...
...
Next Story

'দেবকে যদি কিছু বলার হয়...', আবার কি পুরনো কোনও বিতর্ক উসকে দিলেন শুভশ্রী?

দেব শুভশ্রী বিতর্ক যেন অলটাইম ফেভারিট সকলের। তবে এই বিতর্ক আরও কিছুটা বৃদ্ধি পেয়েছিল ধূমকেতু ছবির মুক্তির পর। বহু বছর পর একপর্দায় দেব এবং শুভশ্রীর উপস্থিতি এবং তারপরেই আবার একে অপরকে নিয়ে মন্তব্য, খুব স্বাভাবিকভাবেই জনগণ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন।

Published on: Nov 5, 2025, 23:14:14 IST
Advertisement

দেব শুভশ্রী বিতর্ক যেন অলটাইম ফেভারিট সকলের। তবে এই বিতর্ক আরও কিছুটা বৃদ্ধি পেয়েছিল ‘ধূমকেতু’ ছবির মুক্তির পর। বহু বছর পর একপর্দায় দেব এবং শুভশ্রীর উপস্থিতি এবং তারপরেই আবার একে অপরকে নিয়ে মন্তব্য, খুব স্বাভাবিকভাবেই জনগণ দুই ভাগে ভাগ হয়ে গিয়েছিলেন।

আবার কি পুরনো কোনও বিতর্ক উসকে দিলেন শুভশ্রী?
আবার কি পুরনো কোনও বিতর্ক উসকে দিলেন শুভশ্রী?

প্রথমে দেব এবং শুভশ্রীর এক মঞ্চে উপস্থিতি নিয়ে আবেগে ভাবলেও পরে বোঝা যায় পুরোটাই ছিল ছবির প্রমোশনের পন্থা মাত্র। ‘ধুমকেতু’ ছবি রিলিজের পর যেভাবে শুভশ্রীকে নিয়ে দেব কথা বলেন, তাতে খারাপ লেগেছিল অভিনেত্রীর। যদিও তিনিও পাল্টা জবাব দিতে ছাড়েননি কখনও।

এবার সিটি বাংলার মুখোমুখি হয়ে আবার দেব প্রসঙ্গে কথা বলেন শুভশ্রী। এই মুহূর্তে শুভশ্রী ব্যস্ত আসন্ন সিরিজ ‘অনুসন্ধান’- এর প্রচার নিয়ে। কিন্তু প্রায় প্রত্যেক সাক্ষাতকারেই একবার উঠে এসেছে দেবের নাম। যেহেতু শুভশ্রী এবং দেব এই বিষয়টি এখনও হট টপিক হয়ে রয়েছে তাই দেবের বিষয়ে প্রশ্ন করার সুযোগ ছাড়েন না কেউই।

আরও পড়ুন: গ্রামের সরলতার সঙ্গে শহুরে জটিলতার দ্বন্দ্ব, কোন গল্প শোনাবে ‘লক্ষীকান্তপুর লোকাল’?

এবার সিটি বাংলার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকারে যখন শুভশ্রীকে প্রশ্ন করা হয় তিনি যদি জার্নালিস্ট হতেন তাহলে স্বস্তিকা দেব এবং জিৎকে কী প্রশ্ন করতেন। প্রথমেই শুভশ্রী বলেন স্বস্তিকার কথা। স্বস্তিকাকে তিনি যদি কোনও প্রশ্ন করতেন তাহলে তিনি বলতেন, স্বস্তিকার থেকে কেন আরও বেশি বাংলা ছবি উপহার পাচ্ছে না দর্শকরা?

প্রসঙ্গত, আগামী ৭ নভেম্বর হইচই-এর পর্দায় আসতে চলেছে শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত সিরিজ ‘অনুসন্ধান’। এর আগে ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে অসাধারণ অভিনয় করে দর্শকদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার সাহিত্যের পাতা থেকে নয়, শুভশ্রী দেখাবেন বাস্তব।

আরও পড়ুন: মায়ের বিয়ের দিনেই আত্মহত্যা করল বুবলাই, কী হবে কমলিনী-স্বতন্ত্রর ভবিষ্যৎ?

সিরিজে দেখানো হবে, একজন আদর্শবান সাংবাদিকের মেয়ে হওয়ার সুবাদে সবসময় শক্তির পথেই হাঁটে অনুমিতা, আদর্শের পথে চলাই তার একমাত্র উদ্দেশ্য। কিন্তু এই আদর্শই তার জীবনের অন্যতম ক্ষতির কারণ হয়ে উঠবে, যখন জেলের ভেতরে থাকার রহস্য উদঘাটন করার চেষ্টা করবে সে।

জেলের মধ্যে ঘটে যাওয়া ঘটনা সামনে নিয়ে আসতে পারবে কি অনুমিতা? নাকি ক্ষমতাবানদের চক্রান্তের শিকার হয়ে যাবে সে? কীভাবে বাঁচাবে নিজেকে? কীভাবে বাঁচাবে জেলের মধ্যে থাকা হাজার হাজার মহিলা কয়েদিকে? জানা যাবে আর কিছুদিনের মধ্যেই।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks