দেখতে দেখতে ছয় বছর বয়স হল ইউভানের। আর ছেলেকে জন্মদিনে আদুরে বার্তা দিলেন মাম্মা শুভশ্রী। সঙ্গে প্রথম সন্তানের বেড়ে ওঠার নানা মুহূর্তও তুলে ধরলেন। এদিকে, বউকে নিয়ে কলম ধরলেন রাজ চক্রবর্তী। এই দিনেই যে মা হয়েছেন তাঁর বউ। তাই ‘মা শুভশ্রী’কে নিয়ে মনের কথা আনলেন সামনে।
শুভশ্রীর জন্য রাজের বার্তা

একটি ভিডিয়ো শেয়ার করেছেন রাজ। যেখানে দেখা যাচ্ছে পুলে স্নান করে উঠে আসছে ইউভান। পিছনে স্যুইমস্যুটে শুভশ্রীও। হাঁটতে হাঁটতে পিছন ফিরে মা-কে একবার দেখে নেয় ইউভান।ষ দুজনে এগিয়ে এসে হোটেলের আরেকধারে থাকা আরেকটি পুলে নামে। সেইসময় ছেলের হাত ধরে থাকতেও দেখা যায় অভিনেত্রীকে। আর এই ভিডিয়ো শেয়ার করে রাজ লিখলেন, ‘শুভ জন্মদিন ইউভান। তবে একইসঙ্গে আমি তোমাকে—আমার 'মাম্মা'-কেও—জন্মদিনের শুভেচ্ছা জানাতে চাই! কারণ ইউভানের জন্মের মাধ্যমেই একজন মা হিসেবে তোমারও জন্ম হয়েছে। প্রতিদিন আমি সেই শক্তি ও ভালোবাসার প্রশংসা করি, যার মাধ্যমে তুমি কেবল আমাদের সন্তানদের বড়ই করছ না, বরং পুরো পরিবারকে এক সুতোয় বেঁধেও রেখেছ। আর এগুলোই আমাকে প্রতিদিন তোমার প্রেমে নতুন করে পড়তে বাধ্য করে। আমাকে জীবনের সেরা উপহারগুলো দেওয়ার জন্য এবং আমাদের জীবনের মূল ভিত্তি হয়ে পাশে থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ!’
রাজের এই পোস্ট এল যখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, একাংশ তাঁদের সংসার ভাঙার খবর নিয়ে মেতেছে। দাবি, দেশু ৭ ছবিতে রাজ ও শুভশ্রীর কেমিস্ট্রি নাকি ছাপ ফেলেছে তাঁদের দাম্পত্যে।
{{/usCountry}}রাজের এই পোস্ট এল যখন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে, একাংশ তাঁদের সংসার ভাঙার খবর নিয়ে মেতেছে। দাবি, দেশু ৭ ছবিতে রাজ ও শুভশ্রীর কেমিস্ট্রি নাকি ছাপ ফেলেছে তাঁদের দাম্পত্যে।
{{/usCountry}}ছেলের ৬ বছরের জন্মদিনে কী লিখলেন শুভশ্রী?
বিয়ের আগেও অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, তিনি একজন ভালো মা হতে চান! এমনকী, নিজের ইনস্টাগ্রাম বায়োতেও লিখে রেখেছেন ‘প্রাউড মাম্মা’। এমনকী, কাজের ফাঁক পেলে সন্তানদের স্কুলে দিয়ে আসা, স্নান-খাওয়া, পড়তে বসানো, খেলতে নিয়ে যাওয়া, সব দায়িত্ব পালন করেন আর পাঁচটা মায়ের মতোই।
ইউভানের ৬ বছরের জন্মদিনে শুভশ্রী লিখেছেন, ‘তোমার বয়স মাত্র ছয় বছর। কিন্তু এর মধ্যেই তুমি আমার হৃদয় এমন এক ভালোবাসায় পূর্ণ করে দিয়েছ, যার অস্তিত্ব সম্পর্কে আমি আগে জানতামই না। আমি চাই তুমি সবসময় একটা কথা মনে রেখো-- তোমার প্রতি আমার ভালোবাসা শর্তহীন। তোমাকে নিখুঁত হতে হবে না, সবসময় জিততে হবে না, কিংবা নিজের সত্তা ছাড়া অন্য কিছু হতে হবে না।’
‘তোমার জীবনের সেরা দিনগুলোতে, কঠিন দিনগুলোতে—এবং মাঝখানের প্রতিটি দিনেই—আমি তোমাকে একইভাবে ভালোবাসব। তুমি যতই বড় হও বা জীবন তোমাকে যেখানেই নিয়ে যাক না কেন, ঘরে ফেরার জন্য আমার আলিঙ্গন এবং পাশে থাকার জন্য আমার হৃদয়—সবসময়ই তোমার জন্য থাকবে। শুভ ষষ্ঠ জন্মদিন, আমার সোনা। তুমিই আমার পরম ভালোবাসা—আজও, এবং চিরকাল।’, আরও লেখেন শুভশ্রী। সঙ্গে চিঠির নিচে নিজের নাম হিসেবে লিখেছেন, ‘মাম্মাজি’। অর্থাৎ ইউভানের থেকে আসা আদুরে ডাক।