শুভশ্রীর সোশ্যাল মিডিয়া বায়োতে জ্বলজ্বল করছে, ‘প্রাউড মাম্মা’। বরাবরই নিজের মাতৃত্বকে বিশেষ গুরুত্ব দিয়েছেন রাজ-পত্নী। এমনকী, সদ্য অভিনয়ে পা রাখা মেয়েটাও বারবার বলত, ‘ভালো মা হতে চান’।

শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর রাজ চক্রবর্তী বিয়ে করেন ২০১৮ সালে। তাঁদের দুই সন্তান। ছেলে ইউভানের বয়স এখন সাড়ে পাঁচ। আর ইয়ালিনির বয়স আড়াই বছরের আশেপাশে। ছেলে একটু বড়, তা এখন থেকে কি মায়ের সঙ্গে অভিমান হয় ইউভানের?
সম্প্রতি নিজের নতুন ছবির প্রচারে মিডিয়ার মুখোমুখি হয়ে ছেলেকে নিয়ে কথা বললেন অভিনেত্রী। শুভশ্রী বললেন, ‘আমার অভিমান ভাঙাতে কোনো অসুবিধা নেই। যে আমার উপর অভিমান করবে, তাকে আমি এক সেকেন্ডের মধ্যে সরি বলতে পারি, কারণ আমার কাছে সেই মানুষগুলো খুব ইম্পর্টেন্ট, যে আমার উপর অভিমান করে। আমার বাড়িতে এখন অভিমানের পালা ইউভানের সঙ্গে চালু হয়ে গিয়েছে। ইউভানেরও আমার উপরে। খুবই মজার।’
করোনা লকডাউনে গর্ভে এসেছিল সন্তান। সেই সয় একপ্রকার ঘরবন্দিই থাকতে হয়েছিল। এমনকী, ইউভানের জন্মের মাসখানেক আগে করোনায় হারান শ্বশুরমশাইকে। ইউভানের কোলে আসা, হাসপাতাল থেকে বাড়ি নিয়ে আসা, ছেলের প্রথম বসতে শেখা, হাঁটা-চলা, প্রথম স্কুল, সমস্ত মুহূর্ত শেয়ার করে নিয়েছেন সোশ্য়াল মিডিয়ায়। ছেলের পাঁচ বছরের জন্মদিনে অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘হ্যাপি ইউভান ডে। পাঁচ বছরের জন্মদিন। আমার জান। আমার সবকিছু’।
ছেলের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম ইয়ালিনি রেখেছেন রাজ ও শুভশ্রী। দাদা আর বোনের খুব ভাব। এখন থেকেই সে যত্ন নেয় বোনুর। ইউভান খেলাধুলো করতে খুব ভালবাসে। তায়কোয়ান্দো থেকে ফুটবল, তার পছন্দের তালিকা বেশ লম্বা। রাজ ও শুভশ্রীও চেষ্টা করেন, কাজের বাইরে যেটুকু সময় পান তা পরিবারকে দিতে।
{{/usCountry}}ছেলের সঙ্গে মিল রেখেই মেয়ের নাম ইয়ালিনি রেখেছেন রাজ ও শুভশ্রী। দাদা আর বোনের খুব ভাব। এখন থেকেই সে যত্ন নেয় বোনুর। ইউভান খেলাধুলো করতে খুব ভালবাসে। তায়কোয়ান্দো থেকে ফুটবল, তার পছন্দের তালিকা বেশ লম্বা। রাজ ও শুভশ্রীও চেষ্টা করেন, কাজের বাইরে যেটুকু সময় পান তা পরিবারকে দিতে।
{{/usCountry}}কাজের সূত্রে, শুভশ্রীকে এরপর দেখা যাবে ‘অভিমান’ সিনেমায়। আসছেন টলিউডের তিন খ্যাতনামা অভিনেতা একসঙ্গে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত ও শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়ের সিনেমা নিয়ে এখন উত্তেজনা তুঙ্গে। ইতিমধ্যেই ট্রেলার জিতে নিয়েছে দর্শকদের মন। ছবির পরিচালনা করেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসার নানা রং লুকিয়ে আছে গল্পে। অতীতের এক রকস্টার, তার এক অনুরাগী, আর সেই রকস্টারের ছেলে, এই তিন চরিত্রকে ঘিরেই এগোবে গল্প। ১৯ জুন মুক্তি পাচ্ছে অভিমান।