...
...
Next Story

Subhashree Ganguly: চলছে দেশু৭-এর রেইকি, এর মাঝেই মুখে চোট পেলেন শুভশ্রী! কী হয়েছে দেবের নায়িকার?

টলিউডের প্রথম সারির অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় বরাবরই নিজের ফিটনেস নিয়ে সচেতন। ইদানীং জিমের পাশাপাশি তাঁর এক নতুন ভালোবাসার জায়গা হয়ে উঠেছে ব্যাডমিন্টন কোর্ট। তবে ব্যাডমিন্টন খেলতে গিয়েই ঘটল বিপত্তি।

Published on: May 17, 2026, 17:59:10 IST
Advertisement

টলিপাড়ায় এখন সবচেয়ে বড় চর্চার বিষয় ‘দেশু৭’ (DeSu7)। নাম এখনও চূড়ান্ত না হলেও, দেব এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় জুটির এই সপ্তম ছবিটিকে নিয়ে ইতিমধ্যেই চড়ছে পারদ। শুধু অভিনয় নয়, এই ছবির হাত ধরেই টলিউডের সুপারস্টার দেব এবার পরিচালকের আসনে বসতে চলেছেন। অভিনেতা-প্রযোজক-পরিচালক দেব যখন নিজের এই মেগা প্রজেক্টের রেইকি সারতে ব্যস্ত, ঠিক তখনই এক বিপত্তি বাধালেন ছবির নায়িকা তথা রাজ-ঘরণী শুভশ্রী। ব্যাডমিন্টন খেলতে গিয়ে মুখে চোট পেলেন অভিনেত্রী।

চলছে দেশু৭-এর রেইকি, এর মাঝেই মুখে চোট পেলেন শুভশ্রী! কী হয়েছে দেবের নায়িকার?
চলছে দেশু৭-এর রেইকি, এর মাঝেই মুখে চোট পেলেন শুভশ্রী! কী হয়েছে দেবের নায়িকার?

আইসপ্যাক হাতে শুভশ্রীর পোস্ট:

জিমের ওয়ার্কআউটের পাশাপাশি ইদানীং ব্যাডমিন্টন কোর্টে ঘাম ঝরাতে ভালোবাসেন শুভশ্রী। আর সেখানেই রবিবার খেলতে গিয়ে মুখে চোট পান তিনি। চোটের পরেই নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেছেন নায়িকা। সেখানে দেখা যাচ্ছে, পরনে সাদা রঙের স্পোর্টস টি-শার্ট, চুলটা পেছনে পনিটেল করে বাঁধা। তবে নজর কেড়েছে তাঁর হাতের আইসপ্যাকটি। চোটের জায়গায় উপশম পেতে নিজের সুন্দর মুখশ্রীতে বরফের ব্যাগ চেপে ধরে আছেন তিনি।

চোখের নীচে চোট নায়িকার

বেদনাতেও হাসিমুখ:

পুজোয় আসছে দেব-শুভশ্রী ম্যাজিক:

পরিচালক দেবের এই নতুন ছবি আসন্ন দুর্গাপুজোয় মুক্তি পেতে চলেছে। আবার পর্দায় দেব-শুভশ্রী ম্যাজিক দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। তার মাঝেই নায়িকার এই ছোটখাটো দুর্ঘটনা এবং দেবের রেইকির খবর টলিপাড়ার অলিন্দে নতুন উদ্দীপনা তৈরি করেছে। শুভশ্রীর হাসিমুখ দেখে এটুকু স্পষ্ট যে চোট খুব একটা গুরুতর নয়, তাই পুজোয় ধামাকা আনতে খুব শীঘ্রই চেনা ছন্দে ক্যামেরার সামনে দাঁড়াবেন রাজ-ঘরণী। এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্যও। ইতিমধ্যেই দেবের নির্দেশনায় অনির্বাণকে শ্যুটিং ফ্লোরে দেখা গিয়েছে।

দেশু৭-এর আগেই অভিনেতা-প্রযোজক দেব নিয়ে হাজির হবেন বাইক অ্য়াম্বুলেন্স দাদা। অগস্টে মুক্তি পাবে এই ছবি, যেখানে দেবের নায়িকা তাঁর বর্তমান সঙ্গী রুক্মিণী মৈত্র।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe