অমিতাভের সঙ্গে কাজ করার জন্য ১ টাকা বেশি দাবি করেছিলেন নানা, কোন ছবি জানেন?

গত বৃহস্পতিবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। ৭৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে যেন শোকের ছায়া ছড়িয়েছে গোটা বলিউড জুড়ে। নানার মৃত্যু যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না।

Published on: Oct 15, 2026, 19:26:11 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
Copy link
  • copy link

গত বৃহস্পতিবার আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নানা পাটেকর। ৭৫ বছর বয়সী এই অভিনেতার মৃত্যুতে যেন শোকের ছায়া ছড়িয়েছে গোটা বলিউড জুড়ে। নানার মৃত্যু যে চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য খুবই দুঃখজনক একটি ঘটনা তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। বলিউডের বিভিন্ন তারকার পাশাপাশি ‘কোন বানেগা ক্রোড়পতি’-র মঞ্চে নানার স্মৃতিচারণ করতে দেখা যায় অমিতাভ বচ্চনকে।

অমিতাভের সঙ্গে কাজ করার জন্য ১ টাকা বেশি দাবি করেছিলেন নানা,
অমিতাভের সঙ্গে কাজ করার জন্য ১ টাকা বেশি দাবি করেছিলেন নানা,

অমিতাভ এবং নানা একসঙ্গে কাজ করেছিলেন মাত্র একটি ছবিতে কিন্তু অনেকেই জানেন না অমিতাভের সঙ্গে ওই ছবিতে কাজ করার জন্য নানা পাটেকর অমিতাভের থেকে মাত্র এক টাকা বেশি পারিশ্রমিক দাবি করেছিলেন। সম্প্রতি সেই গল্পই শোনালেন কমলেশ্বর সাওয়ান্ত।

আরও পড়ুন: 'এখন একটু ভালো আছি', মুম্বই থেকে বাড়ি ফিরে প্রথম পোস্ট ঝিলমের

সম্প্রতি পিঙ্কভিলাকে দেওয়া একটি সাক্ষাৎকারে কমলেশ বলেন, ‘আমি ওঁর সঙ্গে একটি ছবিতে কাজ করেছে কিন্তু দুর্ভাগ্যবশত সেই ছবিতে আমার কোন দৃশ্য ছিল না। আমার ভীষণ আফসোস হয়। তবে আমি ওঁকে কাজ করতে দেখেছি এবং ওঁর সম্পর্কে অনেক গল্প শুনেছি। এমনই একবার শুনেছিলাম যে অমিতাভ বচ্চনের সঙ্গে একটি ছবিতে কাজ করার জন্য তিনি অমিতাভের পারিশ্রমিকের থেকে এক টাকা বেশি দাবি করেছিলেন।’

'নানা বলেছিলেন, অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করলে আমি এক টাকা বেশি নেব। তিনি ওই ছবির জন্য এক কোটি এক টাকা নেন কারণ অমিতাভকে দেওয়া হয়েছিল ১ কোটি টাকা। যদিও এটা পুরোটাই শুনা কথা এই গল্পের পেছনে কতটা সত্যতা আছে সেটা আমার জানা নেই।’

আরও পড়ুন: সম্পন্ন হল ‘তারপর’-এর শুভ মহরত, চূর্ণীকে মা সরস্বতীর সঙ্গে তুলনা পাপারাজ্জিদের

কমলেশ আরও বলেন, ‘একটা সময় ছিল যখন বলিউড পুরোপুরি সঙ্গীত এবং নাচের উপর ভিত্তি করে চলত। কিন্তু নানা পাটেকারের পর সকলের মনোযোগ সংলাপের দিকে সরে আসে। তিনি এতটাই দৃঢ়তার সঙ্গে প্রত্যেকটি সংলাপ বলতেন যে প্রত্যেকটি সংলাপ শোনার পর হাততালি দিতেন দর্শকরা। নানা পাটেকরের সংলাপ শোনার জন্য মানুষ এক ছবি বারবার দেখতেন। ওঁর সংলাপ শুনে মানুষ পাগল হয়ে যেত এটাই ছিল ওঁর নানা পাটেকরের শক্তি।’

কমলেশ যে ছবির কথা জানান সেই ছবির নাম কোহরাম। ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে। এই ছবিতে বাঙালি চরিত্রে অভিনয় করেছিলেন নানা পাটেকর। শুধুমাত্র এটি একমাত্র চলচ্চিত্র ছিল যেখানে দুই অভিনেতা একসঙ্গে কাজ করেছিলেন।