'ছেলে যখন ঘুম থেকে উঠে...', বাবা-মা বা ঈশ্বরকে নয় শুভশ্রী ভয় পান শুধু ইউভানকে!

অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন তারপর বড় পর্দায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত লহ গৌরাঙ্গের নাম রে। এই সিনেমায় নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারে এসে নিজের জীবনের সবথেকে ভয়ের কথা তিনি তুলে ধরলেন সকলের সামনে।

Published on: Dec 20, 2025, 21:05:17 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

অপেক্ষার আর মাত্র কয়েকটা দিন, তারপর বড় পর্দায় মুক্তি পাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এই সিনেমায় নটী বিনোদিনী চরিত্রে অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ছবির প্রচারে এসে নিজের জীবনের সবথেকে ভয়ের কথা তিনি তুলে ধরলেন সকলের সামনে।

বাবা-মা বা ঈশ্বরকে নয় শুভশ্রী ভয় পান শুধু ইউভানকে!
বাবা-মা বা ঈশ্বরকে নয় শুভশ্রী ভয় পান শুধু ইউভানকে!

ফিভার এফএম বাংলার পডকাস্ট চলাকালীন যখন শুভশ্রীকে প্রশ্ন করা হয় নটী বিনোদিনী চরিত্রটি যখন তাঁর কাছে এসেছিল তিনি তখন কতটা ভয় পেয়েছিলেন, এই প্রশ্ন করায় শুভশ্রী বলেন, ‘আমার জন্ম থেকেই কাউকে ভয় পাই না। আমার জন্মটাই ভীষণ সাহসী ছিল।’

আরও পড়ুন: 'ঋষি কাপুরের মতোই দেবও... ', দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?

শুভশ্রী বলেন, ‘আমি আমার বাবা মাকে ভয় পাই না কিন্তু শ্রদ্ধা করি, ঈশ্বরকে ভয় পাই না বরং ভালোবাসি কিন্তু আমার ছেলে যখন ঘুম থেকে উঠে আমার কাছে না এসে প্রথমে সাইকেল চালাতে চলে যায় তখন মা হিসেবে আমার ভয় করে। যদিও এটাকে ভয় বলে না, আমি একটা নিরাপত্তাহীনতায় ভুগি। পরবর্তীকালে এটাই হয়তো ভয়ে পরিণত হবে।’

২০১৯ সালে ‘নটী বিনোদিনী’ চরিত্রটি নিয়ে সৃজিতের সঙ্গে কথা বলেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় কিন্তু তারপর তিনি গর্ভবতী হওয়ার কারণে এই ছবিটি তৈরি হতে আরও বেশ কিছু বছর লেগে গেল। যদিও এই দেরি হওয়াকে শুভশ্রী ভগবানের ইচ্ছে বলেই মানতে স্বচ্ছন্দ বোধ করেন। তিনি মনে করেন, এখন তিনি যথেষ্ট পরিণত একজন অভিনেত্রী তাই আগের থেকে এখন অনেক বেশি তিনি এই চরিত্রটিকে ফুটিয়ে তুলতে পেরেছেন।

আরও পড়ুন: 'ও তো এমনি এমনি যায়নি, ডাকা হয়েছিল... ', মেসি বিতর্কে শুভশ্রীর পাশে রচনা

সবশেষে পরিচালকের চিন্তাভাবনার কথা উল্লেখ করে শুভশ্রী বলেন, ‘আমার কাছে যখন সৃজিতদা এই চিত্রনাট্য নিয়ে এসেছিলেন তখন আমি প্রায় তিন দিন বসে ভেবেছিলাম একজন মানুষের মাথা থেকে কিভাবে এই রকম একটা গল্প বের হতে পারে। অসম্ভব ভালো লেগেছিল গল্পটা শুনে। তারপর ভগবানের ইচ্ছায় একসঙ্গে কাজ শুরু হলো আমাদের।’

প্রসঙ্গত, খুব সম্প্রতি যুবভারতী ক্রীড়াঙ্গনে ঘটে যাওয়া ঘটনায় সকলেই কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন শুভশ্রীকে। অকথ্য ভাষায় গালিগালাজ থেকে শুরু করে সন্তানদের নিয়ে কটুক্তি কিছুই বাদ যায়নি। যদিও পরবর্তীকালে অভিনেত্রী একটি ভিডিও পোস্ট করে জানান, গোটা ঘটনায় দোষ ছিল না তাঁর। শুভশ্রীকে যে কটুক্তি করা হয়েছিল তার জন্য ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন স্বামী রাজ চক্রবর্তী।