...
...
Next Story

Subhashree-Dev: ‘প্রথমে হিংসে হত, এখন তোমার জন্য গর্ব হয়’, বিশেষ দিনে দেবকে খোলা চিঠি ‘প্রাক্তন’ শুভশ্রীর!

Subhashree Ganguly: ‘হঠাৎ করে পরিচালক হিসেবে এত কিছু কখন আর কীভাবে শিখে গেল?’ দেশু৭-এর সেটে পরিচালক দেবকে দেখে শুরুতে হিংসে হয়েছিল শুভশ্রীর। আর কী বললেন নায়িকা?

Published on: Aug 19, 2026, 14:50:37 IST
Advertisement

দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়— টলিউডের এক সময়ের সবচেয়ে চর্চিত অফস্ক্রিন জুটি। তাঁদের প্রেম কাহিনি নিয়ে যত চর্চা হয়েছে, ততটাই আলোচনায় থেকেছে তাঁদের ব্রেকআপ। ভালোবাসা পূর্ণতা পায়নি, সম্পর্কে এসেছে তিক্ততাও। তবে সব ভুলে ফের এক হয়েছেন দুজনে। দ্বিতীয় দফায় শুধুমাত্র পেশাদার তাগিদে। এক দশক পর ফের একসঙ্গে শ্যুটিং সারলেন দেব-শুভশ্রী। দেবের সব প্রথমের সাক্ষী তাঁর ‘প্রাক্তন’ শুভশ্রী। এবারও অন্যথা হল না। দেব পরিচালিত প্রথম ছবির নায়িকা রাজ ঘরণী।

‘প্রথমে হিংসে হত, এখন তোমার জন্য গর্ব হয়’, দেবকে খোলা চিঠি ‘প্রাক্তন’ শুভশ্রীর!
‘প্রথমে হিংসে হত, এখন তোমার জন্য গর্ব হয়’, দেবকে খোলা চিঠি ‘প্রাক্তন’ শুভশ্রীর!

‘দেশু ৭’ (Desu7)-এর শুটিং বুধবার আনুষ্ঠানিকভাবে শেষ হলো। আর এই বিশেষ দিনেই পরিচালক দেবের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন খোলা চিঠি লিখলেন ছবির নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

চিঠিতে কী লিখেছেন শুভশ্রী?

ছবির শেষ শুটিংয়ের দিনে শুভশ্রী তাঁর দীর্ঘদিনের সহ-অভিনেতার পরিচালনায় কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরে লেখেন, ‘আমরা দুজনই প্রায় একই সময়ে আমাদের কেরিয়ারের যাত্রা শুরু করেছিলাম। কিন্তু এই ছবির অভিজ্ঞতা ছিল একেবারেই আলাদা, কারণ এটি তোমার প্রথম পরিচালিত ছবি এবং সেখানে তোমার চিন্তাভাবনা রূপ পেতে দেখেছি।’

হিংসে থেকে অনুপ্রেরণা: ‘সত্যি বলতে, শুরুতেই আমি কিছুটা ঈর্ষান্বিত বোধ করেছিলাম। ছবি বানানোর দৃষ্টিভঙ্গি ও চিত্রনাট্য নিয়ে তুমি এতটা স্পষ্ট ও সর্টেড কীভাবে হতে পারো তা দেখে অবাক হয়েছিলাম! ভেবেছিলাম— বিভিন্ন চরিত্রে অভিনয় করার মাঝে হঠাৎ করে পরিচালক হিসেবে এত কিছু কখন আর কীভাবে শিখে গেল? কিন্তু দিন গড়ানোর সাথে সাথে আমার সেই হিংসাটা অনুপ্রেরণায় বদলে যায়।’

চিঠির শেষে দেবের ভবিষ্যৎ পরিচালক হিসেবে পথচলার জন্য অনেক শুভকামনা ও ভালোবাসা জানান ইউভান-ইয়ালিনির মা। স্পষ্ট লেখেন, ‘তোমার জন্য গর্ব হয়। পরিচালক হিসাবে তোমার ভবিষ্যতের পথচলার জন্য অনেক শুভকামনা রইল’।

১০ বছর পর শ্যুটিং সেটে দেব-শুভশ্রী জুটি

গত বছর মুক্তি পেয়েছিল ধূমকেতু। যদিও এই ছবির শ্য়ুটিং হয়েছিল ২০১৫ সালে। তখনও দেব-শুভশ্রীর পথ আলাদা। তবে প্রাক্তনকে দেওয়া কথা রেখেছিলেন দেব। তাঁর প্রযোজিত প্রথম ছবির নায়িকা ছিলেন শুভশ্রী। সেই বাক্সবন্দি ছবি মুক্তি পায় ২০২৫-এর অগস্ট মাসে। ছবির প্রমোশনে একসঙ্গে ধরা দিয়েছিলেন তাঁরা। এই ছবির প্রশ্নাতীত সাফল্যের সুবাদেই ফের একসঙ্গে দুজনে। ধূমকেতুর প্রচার চলাকালীন দেবের ‘দুই সন্তানের মা’ মন্তব্যে শুভশ্রী মনোক্ষুন্ন হয়েছিলেন। তবে ভুল বোঝাবুঝির পর্ব শেষে ফের একজোট দুজনে।

দুর্গাপুজোয় মুক্তি পাবে দেশু৭। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন অনির্বাণ ভট্টাচার্য।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe