'যারা চলে গেল আর যারা রয়ে গেল...', গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির
গতকাল সন্ধে পর্যন্ত সবকিছুই ঠিক ছিল কিন্তু তারপর হঠাৎ করেই খবর এলো উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ঠ হয়ে মারা গিয়েছে অন্তত ১৭ জন দর্শনার্থী। এরপর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। সপ্তমীর সন্ধ্যায় এমন একটি ভয়াবহ দুর্ঘটনায় মন খারাপ সকলের।
গতকাল সন্ধে পর্যন্ত সবকিছুই ঠিক ছিল কিন্তু তারপর হঠাৎ করেই খবর এলো উত্তর কলকাতার চোরবাগান সার্বজনীন দুর্গাপুজো মন্ডপে পদপিষ্ঠ হয়ে মারা গিয়েছে অন্তত ১৭ জন দর্শনার্থী। এরপর সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় সেই খবর। সপ্তমীর সন্ধ্যায় এমন একটি ভয়াবহ দুর্ঘটনায় মন খারাপ সকলের।
গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির
অন্যদের মতো এই দিন মন খারাপ শ্রুতিরও। তাই দ্বিতীয় সপ্তমীর সকালে ভালো করে পুজোর আনন্দে মেতে উঠতে পারছেন না তিনি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিকই কিন্তু মন যেন পড়ে রয়েছে গতকালের দুর্ঘটনার দিকে। বাড়ি থেকে সেজেগুজে কিছু মানুষ বেরোলেন আনন্দ করার উদ্দেশ্যে আর কিছু সময়ের মধ্যেই নিরানন্দ হয়ে গেল সবটা, এটা যেন এমন একটি ঘটনা যা বহুদিন সকলের মনে থেকে যাবে।
শ্রুতির পোস্টেও উঠে এলো মন খারাপের কথা। দ্বিতীয় সপ্তমীর সকালে বেশকিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘যারা চলে গেল আর যারা রয়ে গেল তাদের দেখে রেখো মা। খুব অল্প লেখার মধ্যেই তিনি ফুটিয়ে তুলেছেন নিজের মনের কথা। যারা আহত হয়েছেন এবং যারা প্রিয়জনদের হারিয়েছেন, প্রত্যেকের কাছেই গতকাল ছিল একটি দুঃস্বপ্নের রাত।’
বাড়ির দুর্গা পুজোর বেশ কিছু মুহূর্ত নিজের পোষ্টের মাধ্যমে তুলে ধরেছেন অভিনেত্রী। ছবিতে খুব সাদামাটা পোশাকে দেখা যায় অভিনেত্রীকে। দ্বিতীয় সপ্তমীর সকালে পুজোর মুহূর্তে স্বামী এবং কাছের মানুষদের সঙ্গে সময় কাটানোর কিছু সুন্দর মুহূর্ত তিনি শেয়ার করেছেন সকলকে।
প্রসঙ্গত, এই মুহূর্তে স্মৃতি অভিনয় করছেন ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে। ধারাবাহিকে নিশা চরিত্রে অভিনয় করছেন তিনি। বহুদিন পর একদম অন্যরকম একটি চরিত্রে তিনি ধরা দিয়েছেন, যা প্রথম থেকেই মানুষের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। এই ধারাবাহিকে শ্রুতির বোনের চরিত্রে অভিনয় করছেন আরাত্রিকা মাইতি।
Home/Entertainment/'যারা চলে গেল আর যারা রয়ে গেল...', গতকালের দুর্ঘটনায় মন খারাপ শ্রুতির