'ঋষি কাপুরের মতোই দেবও... ', দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?
একটা সময় জিৎ গঙ্গোপাধ্যায়ের বহু গানে লিপ মিলিয়েছেন দেব। আগামী বড়দিনে দেবের যে ছবিটি মুক্তি পাবে সেই ছবিতেও জিৎ গঙ্গোপাধ্যায়ের গানের তালে তালে আবারও নাচ করতে দেখা যাবে অভিনেতাকে। জিৎ এবং দেবের এই ভালোবাসা বহুদিনের আর তাই হয়তো দেবের বিয়ে নিয়ে অকপটে সকলের সামনে কথা বলতে পারেন জিৎ গঙ্গোপাধ্যায়।
একটা সময় জিৎ গঙ্গোপাধ্যায়ের বহু গানে লিপ মিলিয়েছেন দেব। আগামী বড়দিনে দেবের যে ছবিটি মুক্তি পাবে সেই ছবিতেও জিৎ গঙ্গোপাধ্যায়ের গানের তালে তালে আবারও নাচ করতে দেখা যাবে অভিনেতাকে। জিৎ এবং দেবের এই ভালোবাসা বহুদিনের আর তাই হয়তো দেবের বিয়ে নিয়ে অকপটে সকলের সামনে কথা বলতে পারেন জিৎ গঙ্গোপাধ্যায়।
দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?
কিছুদিন আগেই মজার ছলে জিৎ বলেছিলেন, ‘আমি সবাইকে দেবের বাড়ির ঠিকানা দিয়ে দেবো তোমরা ওর বাড়িতে গিয়ে হামলা কর। ওর বাড়িতে হাজার হাজার প্রজাপতি ছেড়ে দিয়ে এসো তাহলে যদি ওর বিয়ে হয়। আমি এবার আমার ভাইয়ের বিয়ে দেখতে চাই।’ তবে ব্যক্তিগত পরিসরে দেবকে নিয়ে জিৎ যতই মজা করুন না কেন, পেশাগত দিকে কিন্তু দেবকে বারবার প্রশংসিত করেছেন জিৎ।
ভাইরাল হওয়া একটি ভিডিও দেখতে পাওয়া যায়, দেবের সঙ্গে ঋষি কাপুরের তুলনা করছেন জিৎ। আনন্দবাজার সোশ্যাল পেজের তরফ থেকে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, জিৎ বলছেন প্রয়াত অভিনেতার ঋষি কাপুরের সঙ্গে অদ্ভুতভাবে ভীষণ মিল রয়েছে দেবের। কিন্তু কী সেই মিল?
জিৎ বলেন, ‘ঋষি কাপুর ভীষণ ভালো লিপ মেলাতে পারতেন যার ফলে মনে হতো গায়ক নয় হয়তো সেই গানটি ঋষি কাপুর নিজেই গাইছেন। ঋষি কাপুরের মতো ঠিক একই কাজ আমি করতে দেখেছি দেবকে। কিন্তু এটা একদিনে হয় না, দিনের পর দিন রেকর্ড রুমে বসে থাকতে হয় তবেই এই ব্যাপারটা হয়।’
জিৎ বলেন, ‘আপনারা হয়তো জানেন না একটি ছবিতে সঞ্জীব কাপুরের একটি সেতার বাজানোর দৃশ্য ছিল তিনি প্রায় এক মাস সেতার বাজানো প্র্যাকটিস করেছিলেন তারপর সেই দৃশ্যে অভিনয় করেছিলেন যাতে মনে হয় যে তিনি নিজেই সেতার বাজাচ্ছেন।’
দেবের প্রশংসায় প্রশংসিত হয়ে জিৎ বলেন, ‘আমি চ্যালেঞ্জের সময় দেখেছি দেবকে প্রত্যেকদিন স্টুডিওয় এসে বসে থাকতে। এই অধ্যাবসায় না থাকলে একটা মানুষ কখনও এত বড় হতে পারে না। প্রতিদিন গায়কের সঙ্গে লিপ মেলাতে মেলাতে এমন ভাবে অভ্যস্ত হয়ে যেত যেন মনে হতো, ও নিজেই গানটি গাইছে।’
Home/Entertainment/'ঋষি কাপুরের মতোই দেবও... ', দুই অভিনেতার মধ্যে কোন বিশেষ মিল দেখতে পান জিৎ?