দিদি দেবশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে শুভশ্রীর নাকি মুখ দেখাদেখি বন্ধ, এমন খবরই ছিল সংবাদমাধ্যম-সহ নেটপাড়ায়। তবে সেই ভুল ভাঙে কালীপুজোয়। বর্ধমানের বাড়িতে কালীপুজোয় মুখোমুখি হয় দুই বোন। শুভশ্রী-রাজের সঙ্গে ছবি না দিলেও, কোলে ইয়ালিনিকে নিয়ে ইমোশনাল পোস্ট শেয়ার দেবশ্রীর।

ইয়ালিনিকে জাপটে ধরে ছবি শেয়ার করলেন দেবশ্রী। লিখলেন, ‘আমার মহামায়া, আমার রাজরানী, আমাদের ছোট্ট পুতুল, আমাদের পরিবারের প্রাণপাখি, আমার ছোট্ট ইয়ামা’।
বর্ধমানের গঙ্গোপাধ্যায় বাড়ির পুজো ৪৫০ বছরের পুরনো। শোনা গিয়েছিল, রাজনৈতিক মতভেদের কারণে নাকি মনোমালিন্য। একসময় রাজের হয়ে দেবশ্রী তৃণমূলের হয়ে ভোট প্রচারে অংশ নিয়েছিলেন। তবে তারপর ২০২৩ সাল নাগাদ আচমকাই যোগ দেন বিজেপিতে। এমনকী, নির্বাচনে হারের পর যখন রাজের মুখে কাদা ছোড়া হয় তখন বোনের বরের পাশে না দাঁড়িয়ে, সমালোচনা করেছিলেন এক সংবাদমাধ্যমের কাছে। যা নিয়েও নাকি দুই বোনের মাঝে দূরত্ব বাড়ে।
তবে দেবশ্রী যদিও হাওয়ায় উড়িয়ে দেন দেবশ্রীর সঙ্গে ঝামেলার খবর। বরং আনন্দবাজারকে বলেন, ‘আমার সঙ্গে ওর কোনওদিন কোনও সমস্যা ছিল না। সাধারণ পরিবারে ভাই-বোনেদের মধ্যে যে টুকটাক ঝগড়া হয়, আমাদের মধ্যে সেটুকুও হয় না। কারণ আমি ওর চেয়ে ছ’বছরের বড়।’ শুধু তাই নয় দেবশ্রীর দাবি, যা রটেছে সবটাই ভুয়ো। বাড়িতে থাকলে তাঁরা কখনোই রাজনীতি নিয়ে আলোচনা করেন না। এমনকী, রাজ যখন বিধায়ক ছিলেন তখনো করতেন না।
{{/usCountry}}তবে দেবশ্রী যদিও হাওয়ায় উড়িয়ে দেন দেবশ্রীর সঙ্গে ঝামেলার খবর। বরং আনন্দবাজারকে বলেন, ‘আমার সঙ্গে ওর কোনওদিন কোনও সমস্যা ছিল না। সাধারণ পরিবারে ভাই-বোনেদের মধ্যে যে টুকটাক ঝগড়া হয়, আমাদের মধ্যে সেটুকুও হয় না। কারণ আমি ওর চেয়ে ছ’বছরের বড়।’ শুধু তাই নয় দেবশ্রীর দাবি, যা রটেছে সবটাই ভুয়ো। বাড়িতে থাকলে তাঁরা কখনোই রাজনীতি নিয়ে আলোচনা করেন না। এমনকী, রাজ যখন বিধায়ক ছিলেন তখনো করতেন না।
{{/usCountry}}দেবশ্রী গঙ্গোপাধ্যায় বর্তমানে অভিনয় জগত থেকে কিছুটা দূরেই রয়েছেন। তিনি বর্তমানে ফ্যাশন এবং বিশেষ করে গয়না ডিজাইনের ব্যবসায় হাত দিয়েছেন। ০২২ সালে মুক্তিপ্রাপ্ত রাজর্ষি দে পরিচালিত ‘আবার কাঞ্চনজঙ্ঘা’য় দেখা যায় শুভশ্রীর দিদিকে। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত এবং উইন্ডোজ প্রোডাকশন প্রযোজিত ‘ফাটাফাটি’-তেও ছিলেন। এছাড়াও দেখা যায় ‘সাদা রঙের পৃথিবী’তে। ছোট পর্দা. কাজ করেছেন ‘জল থই থই ভালোবাসা’-তে।