'আমার ছোট্ট পৃথিবী', স্বামীকে নিয়ে ছবি শুভশ্রীর, 'আমার শুভ', পালটা পোস্ট রাজের
প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় দুই সন্তানকে নিয়ে পুজোর আনন্দে মাততে দেখা গিয়েছে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীকে। অষ্টমীর সকালে তারকা দম্পতি পরেছিলেন একেবারেই সাদামাটা পোশাক। সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ, অন্যদিকে লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন শুভশ্রী। সঙ্গে ছিল দুই সন্তান।
প্রতিবছরের মতো এই বছরেও দুর্গাপুজোয় দুই সন্তানকে নিয়ে পুজোর আনন্দে মাততে দেখা গিয়েছে শুভশ্রী এবং রাজ চক্রবর্তীকে। অষ্টমীর সকালে তারকা দম্পতি পরেছিলেন একেবারেই সাদামাটা পোশাক। সাদা পাঞ্জাবিতে সেজেছিলেন রাজ, অন্যদিকে লাল পাড় সাদা শাড়ি পরেছিলেন শুভশ্রী। সঙ্গে ছিল দুই সন্তান।
স্বামীকে নিয়ে ছবি শুভশ্রীর
মহা অষ্টমীর দিন শুভশ্রী সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে রাজ চক্রবর্তী লেখেন, ‘আমার শুভ’। সঙ্গে দেন লাভ ইমোজি। রাজের কমেন্ট বক্সে মৌনী রায়ও কমেন্ট করে লেখেন, ‘আমারও’। এছাড়াও অঙ্গনা রায়, দর্শনা বণিক, মানালি দে সহ টলিউডের একাধিক ব্যক্তিত্ব কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন দুজনকে।
তবে মহাঅষ্টমীর দিন শুধুমাত্র রাজ চক্রবর্তী ছবি পোস্ট করেছেন তা কিন্তু নয়, গোটা পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি পোস্ট করে শুভশ্রী লেখেন, আমার ছোট্ট জগৎ। দুর্গাপুজোয় কাটানো বেশ কিছু ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। কিন্তু শুভশ্রীর কমেন্ট বক্সে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে, শুভশ্রীর পাশে অনেকেই এখনও দেবকে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন।
কিছু নেতিবাচক কমেন্ট উঠে এসেছে কমেন্ট বক্সে। একজন লেখে, ‘আজকে রুক্মিণী সব থেকে বেশি আনন্দ পাবেন।’ অন্য একজন লিখেছে, ‘ছবি শেষ এদের গল্প শেষ, এবার ফ্যামিলি কাহিনী শুরু।’ কেউ আবার এও লেখেন, ‘শুভশ্রী অনেকদিন পর বরকে সান্তনা পুরস্কার দিচ্ছে।’
প্রসঙ্গত, দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে ‘দেশু ৭’। বহু বছর পর এই ছবির হাত ধরে আবার একসঙ্গে অভিনয় করলেন দেব এবং শুভশ্রী। এই তারকা জুটিকে পর্দায় দেখার জন্য অপেক্ষা করেছিলেন দর্শকরা, যারা অবসান ঘটেছে এই পুজোয়। তবে ছবির প্রমোশনে অথবা ছবির বিভিন্ন দৃশ্য যত সোশ্যাল মিডিয়ায় উঠে আসে ততই দেব এবং শুভশ্রীর সম্পর্ক নিয়ে কাটাছেঁড়া হয়।
অনেকে আবার এও বলেছিলেন রাজের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে শুভশ্রীর। এই প্রসঙ্গে শুভশ্রী কিছু না বললেও কিছুদিন আগেই রাজ স্ত্রীর সঙ্গে একটি ছবি পোস্ট করেই সকলের মুখ বন্ধ করে দেন। সেই ছবির নেপথে আবার চলে দেশু ৭ -এর গান। ফলে বোঝাই যায়, ব্যক্তিগত এবং পেশাগত দুই জীবনকে আলাদা রাখতেই ভালোবাসেন তারকারা।
Home/Entertainment/'আমার ছোট্ট পৃথিবী', স্বামীকে নিয়ে ছবি শুভশ্রীর, 'আমার শুভ', পালটা পোস্ট রাজের