...
...
Next Story

শুভেচ্ছা না এলেও শুভশ্রীর জন্মদিন জুড়ে দেব! পাশে স্বামী রাজ, নায়িকার ওই কালো মিনি ড্রেসের দাম জানেন?

Subhashree Ganguly: নিজের জন্মদিনের রাতপার্টিতে নজরকাড়া লুকে শুভশ্রী। পাশে নতুন লুকে রাজ। দেবের শুভেচ্ছা এল না, তবে তিনি সেলিব্রেশনে জুড়ে থাকলেন।

Published on: Nov 4, 2026, 16:11:56 IST
Advertisement

৩রা নভেম্বর ছিল টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়-এর ৩৬তম জন্মদিন। বিশেষ এই দিনটি তিনি কাটালেন স্বামী রাজ চক্রবর্তী, সন্তান ও ঘনিষ্ঠ বন্ধুদের সাথে আনন্দ উল্লাসে। সোশাল মিডিয়ায় সকাল থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছার জোয়ারে ভেসেছেন অভিনেত্রী। যদিও প্রাক্তন প্রেমিক দেবের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সোশাল মিডিয়ায় কোনো পোস্ট আসেনি, তবুও দেবের প্রযোজনা সংস্থার সৌজন্যে জন্মদিনের বিশেষ বার্তা পৌঁছে গেছে শুভশ্রীর কাছে।

শুভশ্রীর জন্মদিন জুড়ে দেব! পাশে স্বামী রাজ, নায়িকার ওই কালো মিনি ড্রেসের দাম কত
শুভশ্রীর জন্মদিন জুড়ে দেব! পাশে স্বামী রাজ, নায়িকার ওই কালো মিনি ড্রেসের দাম কত

দেবের প্রযোজনা সংস্থা থেকে বিশেষ শুভেচ্ছা বার্তা:

সোশাল মিডিয়ায় ব্যক্তিগত পেজ থেকে শুভেচ্ছা না জানালেও, দেবের প্রযোজনা সংস্থা ‘দেব এন্টারটেইনমেন্ট ভেনচার্স’-এর পক্ষ থেকে শুভশ্রীর জন্য একটি সুন্দর শুভেচ্ছা ভিডিও পোস্ট করা হয়। সেখানে প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এবং দেবের কণ্ঠে শুনতে পাওয়া যায়, ‘হ্যাপি বার্থ ডে শুভ!’। দেশু৭-এর প্রচার চালাকালীন দুজনের অতীত নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। এর মাঝেই জন্মদিনের রাতে শুভশ্রী কাটলেন এক বিশেষ কেক। সাত তলা সেই কেক জুড়ে শুধু দেব-শুভশ্রী। দেশু জুটির সাতটি ছবির পোস্টার দিয়ে করা সেই বিশেষ কেক। সুতরাং শুভ-র জন্মদিনে দেবের শুভেচ্ছা না এলেও তিনি কিন্তু জুড়ে থাকলেন সেলিব্রেশনে।

জন্মদিনের রাতের গ্র্যান্ড পার্টিতে গ্ল্যামারাস লুকে ধরা দেন শুভশ্রী। তাঁর পরনে ছিল বিখ্যাত আন্তর্জাতিক ব্র্যান্ড জারা (Zara)-র একটি গর্জিয়াস অ্য়াসিমেট্রিক গ্লিটার মিনি ড্রেস।

এই স্টাইলিশ কালো মিনি ড্রেসটির মূল্য ভারতীয় বাজারে মাত্র ৬,৫৫০.০০ টাকা।অন-ট্রেন্ড এই পোশাকের সাথে মানানসই হিসেবে শুভশ্রীর পায়ে দেখা গেছে বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড গুচি (Gucci)-র স্টিলেটো-র দেখা মিলল। সঙ্গে টেনে বাঁধা চুল, মাঝখানে সিঁথি। হালকা মেকআপে গ্ল্য়ামার কুইন শুভশ্রী।

বিশেষ কেক ও রাজ চক্রবর্তীদের সাথে খুনসুটি:

জন্মদিনের পার্টিতে একাধিক বিশেষ কেক কাটতে দেখা যায় শুভশ্রীকে। তাঁর অভিনীত জনপ্রিয় ছবিগুলোর পোস্টার দিয়ে সাজানো একটি বহুতল বিশেষ কেক কাটতে দেখা যায় তাঁকে। পাশে দাঁড়িয়ে করতালিতে স্বামীকে উৎসাহ দিতে দেখা গেছে রাজ চক্রবর্তীকে। কোলে ছোট সন্তানকে নিয়ে পরিবারের সাথে এই শুভ মুহূর্তটি ফ্রেমে বন্দি করেন শুভশ্রী।

সব মিলিয়ে দেবের সরাসরি পোস্ট না থাকলেও, স্বামী, সন্তান ও টলিপাড়ার বন্ধুদের ভালোবাসায় শুভশ্রীর ৩৬তম জন্মদিনটি হয়ে উঠেছিল ভীষণ রঙিন ও স্মরণীয়।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks