...
...
Next Story

দেবকে ফ্যামিলি টাইম কাটাতে দেখে কমেন্ট শুভশ্রীর, উঠল বিতর্কিত ‘ইনোসেন্স’ প্রসঙ্গ

শুক্রের দুপুরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন দেব যেখানে তাঁকে টাকিতে বোন,বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কাজের ফাঁকে সময় বের করে শুধুমাত্র পরিবারকে সময় দিতে দেখা যায় পরিবারকে সময় দিতে দেখা যায় ফ্যামিলি ম্যান দেবকে।

Published on: Sep 4, 2026, 23:39:52 IST
Advertisement

শুক্রের দুপুরে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন দেব যেখানে তাঁকে টাকিতে বোন,বাবা-মায়ের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। কাজের ফাঁকে সময় বের করে শুধুমাত্র পরিবারকে সময় দিতে দেখা যায় পরিবারকে সময় দিতে দেখা যায় ফ্যামিলি ম্যান দেবকে। দেবের এই ছবির কমেন্ট বক্সে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন, পরিবার যেখানে সেখানে রুক্মিণী নেই কেন?

দেবকে ফ্যামিলি টাইম কাটাতে দেখে কমেন্ট শুভশ্রীর
দেবকে ফ্যামিলি টাইম কাটাতে দেখে কমেন্ট শুভশ্রীর

আরও পড়ুন: ছেলের পৈতের কার্ড হাতে দিয়েও উত্তম কুমারকে মানা করেন আসতে, কেন এমন করেছিলেন ভাস্করের বাবা?

দেবের ছবিতে বা কমেন্ট বক্সে রুক্মিনীর উপস্থিতি না থাকলেও নেট পাড়ার বাসিন্দাদের চোখ কাড়ল শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কমেন্ট। আগামী দুর্গাপুজোর সময় মুক্তি পাবে দেব-শুভশ্রী অভিনীত ছবি ‘দেশু ৭’। কিছুদিন আগেই সেই ছবির প্রচার করতে দেখা যায়। এই তারকা জুটিকে। বহুদিনের দূরত্ব ভুলে দেব-শুভশ্রী কাছাকাছি এসেছেন, তাতেই আনন্দে আত্মহারা নেট পাড়ার বাসিন্দারা।

দেবকে ফ্যামিলি টাইম কাটাতে দেখে কমেন্ট শুভশ্রীর

এহেন পরিস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও দেবের ছবির কমেন্ট বক্সে শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের কমেন্ট। দেবের ক্যাপশন ধরেই শুভশ্রী লেখেন, ‘ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গিয়েছে!!!!’ শুভশ্রীর এই কমেন্টের থেকেও আরও বেশি নজর কেড়েছে দেবের উত্তর।

আরও পড়ুন: 'অমিতাভের ছেলের চরিত্র এলেও ফিরিয়ে দেব', হঠাৎ কেন এমন কথা বললেন বিশ্বনাথ?

খুব সম্প্রতি অরিত্র দত্ত বণিকের সঙ্গে সাক্ষাৎকারে সেই প্রসঙ্গ তুলে দেব বলেছিলেন, ইনোসেন্স বিতর্কের পর শুভশ্রীর ফোন নাম্বার তিনি ডিলিট করে দিয়েছিলেন। যদিও পড়ে আবার সেভ করা হয় কিন্তু শুধুমাত্র শুভশ্রী অভিনেত্রী এই নামেই সেভ করে রাখা হয়েছিল শুভশ্রীর নম্বর। যদিও অরিত্রর সামনে শুভশ্রীর ফোন নাম্বার শুভ বলেই সেভ করেন দেব।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks