'সমাজকে সুস্থ রাখার দায় আমাদের একার নয়...', মিমিকে হেনস্তা নিয়ে যা বললেন শুভশ্রী

খুব সম্প্রতি বনগাঁয় যে ঘটনাটি ঘটে গেল তাতে উত্তাল হয়েছে নেটপাড়া। মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যেই মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, অপদস্তের শিকার হন অভিনেত্রী। গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি মিমি চক্রবর্তীকে হেনস্থার অপরাধে নিজের বাসগৃহ থেকে গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে।

Published on: Jan 30, 2026, 11:36:04 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

খুব সম্প্রতি বনগাঁয় যে ঘটনাটি ঘটে গেল তাতে উত্তাল হয়েছে নেটপাড়া। মঞ্চে ওঠার মাত্র কয়েক মিনিটের মধ্যেই মিমি চক্রবর্তীকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়, অপদস্তের শিকার হন অভিনেত্রী। গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি মিমি চক্রবর্তীকে হেনস্থার অপরাধে নিজের বাসগৃহ থেকে গ্রেফতার করা হয় তনয় শাস্ত্রীকে।

মিমির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভশ্রী
মিমির পাশে দাঁড়ানোর বার্তা দিলেন শুভশ্রী

মিমির সঙ্গে যে ঘটনাটি ঘটে গেল সেই বিষয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, ‘বিগত কিছু সময় ধরে একটা জিনিস আমরা লক্ষ্য করছি, সেলিব্রেটিরা বিশেষ করে মহিলা সেলিব্রিটিরা খুব বেশি সফট টার্গেট হয়ে যাচ্ছে মানুষের কাছে। এই কথাটা কি আমরা মেনে নিচ্ছি? খুব বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছি এই কথাটার সঙ্গে?’

আরও পড়ুন: 'বড়রা যাই বলুক আমায় থাকতে হবে পরিষ্কার...', তৃণাকে নিয়েই কী বিশেষ পোস্ট অভিনবের

শুভশ্রী বলেন, ‘কিছুদিন ধরে লগ্নজিতা, মিমি বা মৌনির সঙ্গে যা ঘটছে তা মেনে নেওয়া যায় না। আমাদের সকলের উচিত একসঙ্গে প্রতিবাদ করা। আমাদের সকলকে মাথায় রাখতে হবে যে আমরা এক একজন শিল্পী, আমরা সবাই সম্মানের জন্য কাজ করি। অবশ্যই আমরা পারিশ্রমিক পাই কিন্তু পারিশ্রমিক যারা দেন তারা কিন্তু আমাদের মাথা কিনে নেননি।’

আরও পড়ুন: বিচ্ছেদ বিতর্কে বুড়ো আঙুল! ইন্ডাস্ট্রিতে ২০ বছর, রুক্মিণীকে নিয়েই কেক কাটলেন দেব

এরপরই সোশ্যাল মিডিয়ার কটাক্ষ নিয়ে মুখ খোলেন শুভশ্রী। তিনি বলেন, যারা সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করেন, তাঁদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে এই সমাজ আপনাদেরও এই সমাজকে সুস্থ রাখার দায়িত্ব শুধু আমাদের একার নয় এই দায় আপনাদেরও তাই যা করবেন একটু ভেবেচিন্তে করবেন।

প্রসঙ্গত, শুধুমাত্র মিমি নয় কিছুদিন আগে গান গাইতে গিয়ে হেনস্তার শিকার হতে হয় লগ্নজিতাকে। তিনিও থানায় অভিযোগ দায়ের করেছিলেন। এছাড়া খুব সম্প্রতি মঞ্চে অশালীন আচরণের শিকার হতে হয় মৌনি রায়কে। মঞ্চে অভিনয় করার পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা বছরের বিভিন্ন সময় বিশেষ করে শীতকালে মাচা অনুষ্ঠান করেন। এই অনুষ্ঠানগুলিতে যদি প্রতিনিয়ত তারকাদের এভাবে অপমানিত করা হয় তাহলে আগামী দিনে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে দুবার ভাববেন তারকারা।