহি রঞ্জন শীল (Mahi Ranjan Seal)।

ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে আদিত্য লিখেছেন, 'আমার জীবনের আলোগুলো আমাদের জীবনকে উজ্জ্বল করতে চলে এসেছে। আমাদের হৃদয় ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে গেছে। বীরা ও মাহি।'

যমজ সন্তানের মুখ দেখার এই সফরটি অনুষ্কার জন্য একেবারেই সহজ ছিল না। নিজের ইউটিউব চ্যানেলে এই কঠিন লড়াই এবং আইভিএফ (IVF) প্রক্রিয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন অনুষ্কা।

ইনজেকশন নেওয়ার কষ্ট: অনুষ্কা জানিয়েছিলেন, গর্ভধারণের প্রক্রিয়ায় তাঁকে ন্যূনতম ১৫০টি ইনজেকশন নিতে হয়েছিল। প্রথমদিকে আদিত্যই তাঁকে এই ইনজেকশনগুলো দিতেন, এবং ব্যথায় কান্নায় ভেঙে পড়তেন অভিনেত্রী। অনেকসময়ই কান্নায় ভেঙে পড়তেন অনুষ্কা। বলতেন, ‘আমি আর পারছি না। আমি এটা চালিয়ে যেতে পারব না’। অনুষ্কার বয়স বর্তমানে ৩৫ বছর। ২০১৫ সালে ‘ওয়েডিং পোলাও’ ছবির মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন। IVF সংক্রান্ত চিকিৎসার বিষয়ে সচেতনতা তৈরি করার এবং আইভিএফকে একটি ‘নিষিদ্ধ বিষয়’ হিসেবে বিবেচনা না করার আবেদনও আগেই করেছেন অনুষ্কা।

এই পুরো কঠিন সময়ে আদিত্য সর্বক্ষণ অনুষ্কার পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন এবং মানসিক শক্তি যুগিয়েছেন।

সম্পর্কের সূচনা ও বিয়ে

২০১৭ সালের ২৬ জুন অনুষ্কার মায়ের এনজিও (Beti)-র একটি অনুষ্ঠানে প্রথম আলাপ হয় আদিত্য ও অনুষ্কার। সেখান থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু এবং প্রেম। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe