...
...
Next Story

দেব-অনির্বাণের পর এবার শুভশ্রীর 'দেশু ৭'-এর লুক এল প্রকাশ্যে! চমক দিলেন নায়িকা

২০২৬-এর পুজোয় আসছে ‘দেশু ৭’। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব। এই ছবিতে দেব-শুভশ্রীর সঙ্গে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ইতিমধ্যেই অনির্বাণ ও দেবের লুক প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল শুভশ্রীর লুকের ঝলক!

Published on: Jun 7, 2026, 12:41:15 IST
Advertisement

২০২৬-এর পুজোয় আসছে ‘দেশু ৭’। ফের শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে পর্দায় জুটি বাঁধতে চলেছেন দেব। এই ছবিতে দেব-শুভশ্রীর সঙ্গে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। ইতিমধ্যেই অনির্বাণ ও দেবের লুক প্রকাশ্যে এসেছে। এবার সামনে এল শুভশ্রীর লুকের ঝলক!

দেব-অনির্বাণের পর এবার শুভশ্রীর 'দেশু ৭'-এর লুক এল প্রকাশ্যে! চমক দিলেন নায়িকা
দেব-অনির্বাণের পর এবার শুভশ্রীর 'দেশু ৭'-এর লুক এল প্রকাশ্যে! চমক দিলেন নায়িকা

রবিবার শুভশ্রী নিজেই তাঁর ‘দেশু ৭’-এর ঝলক শেয়ার করে নিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে নায়িকা একটি ছবি শেয়ার করেন সেখানে তাঁর হাতের ছবি দেখা যায়। সেখানে 'দেশু ৭' হ্যাশট্যাগ দেওয়া ছিল। সঙ্গে লেখা ছিল 'ডে ২' অর্থাৎ দ্বিতীয় দিন। তবে তাঁর পুরো লুক এখনও প্রকাশ্যে আসেনি। সেই লুক কেমন হয়, তা দেখার জন্য ‘দেশু’ অনুরাগীরাও অপেক্ষায়।

প্রসঙ্গত, গত বছর অগস্টে দেব-শুভশ্রী জুটির বহুল প্রতীক্ষিত ছবি 'ধূমেকেতু' মুক্তি পেয়েছিল। ছবিটির শ্যুটিং হয়েছিল ২০১৫ সালে। তারপর নানা কারণে ছবিটি আর মুক্তি পায় না। এরপর শুভশ্রী আর দেবকেও একসঙ্গে আর কোনও ছবিতে কাজ করতে দেখা যায়নি। তাই প্রায় ১০ বছর পর এই জুটির ছবি সকলের মধ্যে অনেকটা প্রত্যাশা তৈরি করেছিল। তারপর দেব-শুভশ্রীকে একসঙ্গে ছবির প্রচার করতে দেখা যায়। তাঁরা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করেন। শুধু তাই নয় নৈহাটির বড়মার মন্দিরে পুজোও দিতে যান একসঙ্গে। সবটাই দেশু ফ্যানেদের জন্য একটা স্বপ্নের মতো ছিল।

শুভশ্রীর স্টোরি

তবে এর মাঝেও শুভশ্রীকে নানা অনুষ্ঠানে বলতে শোনা যেত তিনি যদি ভালো চিত্রনাট্য পান তাহলে অবশ্যই দেবের সঙ্গে কাজ করবেন। এরপর পরমব্রত চট্টোপাধ্যায়ের ছেলে নিষাদের অন্নপ্রাশনে ফের একসঙ্গে দেখা যায় তাঁদের। সেখান থেকে অনেকেই আন্দাজ করেন তাঁদের মধ্যকার সমস্যা দূর হয়েছে, আর দেবও এক সাক্ষাৎকারে তেমনটাই ইঙ্গিত দেন। সেখানেই দেব শুভশ্রীকে তাঁর সঙ্গে ফের জুটি বাঁধার প্রস্তাব দেন। রাজি হয়ে যান নায়িকাও।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks