...
...
Next Story

‘তুই ছাড়া কিছুই আগে না',দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেটপাড়ার

এই বছরের দুর্গাপুজোর বড় ধামাকা দেশু ৭। গান থেকে ছবির গল্প, এই সবকিছুর থেকে দর্শকদের এখন মূল আকর্ষণ প্রিয় তারকা জুটিকে এত বছর পর একসঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা। যে দেব - শুভশ্রীর বিচ্ছেদে কেঁদেছিল এক তরুণ প্রজন্ম, তাদেরই মুখে হাসি ফোটাতে এবার আসছেন তারকা জুটি।

Published on: Sep 20, 2026, 19:27:52 IST
Advertisement

এই বছরের দুর্গাপুজোর বড় ধামাকা ‘দেশু ৭’। গান থেকে ছবির গল্প, এই সবকিছুর থেকে দর্শকদের এখন মূল আকর্ষণ প্রিয় তারকা জুটিকে এত বছর পর একসঙ্গে ছবিতে অভিনয় করতে দেখা। যে দেব-শুভশ্রীর বিচ্ছেদে কেঁদেছিল এক তরুণ প্রজন্ম, তাদেরই মুখে হাসি ফোটাতে এবার আসছেন তারকা জুটি।

দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেট পাড়ার
দেবের কোলে চড়ে পোজ শুভশ্রীর, চোখ কপালে উঠল নেট পাড়ার

ইতিমধ্যেই ছবির গান, টিজার মুগ্ধ করেছে দর্শকদের। এই ছবির প্রচারের জন্য এখনও পর্যন্ত যে ছবি পোস্ট করেছেন দেব অথবা শুভশ্রী, তা দেখে আবারও নেটপাড়ার একটাই বক্তব্য, এই জুটি মেড ফর ইচ আদার। তবে বাস্তবে না হলেও, ছবির পর্দায় প্রিয় তারকাদের এক হতে দেখতে চান সকলে।

আরও পড়ুন: 'তুমি কেন বাংলায় এসেছ?', বাংলার শিল্পীদের ‘পুকুরের মাছ’ বলায় রাজবীরকে কড়া ধমক সৌরভের

এই নস্টালজিয়ার আবহে এবার বড় বোমা ফাটালেন শুভশ্রী। দেবের সঙ্গে তোলা কিছু ছবি পোস্ট করলেন তিনি, যেখানে কখনও দেবের কোলে চড়ে ছবি তুলতে দেখা গিয়েছে কখনও আবার বাহুলগ্না হয়। কোনও ছবিতে আবার দেবকে আদর করতে দেখা যায় শুভশ্রীকে। শুধুমাত্র ছবিতেই এই তারকা জুটির কেমিস্ট্রি যেন নজর কেড়েছে সকলের।

আরও পড়ুন: 'কিছু সিদ্ধান্ত আগেই নেওয়া উচিত ছিল', কোন আক্ষেপ থেকে গিয়েছে দেবের মনে?

প্রিয় তারকা জুটিকে এত ঘনিষ্ঠভাবে ছবি তুলতে রেখে চোখ কপালে উঠেছে নেট পাড়ার। কেউ কেউ কমেন্ট বক্সে আবার দেব শুভশ্রীকে এক হয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন কেউ আবার রাজ চক্রবর্তী এবং রুক্মিণীর কথা উল্লেখ করে লিখেছেন, এমন আন্ডারস্ট্যান্ডিং পার্টনার কোথায় পাওয়া যায়?

প্রসঙ্গত, আগামী দুর্গাপুজোয় আসছে ‘দেশু ৭’। ইতিমধ্যেই ছবির টিজার মুক্তি পেয়েছে। ছবিতে দেব শুভশ্রী ছাড়াও অভিনয় করবেন রজতাভ দত্ত, অনির্বাণ চক্রবর্তী সহ আরও অনেকে।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks