...
...
Next Story

Subhashree-Dev: ‘দেখলাম ফোনে দেবের মিস কল, জানতাম যাই হোক আমাকে ওর পাশে দাঁড়াতেই হবে’, প্রাক্তনকে নিয়ে অকপট শুভশ্রী

Subhashree-Dev: 'আমি কিচ্ছু জানি না, স্ক্রিপ্ট জানি না, ডিরেক্টর কে সেটাও জানি না, সাবজেক্ট কী সেটাও জানি না, কিন্তু আমি একটা ছবির ঘোষণা করতে চাই, তুমি করবে?', ফোনের ওপারে দেব। কী জবাব দেন শুভশ্রী?

Published on: Aug 31, 2026, 09:30:13 IST
Advertisement

রাজের সঙ্গে বিদেশে ছুটি কাটাচ্ছেন শুভশ্রী। হঠাৎ ফোনে ‘প্রাক্তন’ দেবের মিস কল। তারিখ ২০২৫-এর ৩১শে ডিসেম্বরের রাত। ভারতীয় সময়ানুসারে ঘড়িতে তখন রাত ২টো। নিদ্রাহীন রাতে দশ বছরের মান-অভিমান ভুলে রাজ ঘরণীকে ফোন দেবের। কী কথা হয়েছিল সেদিন দুজনের?

শুভশ্রীর বুকে মাথা রাখল দেব! ‘তোমায়-আমায় করা যাবে না আলদা’, লাদাঘে জমল প্রেম
শুভশ্রীর বুকে মাথা রাখল দেব! ‘তোমায়-আমায় করা যাবে না আলদা’, লাদাঘে জমল প্রেম

দেশু৭-এর ব়্যাপ আপ পার্টিতে সেই কথা ক্যামেরার সামনে খোলসা করেছেন দুজনে। দেশু-র রসায়ন নিয়ে চারিদিকে চর্চার অন্ত নেই। পুজোয় সাত নম্বর ছবি নিয়ে হাজির হচ্ছেন দেব-শুভশ্রী জুটি। তবে এই ছবি নিয়ে উন্মাদনার পারদ দিন দিন চড়ছে। সোমবার ফের ফেসবুক লাইভে জুটিতে হাজির হচ্ছেন দুজনে। তার আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দেব-শুভশ্রীর একটি সাম্প্রতিক ভিডিয়ো।

দেবের প্রস্তাব এখনও ফেরাতে পারেন না শুভশ্রী, দেবের উপর চোখ বন্ধ করে ভরসা করেন তিনি। সে কথা নিজের মুখেই জানালেন। তাই তো ছবির পরিচালক কে? চিত্রনাট্য লেখা তো দূর অস্ত,ছবির বিষয় কী? সেটা না জেনেই দেবের নায়িকা হতে রাজি হয়ে যান এক কথায়।

দেবকে পাশে নিয়ে শুভশ্রী ওইদিন জানান, ‘আমার কাছে একটা ফোনে মিস কল ছিল। যখন মিস কল দেখেছিলাম, তখনই বুঝেছিলাম যাই ফোনের কারণটা হোক আমাকে ওর পাশে দাঁড়াতে হবে।’

শুভশ্রী আরও বলেন, ‘আমরা একসাথে জার্নি শুরু করেছিলাম। যখন আমি ফটোশ্যুট করছিলাম, তখন ওর ভিসন আর ক্লিয়ারিটি দেখে আমি ভাবলাম, ওকে…. না হলে ভেবেছিলাম এমনি ডিরেক্টর হতে চলে এসেছে। পরে যখন সেটে গেলাম, প্রথমদিন ভাবলাম বোধহয় ভালো অভিনয়টা করছে (পরিচালক হিসাবে)।’

কিন্তু সময়ের সাথে সাথে সেই ভাবনা বদলে যায় শুভশ্রীর। পরিচালক দেবে মুগ্ধ দেব। নায়ক-পরিচালক-প্রযোজক দেবের জীবনেও এখন সব শুভ শুভ! অতীতের ব্যক্তিগত সম্পর্ক পেরিয়ে এসে আজ দু’জনেই যাঁর যাঁর জীবনে প্রতিষ্ঠিত। তবে দেব-শুভশ্রী জুটি আজও টালিগঞ্জের দর্শক ও ভক্তদের হৃদয়ে আলাদা এক নস্টালজিয়া তৈরি করে। দেব আরও জানিয়েছেন, এই ছবির নাম ‘দেশু৭’-ই। কেন এমন টাইটেল, তা অবশ্য আগামিতে খোলসা করবেন নায়ক-পরিচালক। আপাতত বড়পর্দায় দেব-শুভশ্রীর ম্যাজিক দেখবার অপেক্ষা।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe