খুনসুটিতে ভরা ভাইফোঁটা, ইয়ালিনি-ইউভানের মিষ্টি মুহূর্ত ভাগ করলেন শুভশ্রী
ভাইফোঁটা এমন একটি উৎসব যা প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে একই সূত্রে বেঁধে রাখে। এটা শুধু ভাই বোনের ভালবাসার উৎসব নয়, এটা পরিবারের মিলনের উৎসব। সকাল থেকে ভাই বা দাদার মঙ্গল কামনার্থে বোনেরা উপোস করে ভাইকে ফোঁটা দেয় এবং তাদের সুস্থতা কামনা করে।
ভাইফোঁটা এমন একটি উৎসব যা প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে একই সূত্রে বেঁধে রাখে। এটা শুধু ভাই বোনের ভালবাসার উৎসব নয়, এটা পরিবারের মিলনের উৎসব। সকাল থেকে ভাই বা দাদার মঙ্গল কামনার্থে বোনেরা উপোস করে ভাইকে ফোঁটা দেয় এবং তাদের সুস্থতা কামনা করে।
ইয়ালিনি-ইউভানের মিষ্টি মুহূর্ত ভাগ করলেন শুভশ্রী
এমন একটি মিষ্টি মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইয়ালিনি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে তাই সে এখন নিজে নিজেই দাদাকে ভাইফোঁটা দিতে পারে। কিন্তু দাদা কিছুতেই দুষ্টু পোজ দেয় না। বোনের সঙ্গে খুনসুটি করতে করতে ভাইফোঁটা নেয় সে।
ভাইফোঁটার দিন সাদা কুর্তা পাঞ্জাবিতে সেজে উঠতে দেখা যায় ইউভানকে। অন্যদিকে ইয়ালিনি একটি গোলাপি রঙের লেহেঙ্গা পরে এই বিশেষ দিনে। প্রত্যেকটি ছবি যেন দুই ভাই বোনের ভালোবাসার বিশেষ মুহূর্তের ছবি। এমনকি দাদার পায়ে হাত দিয়ে প্রণাম করার সময়ও দুষ্টুমি করতে ছাড়ে না ইউভান।
ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, ‘দুষ্টুমি খুনসুটি আর অনেকটা ভালোবাসা।’ ভাই বোনের মধ্যে যতই রাগারাগি বা মনোমালিন্য হোক না কেন দিনের শেষে তাদের মধ্যে যে ভালোবাসা থাকে তা সারা জীবন থেকে যায়। দুই সন্তানকে এইভাবে বড় হতে দেখার মধ্যে যে আলাদা সুখ রয়েছে সেটা শুভশ্রীর প্রত্যেকটি পোস্ট দেখেই বোঝা যায়।
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে ‘দেশু ৭’। বিগত কিছু মাসে এই ছবির প্রচারে ভীষণ ব্যস্ত ছিলেন অভিনেত্রী তবে ছবি মুক্তির পর আবার তিনি ফিরে এসেছেন নিজের জগতে। এখন আপাতত বিরতি তাই পুরো সময়টাই স্বামী-সন্তানদের দিচ্ছেন শুভশ্রী।
কিছুদিন আগে যেমন রীতি মেনে কালীপুজোয় ধুনো জ্বালাতে দেখা গেল অভিনেত্রীকে, তেমন ভাইফোঁটার দিন দুই সন্তানকে নিয়ে সময় কাটাতে দেখা গেল তাঁকে। মোটের ওপর, এখন শুভশ্রী নিজের ছোট্ট পৃথিবী নিয়ে ভীষণ ব্যস্ত। যতদিন না আগামী প্রজেক্টের কাজ শুরু হয়।
Home/Entertainment/খুনসুটিতে ভরা ভাইফোঁটা, ইয়ালিনি-ইউভানের মিষ্টি মুহূর্ত ভাগ করলেন শুভশ্রী