...
...
Next Story

Subhashree Ganguly: ‘ওহ এটা ডিজার্ভ করে…’, অতীত ভুলে দেবের সঙ্গে কাজ, কতটা উপভোগ করছেন শুভশ্রী?

Subhashree Ganguly: একটা সময় তাঁদের প্রেমের গল্প ছিল টলিপাড়ার হটকেক। সময় বদলেছে, সমীকরণও। তবে বদলায়নি দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন। পুজোয় বড়পর্দায় ফিরছেন দেব-শুভশ্রী।

Published on: Jul 4, 2026, 13:00:24 IST
Advertisement

টলিউডের ইতিহাসের অন্যতম চর্চিত এবং একসময়ের সুপারহিট অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি হলেন দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ থেকে শুরু করে ‘খোকাবাবু’— একাধারে বহু ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছেন তাঁরা। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এই দুই তারকা। এবার সমস্ত অতীত আর অভিমান ভুলে আবার এক ফ্রেমে ধরা দিতে চলেছেন তাঁরা।

‘ওহ এটা ডিজার্ভ করে…’, অতীত ভুলে দেবের সঙ্গে কাজ, কতটা উপভোগ করছেন শুভশ্রী?
‘ওহ এটা ডিজার্ভ করে…’, অতীত ভুলে দেবের সঙ্গে কাজ, কতটা উপভোগ করছেন শুভশ্রী?

আসন্ন মেগা প্রজেক্ট ‘দেশু ৭’ (Deshu 7) ছবির মাধ্যমে বড়পর্দায় পরিচালনায় হাতেখড়ি হতে চলেছে অভিনেতা দেবের। আর পরিচালক দেবের প্রথম ছবিতেই নায়িকা শুভশ্রী। সম্প্রতি রাজ ঘরণী ‘অভিমান’-এর প্রচারের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দেবের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন।

‘এক লাইনে উত্তর দেওয়া যাবে না, ও এটা ডিজার্ভ করে’— শুভশ্রী

সাক্ষাৎকারে শুভশ্রীর কাছে সরাসরি প্রশ্ন রাখা হয়েছিল ‘দেশু ৭’ ছবি এবং পরিচালক দেবের সাথে কাজ করার অভিজ্ঞতা নিয়ে। দেবের পরিচালনায় কাজ করতে কেমন লাগছে— জানতে চাওয়া হলে অত্যন্ত পরিণত এবং ইতিবাচক জবাব দেন শুভশ্রী।

মুচকি হেসে অভিনেত্রী সটান জানান. ‘এটা নিয়ে না আমি এক লাইনে কিছু বলতে চাই না। একটা লম্বা ইন্টারভিউ দিতে চাই, হি (দেব) ডিজার্ভস দ্যাট (ও এটার যোগ্য)।’

শুভশ্রীর এই ছোট কিন্তু অত্যন্ত সম্মানজনক মন্তব্য স্পষ্ট করে দেয় যে, অতীত ভুলে আজ তাঁরা পেশাদার জগতে একে অপরের কতখানি গুণগ্রাহী এবং দেবের এই নতুন জার্নিকে শুভশ্রী কতটা মন থেকে সাধুবাদ জানাচ্ছেন।

অভিনেত্রী জানাতে ভোলেননি যে দেবের এই নতুন রূপ এবং ওঁর পরিচালনায় কাজ করাটা তিনি দারুণ উপভোগ করছেন। একজন সহকর্মী হিসেবে দেবের এই উত্তরণ এবং মেধার প্রশংসা করেছেন তিনি।

উল্লেখ্য, ‘দেশু ৭’ ছবিটি টলিপাড়ার অন্যতম বড় প্রজেক্ট হতে চলেছে। দেবের ক্ষুরধার পরিচালনা তো থাকছেই, সেই সাথে এই ছবিতে দেব-শুভশ্রীর পাশাপাশি স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে টলিউডের অন্যতম তুখোড় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য (Anirban Bhattacharya)-কে। এই নতুন যুগলবন্দি এবং ক্যামেরার পেছনে দেবের ‘অ্যাকশন’ শোনার জন্য দর্শকমহলে ইতিমধ্যেই উত্তেজনার পারদ তুঙ্গে।

পেশাদারিত্বের এক অনন্য নজির

একসময়ের মিষ্টি সম্পর্কের ভাঙন এবং তারপর দীর্ঘদিনের কথা বন্ধ— এই সমস্ত কিছুকে পেছনে ফেলে যেভাবে দেব এবং শুভশ্রী আজ এক পেশাদার সম্পর্ক তৈরি করেছেন, তা টলিপাড়ায় এক অনন্য নজির। টুঁ শব্দ না করে স্রেফ কাজের মাধ্যমে নিজেদের সেরাটা দেওয়াই যে আসল উদ্দেশ্য, তা প্রমাণ করলেন শুভশ্রী। জানিয়ে রাখি, রবিবার থেকে শুরু হচ্ছে দেব সঞ্চালিত দাদাগিরি। সেই মঞ্চেও দেবের পাশে দেখা যাবে শুভশ্রীকে।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe