Subhadra Mukhopadhyay: রাজনৈতিক জীবন তিনি শুরু করেছিলেন বিজেপির হাত ধরে। ২০১৩ সালে বিজেপিতে যোগ দিয়েছিলেন ঠিকই কিন্তু ২০২১ সালে দলবদল করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে যোগ দিয়েছিলেন সুভদ্রা মুখোপাধ্যায়। তারপর থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন দৃঢ় চিত্তে। গত ৪ মে যখন রাজ্যের পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশ থেকে একে একে তারকারা সরে যাচ্ছিলেন, তখনও কিন্তু নিজের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেননি সুভদ্রা।

তৃণমূলের ভগ্নপ্রায় অবস্থাতেও কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন সুভদ্রা, জিজ্ঞাসা করায় নিজের কৃতজ্ঞতা বোধ থেকে তিনি জানান, অভিনেত্রীর আমার দুঃসময়ে পাশে ছিলেন। স্বামী মারা যাওয়ার পর এবং বাবা মারা যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী বিভিন্ন সময়ে পাশে ছিলেন, তাই আর যাই হোক তিনি অকৃতজ্ঞ হতে পারবেন না।
আরও পড়ুন: অনুমতি পাওয়া যায়নি, স্বরূপের হস্তক্ষেপে মাঝপথে আটকে যায় মিমির সিরিজ ‘কুইনস’
তবে বিজেপি হোক অথবা তৃণমূল, কারও আমলেই যে কাজ পেতে খুব একটা সমস্যায় পড়তে হয়নি সুভদ্রাকে, এ কথা এক বাক্যে স্বীকার করেন তিনি। যদিও মাঝে পরিবারে একের পর এক বিপর্যয় ঘটায় তিনি বেশ কিছু সময় অভিনয় থেকে দূরে ছিলেন কিন্তু সেটা সম্পূর্ণ ব্যক্তিগত কারণে। রাজনৈতিক কারণে কখনও কোনও সমস্যার সম্মুখীন হতে হয়নি তাঁকে।
তবে বর্তমানে তৃণমূলের যা অবস্থা তাতে ভীষণ দুঃখিত সুভদ্রা। গত বছরেও ২১ জুলাইয়ের মঞ্চে তিল ধারণের জায়গা থাকত না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন কেউ নেই, একথা ভাবলেই খারাপ লাগে অভিনেত্রীর। তবে এই দুঃসময়ে তিনি যে দিদির পাশে সবসময় থাকবেন সে কথা সাফ জানিয়ে দেন সুভদ্রা।
{{/usCountry}}তবে বর্তমানে তৃণমূলের যা অবস্থা তাতে ভীষণ দুঃখিত সুভদ্রা। গত বছরেও ২১ জুলাইয়ের মঞ্চে তিল ধারণের জায়গা থাকত না, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন কেউ নেই, একথা ভাবলেই খারাপ লাগে অভিনেত্রীর। তবে এই দুঃসময়ে তিনি যে দিদির পাশে সবসময় থাকবেন সে কথা সাফ জানিয়ে দেন সুভদ্রা।
{{/usCountry}}আরও পড়ুন: তরুণ মজুমদারের হাত ধরেই অভিনয় এসেছিলেন মহুয়া, পরিচালকের চরিত্র ধরা দেবেন কে?
তবে সুভদ্রা এও জানান, বিধানসভা ভোটে এমন ফল হবে তা কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। মানুষের মধ্যে এত বিদ্বেষ, অভিমান, রাগ, জমেছিল ভাবলেই অবাক হয়ে যাচ্ছেন তিনি। তবে আগামী দিনে এই খরা কতটা দল কাটিয়ে উঠবে সেটা এখনই আন্দাজ করতে না পারা গেলেও সুভদ্রা যে সবসময় দিদির পাশে থাকবেন, সেটা নিয়ে কোনও দ্বিধা নেই।