...
...
Next Story

Desu7 Leaked BTS: ওড়না দিয়ে দেবের ঘাম মুছছে শুভশ্রী! দেশু৭-এর শ্যুটিং ঝলক ফাঁস, রাজ-রুক্মিণীর খোঁজে ভক্তরা

Desu7 Leaked BT: কথায় আছে পুরোনো চাল ভাতে বাড়ে, আর পুরোনো প্রেম? সত্যি কি মনের দরজায় কড়া নাড়ে না অতীত? দেব-শুভশ্রীর আসন্ন ছবি দেশু৭ (ওয়ার্টিং টাইটেল)-এর শ্য়ুটিংয়ের ঝলক ফাঁস হতেই এই প্রশ্নই জাগছে দর্শকদের মনে।

Published on: Jul 1, 2026, 11:08:52 IST
Advertisement

টলিউডের অন্যতম ব্লকবাস্টার অনস্ক্রিন জুটি দেব (Dev) এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। একসময় ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ বা ‘খোকাবাবু’-র মতো একের পর এক সুপারহিট বাণিজ্যিক ছবি উপহার দিয়ে দর্শকদের হৃদয়ে পাকাপাকি জায়গা করে নিয়েছিলেন তাঁরা। দীর্ঘ বছর পর আবারও এই জুটিকে বড়পর্দায় একসাথে দেখার জন্য মুখিয়ে রয়েছেন সিনেপ্রেমীরা। আর এরই মাঝে নেটপাড়ায় ফাঁস হয়ে গেল তাঁদের আগামী মেগা প্রজেক্ট ‘দেশু ৭’ (Deshu 7)-এর শুটিং সেটের এক এক্সক্লুসিভ ও মিষ্টি মুহূর্তের ভিডিও।

ওড়না দিয়ে দেবের ঘাম মুছছে শুভশ্রী! দেশু৭-এর শ্যুটিং ঝলক ফাঁস, রাজ-রুক্মিণীর খোঁজে ভক্তরা
ওড়না দিয়ে দেবের ঘাম মুছছে শুভশ্রী! দেশু৭-এর শ্যুটিং ঝলক ফাঁস, রাজ-রুক্মিণীর খোঁজে ভক্তরা

সেখানে দেখা যাচ্ছে, রাস্তায় উলটে পড়ে থাকা গাড়ির উপর দাঁড়িয়ে রয়েছেন দেব-শুভশ্রী। দুজনের পোশাকের রক্তের ছাপ। দেবের হাতে রাইফেল। তীব্র গরমে শুটিংয়ের ফাঁকে দেবের কপাল ও মুখের ঘাম নিজের ওড়না দিয়ে পরম যত্নে মুছিয়ে দিচ্ছেন শুভশ্রী। এই অফ-স্ক্রিন রসায়নের ঝলক ভাইরাল হতেই তোলপাড় টলিপাড়া।

ওড়না দিয়ে দেবের ঘাম মুছলেন শুভশ্রী! ভাইরাল ‘বিটিএস’ ক্লিপ

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ‘বিহাইন্ড দ্য সিন’ (BTS) ভিডিওটিতে ‘দেশু ৭’ ছবির পোস্টার শুটিংয়ের দৃশ্য ধরা পড়েছে। সেখানে দেব ও শুভশ্রীকে অ্যাকশনের মাঝেও তাঁদের চেনা রোম্যান্টিক অবতারেই দেখা যাচ্ছে। শটের মাঝেই তীব্র গরমে দেব যখন ঘেমেনেয়ে একসা, তখন কোনো রকম দ্বিধা না করে শুভশ্রী নিজের পরনের সালোয়ার-কামিজের ওড়না দিয়ে দেবের মুখের ঘাম মুছিয়ে দিতে শুরু করেন। অন্তত ভিডিয়োতে তেমনটাই ধরা পড়েছে।

একসময়ের এই বাস্তব জীবনের চর্চিত জুটির মধ্যকার এই সহজ ও সুন্দর সমীকরণ দেখে আশ্বস্ত ও আনন্দিত তাঁদের পুরনো অনুরাগীরা।

‘রাজ আর রুক্মিণী কোথায়?’— রসিকতা নেটিজেনদের

ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে কমেন্ট বক্সে লাইক আর কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। তবে নেটিজেনদের একটি বড় অংশ বেশ মজার ছলে শুভশ্রীর বাস্তব জীবনের স্বামী রাজ চক্রবর্তী (Raj Chakraborty) এবং দেবের দীর্ঘদিনের প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)-র খোঁজ করতে শুরু করেছেন।

এক নেটিজেন মজা করে লিখেছেন, ‘রাজ চক্রবর্তী আর রুক্মিণী কি এটা জানে?’ অন্য একজন লিখেছেন, ‘রুক্মিণী দিদি এই ভিডিও দেখলে কিন্তু কপালে দুঃখ আছে!’ তবে রসিকতার পাশাপাশি দেব-শুভশ্রীর এই অফ-স্ক্রিন বন্ডিং যে তাঁদের অনস্ক্রিন পারফরম্যান্সকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে, সেই বিষয়ে নিশ্চিত দর্শকেরা।

বাণিজ্যিক ছবির চেনা ছক ভেঙে দেব ও শুভশ্রী দুজনেই এখন অনেক বেশি পরিণত চরিত্রে অভিনয় করছেন। ব্রেকআপের পর ধুমকেতু ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দুজনে। সে ২০১৫ সালের কথা। প্রায় এক দশক বাক্সবন্দি থাকার পর গত বছর মুক্তি পায় সেই ছবি। ধুমকেতুর সাফল্য় মিলিয়েছে দেব-শুভশ্রীকে। নিজেদের মনোমালিন্য় ভুলে ফের দেবের নায়িকা শুভশ্রী। ‘দেশু ৭’ ছবিটিতে এক লার্জার-দ্যান-লাইফ ক্যানভাসে এই জুটিকে কাস্ট করা হয়েছে। ছবির প্রযোজক-পরিচালক দেব।

টলিপাড়ার খবর, ছবিতে ভরপুর অ্যাকশন, ইমোশন ও ড্রামার পাশাপাশি দেব-শুভশ্রীর সেই চেনা ম্যাজিককে নতুন রূপে ফিরিয়ে আনার চেষ্টা করছেন স্বয়ং দেব। আপাতত এই ভাইরাল ভিডিওর পর ছবিটিকে ঘিরে দর্শকদের উন্মাদনা যে আরও বহুগুণ বেড়ে গেল, তা বলাই বাহুল্য। এই ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। দুর্গাপুজোয় মুক্তি পাবে এই ছবি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe