দেব দীপাবলিতে বেনারসের অলিতে গলিতে ঘুরলেন শুভশ্রী, সাক্ষী রইলেন আলোর উৎসবের

বিগত কিছু মাস ধরে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘দেশু ৭’, যার প্রচারের জন্য দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন অভিনেত্রী। ছবি মুক্তির পর চুটিয়ে সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে, এবার কিছুটা সময় শুধু নিজের জন্য।

Published on: Nov 26, 2026, 13:00:17 IST
As Prefered on
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

বিগত কিছু মাস ধরে কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। দুর্গাপুজো উপলক্ষে মুক্তি পেয়েছিল ‘দেশু ৭’, যার প্রচারের জন্য দিনরাত এক করে পরিশ্রম করেছিলেন অভিনেত্রী। ছবি মুক্তির পর চুটিয়ে সময় কাটিয়েছেন পরিবারের সঙ্গে, এবার কিছুটা সময় শুধু নিজের জন্য।

দেব দীপাবলিতে বেনারসের অলিতে গলিতে ঘুরলেন শুভশ্রী
দেব দীপাবলিতে বেনারসের অলিতে গলিতে ঘুরলেন শুভশ্রী

প্রতিবছরের মতো এই বছরেও কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে বেনারসে পালন হয়েছে দেব দীপাবলি। বেনারসের ঘাটে লক্ষ লক্ষ মাটির প্রদীপ জ্বালিয়ে জাঁকজমক পূর্ণভাবে এই উৎসব উদযাপন করা হয়, যা দেখতে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই সময়ে আসেন বেনারসে।

আরও পড়ুন: সন্তানকে বুকে আঁকড়ে লড়াই মায়ের, প্রকাশ্যে মিমির ‘তান্ডব’-এর প্রথম পোস্টার

দেব দীপাবলির এই মুহূর্তের সাক্ষী থাকার জন্য এবার বেনারসের অলিতে গলিতে ঘুরে বেড়াতে দেখা গেল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। স্বামী বা সন্তান নয়, একদম নিজের সঙ্গে সময় কাটালেন তিনি। গঙ্গার ঘাটে বসে দেখলেন সন্ধ্যা আরতি। সাক্ষী থাকলেন অভূতপূর্ব কিছু মুহূর্তের।

তবে বেনারস মানে শুধুই ঈশ্বরের পিঠস্থান নয়, এখানে এলেই পাওয়া যায় এমন কিছু খাবার যা অন্য কোথাও পাওয়া যায় না। তেমনই কিছু আবার আস্বাদন করতে দেখা গেল শুভশ্রীকে। একেবারে অপরিচিত জায়গায় নিজের মতো করে কাটালেন কিছুটা সময়।

মন্দির থেকে বেরিয়ে একটি ছবিও তোলেন অভিনেত্রী যেখানে তাঁকে লাল রঙের শাড়ি পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। হাতে পুজোর ডালা, গলায় মালা, কপালে তিলক সবমিলিয়ে একটি আধ্যাত্মিক অনুভূতি পাওয়া যায় ছবিটি দেখলে।

এই মাসেই পালিত হয়েছে শুভশ্রীর জন্মদিন, তারপরেই ছিল ছেলে জন্মদিনও। পরপর দুটি সেলিব্রেশনেই মেতে উঠতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। তবে শুধুমাত্র মি টাইম নয়, পাশাপাশি চলছে কাজও। কিছু মাসের মধ্যে মুক্তি পাবে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ‘ওয়েটিং রুম’, যার শুটিং বেশ কিছু মাস আগে শেষ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: এবার ছোট পর্দা কাঁপাতে আসছেন শিলাজিৎ, কোন ধারাবাহিকে দেখা যাবে তাঁকে?

অন্যদিকে রাজ চক্রবর্তী ও শুভশ্রীর প্রযোজনায় মুক্তি পেতে চলেছে ‘তান্ডব’, যেখানে বহু বছর পর রাজের প্রযোজনায় অভিনয় করবেন মিমি চক্রবর্তী। খুব সম্প্রতি এই ছবির প্রথম অফিশিয়াল পোস্টার মুক্তি পেয়েছে যেখানে সন্তানকে বুকে আঁকড়ে শত্রুর সঙ্গে লড়াই করতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।