...
...
Next Story

Subhashree Ganguly: 'তুমিই আমাদের সুপারহিরো...', দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী

Subhashree Ganguly: ৪ মে বিধানসভা ভোটে বিপুল মার্জিনে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হার স্বীকার করতে হয় ব্যারাকপুরে তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীকে। গণনা যখন প্রায় শেষের দিকে, তখনই হাওয়া বুঝে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন রাজ।

Published on: May 5, 2026, 10:46:34 IST
Advertisement

Subhashree Ganguly: ৪ মে বিধানসভা ভোটে বিপুল মার্জিনে বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে হার স্বীকার করতে হয় ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী তথা পরিচালক রাজ চক্রবর্তীকে। গণনা যখন প্রায় শেষের দিকে, তখনই হাওয়া বুঝে গণনা কেন্দ্র থেকে বেরিয়ে আসেন রাজ। কিন্তু গণনা কেন্দ্র থেকে বেরোতেই সেখানে উপস্থিত উন্মুক্ত জনতা ‘চোর চোর’ বলে কটাক্ষ করেন রাজকে, পরিচালকের দিকে ছুঁড়ে দেওয়া হয় কাদা। বিনা বাক্যব্যয়ে সেখান থেকে বেরিয়ে যান রাজ।

দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী
দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী

রাজের সঙ্গে হওয়া এই ঘটনার ভিডিয়ো কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। গোটা ঘটনায় রাজ একটি কথা না বললেও ৫ তারিখ সকাল সকাল রাজকে ঘিরে একটি পোস্ট করেন শুভশ্রী। অভিনেত্রীর পোস্ট দেখে স্পষ্ট, স্বামীর দুঃসময়ে তিনি স্বামীর পাশে ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করছেন।

আরও পড়ুন: রাজকে দেখে 'চোর' স্লোগান, ছোঁড়া হল কাদা! ব্যারাকপুরে করুণ দশা টিএমসি প্রার্থীর

কী লিখেছেন শুভশ্রী?

সন্তানদের সঙ্গে এবং নিজের সঙ্গে কাটানো বেশ কিছু মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘তুমিই আমাদের সুপার হিরো। আমাদের গর্ব। আমাদের সুপারস্টার। আমাদের বাড়ি। আমাদের গোটা পৃথিবী।’

আরও পড়ুন: ‘আবার পাল্টি খাবে?’ বিজেপি জিততেই জয়জিতের নিশানায় কারা?

প্রসঙ্গত, রাজ চক্রবর্তীর সঙ্গে ঘটা এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় আরও একটি খবর ছড়িয়ে পড়ে সেটি হল ভোটে হেরে যাওয়ার পর রাজ নাকি সমাজমাধ্যম থেকে বিদায় নিয়েছেন। কিন্তু যে খবরটি ছড়িয়েছে সেটি পুরোপুরি গুজব কারণ ইনস্ট্রাগ্রাম এবং ফেসবুকে এখনও জ্বলজ্বল করছে রাজের ব্যক্তিগত একাউন্ট।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks