আপাতত জোরদার প্রোমোশন চলছে দেশু ৭ ছবির। দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জুটি ২০২৬ সালের দুর্গাপুজোয় আসছে পর্দা কাঁপাতে। বৃহস্পতিবার ছিল ছবির শ্রীরামপুর প্রোমোশন। এদিনের অনুষ্ঠানে দেব ও শুভশ্রীর সঙ্গে দেখা গেল ইধিকা পাল ও অনির্বাণ ভট্টাচার্যকে।

এদিন দেব নিজের নায়িকাকে প্রশ্ন করেন, ‘শুভশ্রীকে নিয়ে এটা আমার প্রথম ট্যুর। এমনিতে ওকে আর কী বলব। ও হ্যাঁ না বললে আমরা আজ এখানে বসেই থাকতাম না। অন্য ছবি হত হয়তো, কিন্তু এটা হত না। কেমন লাগল আমার সঙ্গে কাজ করে?’
শুভশ্রী এর জবাবে বলেন, ‘এটা তো সবাই জেনে গিয়েছে। অনেকে আমাকে একপেশেও বলছেন। তাতে আমার কিছু যায় আসে না। কারণ মানুষ যখন ছবিটা দেখবে তখন বুঝতে পারবে আমাদের ইন্ডাস্ট্রি কত ভালো, ম্যাচিওরড আর নিউ এজ ডিরেক্টরকে পেয়েছে’। আর অভিনেত্রী যখন প্রশংসা করছিলেন, তখন পাশে বসে রীতিমতো লজ্জা পেতে দেখা যায় দেবকে।
শুভশ্রীর কথার মাঝে ইধিকা বলে ওঠেন, ‘তুমি সবসময় বলো দেব এন্টারটেন্টমেন্ট ভেঞ্চার্স সবসময় নতুনদের সুযোগ দেয়। তাহলে আমরা বলতে পারি, এবার একজন নতুন পরিচালককেও সুযোগ দিয়েছে, আর তার নাম দেব।’
এতে শুভশ্রী বলেন, ‘অফকোর্স সুযোগ দিয়েছে। এবার অনেকে এই সুযোগটাকে কীভাবে কাজে লাগাবে সেটা বুঝতে পারে না। বাট দেব সেটা সুন্দর করে কাজে লাগিয়েছে। সেটা ১৬ তারিখ থেকে মানুষ বুঝতে পারবে। এটা ছোট ছবি নয়। এটা অনেক বড় ছবি। টিজার দেখে, গান দেখে বুঝতে পারা গিয়েছে। যেরকম কমার্শিয়াল ছবি দেখে আমরা বড় হয়েছি, সেটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা। খাদান থেকেই শুরু, খাদান-রঘু ডাকাতের পর এটা আরও বড় স্কেলে।’
{{/usCountry}}এতে শুভশ্রী বলেন, ‘অফকোর্স সুযোগ দিয়েছে। এবার অনেকে এই সুযোগটাকে কীভাবে কাজে লাগাবে সেটা বুঝতে পারে না। বাট দেব সেটা সুন্দর করে কাজে লাগিয়েছে। সেটা ১৬ তারিখ থেকে মানুষ বুঝতে পারবে। এটা ছোট ছবি নয়। এটা অনেক বড় ছবি। টিজার দেখে, গান দেখে বুঝতে পারা গিয়েছে। যেরকম কমার্শিয়াল ছবি দেখে আমরা বড় হয়েছি, সেটাকেই আবার ফিরিয়ে আনার চেষ্টা। খাদান থেকেই শুরু, খাদান-রঘু ডাকাতের পর এটা আরও বড় স্কেলে।’
{{/usCountry}}পরিচালক দেবের কাজ দেখার জন্য রীতিমতো মুখিয়ে আছেন তাঁর ভক্তরাও। ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে দেশু ৭। ছবিতে দেব-শুভশ্রী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, অনির্বাণ ভট্টাচার্য, কাঞ্চন মল্লিক, প্রিয়াঙ্কা সরকারের মতো তারকারা। দেশু ৭ কেবল একটি সাধারণ প্রেমের গল্প নয়, বরং বহু বছর ধরে বিচ্ছিন্ন হয়ে থাকা দুই পুরনো প্রেমিকের পুনরায় মিলিত হওয়ার আবেগঘন এক গল্প। সঙ্গে গল্পের পটভূমিতে রয়েছে গভীর রাজনৈতিক সংঘাত, তীব্র উত্তেজনা এবং প্রতিশোধের আবহ। পুজোয় দেশু ৭ ছাড়াও যে ছবিগুলি মুক্তি পাওয়ার কথা রয়েছে তা হল দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র, বহুরূপী দ্য গোল্ডেন ডাকু এবং এম্পারার ভার্সেস শরৎচন্দ্র।