...
...
Next Story

দশমীতে দেবীবরণ-সিঁদুরখেলায় মাতলেন শুভশ্রী! রাজের সাথে চেনা পোজ, চমক দিল ইয়ালিনি

দশমীতে দেবীবরণ ও সিঁদুরখেলায় মাতলেন শুভশ্রী! রাজের সাথে মিষ্টি হাসিতে উধাও বিচ্ছেদ-জল্পনা, ‘দেশু৭’-এর ব্যস্ততা শেষে উদযাপনে চক্রবর্তী পরিবার।

Published on: Oct 21, 2026, 19:20:55 IST
Advertisement

দুর্গাপুজোর আনন্দ শেষে বিজয়া দশমীর বিষাদ ছুঁয়ে গেছে সবার মনে। তবে মা-কে বিদায় জানানোর আনন্দঘন লগ্নটিকে ঐতিহ্যবাহী প্রথা ও ভালোবাসায় ভরিয়ে তুললেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোয় মুক্তিপ্রাপ্ত ছবি ‘দেশু৭’-এর প্রচারণা ঘিরে রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে কম গুঞ্জন-জল্পনায় দানা বাঁধেনি। তবে পুজোর ক'টা দিন এক ঝটকায় সব ফিসফিসানিতে জল ঢেলে দিলেন তারকা দম্পতি। স্বামী রাজ চক্রবর্তী এবং সন্তানদের নিয়ে দশমীতে মা দুর্গার বরণ ও সিঁদুরখেলায় মেতে ওঠার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন নায়িকা।

দশমীতে দেবীবরণ-সিঁদুরখেলায় মাতলেন শুভশ্রী! রাজের সাথে চেনা পোজ, চমক দিল ইয়ালিনি
দশমীতে দেবীবরণ-সিঁদুরখেলায় মাতলেন শুভশ্রী! রাজের সাথে চেনা পোজ, চমক দিল ইয়ালিনি

ঐতিহ্যবাহী লালা শাড়িতে শুভশ্রীর ‘বিজয়া লুক’

দশমীর দিন দেবী দুর্গাকে বরণ করতে নিখুঁত বাঙালি সাজে ধরা দেন শুভশ্রী: পোশাক ও অলংকার: পরনে ছিল লাল রঙের ঐতিহ্যবাহী শাড়ি এবং সাথে সোনালি ও মুক্তোর মেলবন্ধনে তৈরি সোনালি গয়না, কানে ঝুমকো ও হাতে বালা।

দেবীবরণ ও সিঁদুরখেলা: হাতে বরণডালা নিয়ে দেবী প্রতিমার গালে পানপাতা ও মিষ্টি স্পর্শ করিয়ে পূর্ণ শাস্ত্রীয় নিয়মে মা-কে বিদায় জানান তিনি। এরপর গালে সিঁদুরের ছোঁয়া এবং সিঁথিতে উজ্জ্বল লাল সিঁদুরে হাস্যোজ্জ্বল মুখে পোজ দিতে দেখা যায় অভিনেত্রীকে।

রাজের সাথে রসায়ন ও বিচ্ছেদ-জল্পনায় পূর্ণচ্ছেদ‘

দেশু৭’ ছবিতে দেবের সাথে শুভশ্রীর রসায়ন ও ছবির প্রচার পর্ব ঘিরে সোশ্যাল মিডিয়ায় রাজ-শুভশ্রীর সম্পর্ক নিয়ে নানা অমূলক জল্পনা শুরু হয়েছিল। কিন্তু দশমীর বিকালে রাজের নামের সিঁদুরেই সীমান্তিনী শুভ। পাশাপাশি দিলেন পোজ। ছবিতে সাদা রঙের পঞ্জাবিতে দেখা গেছে পরিচালক রাজ চক্রবর্তীকে। সিঁদুরমাখা গালে রাজের পাশে দাঁড়িয়ে শুভশ্রীর সেই চেনা মিষ্টি হাসি পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, তাঁদের দাম্পত্য সমীকরণ আগের মতোই অটুট ও সুন্দর রয়েছে।

নিজের অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়ে শুভশ্রী যৌথভাবে ছবিগুলি পোস্ট করেছেন। এদিন শুভশ্রীর মতো আলতা রাঙা তাঁর ৩ বছরের কন্যে ইয়ালিনিরও। ‘দেশু৭’-এর শুভ মুক্তি ও বাণিজ্যিক প্রসারের ব্যস্ততা কাটার পর পুরো পরিবারকে নিয়ে দশমীর এই ঘরোয়া উৎসব উদযাপনের দৃশ্য এখন নেটপাড়ায় ভক্তদের মন জয় করে নিয়েছে। বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করছে দেব-শুভশ্রী জুটির ছবি। পাঁচ দিনেই সাড়ে তিন কোটির গণ্ডি পার করেছে এই ছবি।

প্রচার শেষে দেবও ছুটি কাটাতে উড়ে গিয়েছেন সূদূর নরওয়ে-তে। জল্পনা সেখানে নিজের মনের মানুষ রুক্মিণীর সঙ্গেই সময় কাটাচ্ছেন দেব। দেশু৭-এর প্রচার ঘিরে দেব-শুভশ্রীর রসায়ন যে নিতান্তই পেশাদার, তা বলাই বাহুল্যা। দিনের শেষে রাজের কথা মতো ‘আমার শুভ’, এটাই সত্যি।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks