সম্প্রতি ‘জি বাংলা-এর বিশেষ উদ্যাপন অনুষ্ঠানে স্বামী রাজ চক্রবর্তীর হাত ধরে হাজির হয়েছিলেন টলিউডের ’লেডি সুপারস্টার' শুভশ্রী গঙ্গোপাধ্যায়। লাল গালিচায় ঐতিহ্যবাহী পোশাকের বদলে একটি অফ-হোয়াইট বা অয়েস্টার শেডের স্টাইলিশ ওয়েস্টার্ন ওয়েস্টকোটে দেখা মেলে অভিনেত্রীর, যা খুব দ্রত নজর কেড়েছে ফ্যাশন প্রেমীদের।

এদিনের অনুষ্ঠানে একইসঙ্গে প্রাক্তন ও বর্তমানের সাথে দেখা মিলল শুভশ্রীর। অনুষ্ঠানে হাজির ছিলেন দেবও।
শুভশ্রীর আউটফিট ও ফ্যাশন বিবরণ
শুভশ্রীর পরা এই বোট নেক ওয়েস্টকোটটি বিখ্যাত ফ্যাশন ব্র্যান্ড 'জারা' (ZARA)-র সংগ্রহের। বুকে চেনা টানা এই ওয়েস্টকোট শুভশ্রীর লুকে ‘চারচান্দ’ লাগিয়েছে। স্লিভলেস এই বোট-নেক ওয়েস্টকোটে রয়েছে একটি চমৎকার 'V' আকৃতির নেকলাইন কাট ও জিপের ফিনিশিং, যা শুভশ্রীর লুকে এক লহমায় এলিগ্যান্ট ও মডার্ন টাচ এনে দিয়েছে।
পোশাকের দাম ও অ্যাক্সেসিবিলিটি
তারকাদের বিলাসবহুল ফ্যাশন মানেই যেখানে লাখ টাকার হিসাব, সেখানে শুভশ্রীর এই স্টাইলিশ আউটফিটটি কিন্তু বেশ সাশ্রয়ী ও বাজেটের মধ্যেই! কত দাম? জারা ইন্ডিয়ার (ZARA India) অফিসিয়াল ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এই ওয়েস্টকোটটির আসল দাম ২,৯৫০ টাকা।
নিজের লুক কম্প্লিট করতে এই ওয়েস্ট কোটের সঙ্গে শুভশ্রী পরেছিলেন একটি হাই ওয়েস্ট স্ট্রেট লেগ ট্রাউজার। সেটির দামও সাধ্যের মধ্যে, ২,৯৫০ টাকা। অর্থাৎ শুভশ্রীর লুক পেতে আপনার গ্যাঁটগচ্ছা যাবে মাত্র ৫,৯০০ টাকা।
অর্থাৎ, খুব বেশি বাজেট না খরচ করেও চাইলেই শুভশ্রীর মতো এই স্মার্টি ও স্টাইলিশ আউটফিটটি আপনার ওয়ারড্রবে তুলে নিতে পারেন অনায়াসেই।
{{/usCountry}}অর্থাৎ, খুব বেশি বাজেট না খরচ করেও চাইলেই শুভশ্রীর মতো এই স্মার্টি ও স্টাইলিশ আউটফিটটি আপনার ওয়ারড্রবে তুলে নিতে পারেন অনায়াসেই।
{{/usCountry}}ওদিকে গোটা অনুষ্ঠানে বউকে আগলে রাখলেন রাজ। নিজের হাতে শুভশ্রীকে খাইয়েও দিলেন। দুজনের রসায়ান দেখে খুশি অনুরাগীরা। প্রসঙ্গত, এদিন বউকে টেক্কা দিয়ে সেজেছিলেন রাজ। রাজের লুকে রয়েছে ক্লাসিক ফর্মাল টাচ। তিনি পরেছেন একটি ফুল-স্লিভ সাদা শার্ট (হাতা গুটিয়ে পরা) এবং সঙ্গে কালার কন্ট্রাস্ট তৈরি করে কালো ট্রাউজার্স। চোখে তাঁর সিগনেচার কালো ফ্রেমের চশমা, মুখে ট্রিম করা দাড়ি এবং হাতে একটি স্মার্টওয়াচ।