...
...
Next Story

Subhashree Ganguly Dress: মিমির জামা ‘ধার’ করলেন শুভশ্রী? ১০০০ টাকার কমেই পেয়ে যাবেন রাজ ঘরণীর এই ড্রেস!

রাজ-শুভশ্রীর অষ্টম বিবাহবার্ষিকীর সেলিব্রেশন এখন টলিপাড়ার হট টপিক। তবে থাইল্যান্ডের নীল সমুদ্রের তীরে শুভশ্রীর পরনে যে নীল বডিকন গাউনটি নজর কেড়েছে, তা নিয়ে শুরু হয়েছে এক অদ্ভুত সমাপতন। কাকতালীয়ভাবে, মাস কয়েক আগেই ঠিক একই পোশাকে লেন্সবন্দি হয়েছিলেন রাজের প্রাক্তন প্রেমিকা মিমি চক্রবর্তী।

Published on: May 13, 2026, 10:30:52 IST
Advertisement

থাইল্যান্ডের নীল জলরাশি আর পাম গাছের সারির মাঝেই অষ্টম বিবাহবার্ষিকী উদযাপন করছেন টলিপাড়ার ‘পাওয়ার কাপল’ রাজ চক্রবর্তী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিশেষ এই রাতে রাজ-ঘরনির পরনে ছিল এক গাঢ় নীল বডিকন গাউন। আর সেই পোশাক ঘিরেই শুরু হয়েছে নতুন চর্চা। মাস কয়েক আগেই হুবহু একই রকম পোশাকে দেখা গিয়েছিল মিমি চক্রবর্তীকেও। পর্দার দুই নায়িকার এই ‘ফ্যাশন টুইনিং’ এখন নেটপাড়ার আলোচনার কেন্দ্রবিন্দুতে।

মিমির জামা ‘ধার’ করলেন শুভশ্রী? ১০০০ টাকার কমেই পেয়ে যাবেন রাজ ঘরণীর এই ড্রেস!
মিমির জামা ‘ধার’ করলেন শুভশ্রী? ১০০০ টাকার কমেই পেয়ে যাবেন রাজ ঘরণীর এই ড্রেস!

অতীতের ছায়া না কি স্রেফ বন্ধুত্ব?

এক সময় রাজকে কেন্দ্র করে মিমি ও শুভশ্রীর সম্পর্কের সমীকরণ নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তবে সেইসব এখন অতীত। মিমি এখন রাজের ‘প্রাক্তন’ তকমা ঝেড়ে ফেলে শুভশ্রীর বিশেষ বন্ধু। আর সেই বন্ধুত্বেরই যেন এক অলিখিত প্রতিফলন দেখা গেল তাঁদের পোশাকে। নীল রঙের এই বডিকন গাউনে দুজনেই সমান উজ্জ্বল, যদিও স্টাইলিং ছিল ভিন্ন। খোলা চুলে নীল পোশাকে মিমিকে দেখাচ্ছিল অপরূপা।

এক অ্য়াওয়ার্ড শো-এর জন্য এই পোশাক বেছে নিয়েছিলেন মিমি। সঙ্গে ছিল ঝোলা দুল,ন্যুড লিপস্টিক আর স্মোকি আইস। শুভশ্রীর সাজ একটু ঘরোয়া। আলুথালু করে চুলে খোঁপা করা। সঙ্গে হালকা মেকআপে ভারী সুন্দর দেখাচ্ছিল রাজ ঘরণীকে। কঠিন সময়ে শক্ত করে বরের হাত ধরলেন শুভশ্রী। সমুদ্রের পারে ক্যান্ডেল লাইট ডিনার থেকে ফানুস ওড়ানো, কিছুই বাদ থাকলো না।

সাধারণত তারকাদের পোশাকের দাম সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে থাকে। কিন্তু শুভশ্রী আর মিমির এই পোশাকটির ক্ষেত্রে বিষয়টি একেবারেই উল্টো। মিন্ত্রার (Myntra) মতো ই-কমার্স সাইটে গেলেই মিলবে এই হুবহু নীল গাউন। আশ্চর্যের বিষয় হলো, এই স্টাইলিশ পোশাকটির দাম মাত্র ৭৫৮ টাকা। অর্থাৎ সেলিব্রিটি ফ্যাশন এখন যে কেউ অনায়াসেই নিজের ওয়ার্ডরোবে শামিল করতে পারেন।

মাত্র ৭৫৮ টাকায় পাবেন শুভশ্রীর পোশাক!

থাইল্যান্ডে রাজ-শুভশ্রী:

বিবাহবার্ষিকীর রাতে রাজের বাহুলগ্না শুভশ্রীর এই লুক যেমন স্নিগ্ধ, তেমনই গ্ল্যামারাস। অন্যদিকে মিমিও যখন এই পোশাকটি পরেছিলেন, তাঁর বোল্ডনেসও ছিল নজরকাড়া। দুই নায়িকার এই একই পোশাক পছন্দ করা যেন বুঝিয়ে দিচ্ছে, রুচির দিক থেকেও তাঁরা এখন একই মেরুতে অবস্থান করছেন।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe