শেষ হয়েছে ‘দেশু সাত’-এর শ্যুট। বুধবারেই একগুচ্ছ ছবি দিয়ে সে ঘোষণা করেছিলেন শুভশ্রী। এমনকী পরিচালক দেবের প্রশংসাও করেছিলেন খোলা গলায়। আর এবার ‘কবে আইবে আমার পালারে, কবে দিমু গলায় মালারে’-তে গানে নাচতে দেখা গেল দেশুকে।

নাচের ভিডিয়ো শেয়ার করে শুভশ্রী লিখলেন, ‘কৃতজ্ঞতা, গর্ব আর কিছুটা আবেগে ভরা হৃদয়ে আমরা DeSu7-এর কাজ সম্পন্ন হওয়ার কথা ঘোষণা করছি। এই ছবিটির জন্য যারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। শুটিং হয়তো শেষ হয়েছে, কিন্তু DeSu7-কে নিয়ে আমাদের যাত্রা কেবল শুরু হল। এই পুজোয় দেখা হবে প্রেক্ষাগৃহে!’
আর অভিনেত্রীর এই পোস্টে এক ভক্ত মন্তব্য করলেন, ‘অনেক কিছু মনে পরে গেল গান শুনে’। আরেকজন লেখেন, ‘ঘরের দরজা বন্ধ করে এই গান চালিয়ে আমরা নাচতাম।’ আরেকজন লেখেন, ‘খুব প্রিয় একটা জুটি ছিল, দেবের সিনেমা দেখতাম অনেক। পছন্দের নায়ক ছিল কিন্তু মাঝে দেব এর মধ্যে আর আগের সে রকম মজা পেতাম না। দেব শুভশ্রীর সেই পুরনো খুনসুটি এই ছবিতে দেখতে পাব ভেবেই খুব ভালো লাগছে। অনেক শুভ কামনা এই জুটির জন্য।’
পরিচালক দেবের প্রশংসায় এর আগেও সরব হয়েছেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে রাজ-পত্নী স্পষ্ট জানিয়েছিলেন যে, কোনো সাক্ষাৎকারে ‘পরিচালক দেব’কে নিয়ে কথা বলতে চান না। কারণ ‘পরিচালক দেব’-কে নিয়ে একদম পৃথক একটি সাক্ষাৎকার দিতে চান।
{{/usCountry}}পরিচালক দেবের প্রশংসায় এর আগেও সরব হয়েছেন শুভশ্রী। এক সাক্ষাৎকারে রাজ-পত্নী স্পষ্ট জানিয়েছিলেন যে, কোনো সাক্ষাৎকারে ‘পরিচালক দেব’কে নিয়ে কথা বলতে চান না। কারণ ‘পরিচালক দেব’-কে নিয়ে একদম পৃথক একটি সাক্ষাৎকার দিতে চান।
{{/usCountry}}প্রসঙ্গত, পরিচালক হিসেবে দেশু সাত দিয়েই পরিচালনায় ডেবিউ করলেন দেব। পুজোয় মুক্তি পাওয়া একগুচ্ছ ছবির মধ্যে এখন এটিই রয়েছে এগিয়ে। বলে রাখা ভালো, প্রিমিয়ার শো-র টিকিটও বিক্তি হয়ে গিয়েছে ছবির ঘোষণা হওয়ার পরপরই।
বুধবার দেবকে নিয়ে পোস্টে শুভশ্রী লিখেছিলেন, ‘সত্যি বলতে, শুরুতে আমার মনে কিছুটা ঈর্ষা হয়েছিল— একজন পরিচালক হিসেবে তোমার কাজের পরিকল্পনা ও স্বচ্ছ ধারণা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভাবছিলাম, 'সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করার পাশাপাশি ও কখন চিত্রনাট্য ও চলচ্চিত্র নির্মাণের এত খুঁটিনাটি শিখে নিল? কীভাবে ও সবটা সামলে নিল?' কিন্তু সিনেমার কাজ যত এগিয়েছে, ঈর্ষার বদলে আমি বরং অনুপ্রাণিত হয়েছি। …আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, 'Desu7' মুক্তি পেলে আমাদের চলচ্চিত্র জগৎ এমন একজন নতুন প্রজন্মের নির্মাতাকে পাবে, যিনি চমৎকার সব গল্পের মাধ্যমে সাধারণ দর্শকদের মুগ্ধ করবেন।’