...
...
Next Story

Tolly Actress Pregnant: বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জলসার এই খলনায়িকা,পরিচালক স্বামীর জন্মদিনেই সুখবর!

সুস্পষ্ট বেবি বাম্প! বরের জন্মদিনে ‘এক্সট্রা’ আনন্দের খবর দিলেন শুভ বিবাহের ইমন মানে অভিনেত্রী পিয়ান সরকার। বাবা-মা হচ্ছেন তারকা দম্পতি।

Published on: Jul 3, 2026, 21:01:05 IST
Advertisement

টলিউডের জনপ্রিয় পরিচালক রাজা চন্দ (Raja Chanda) এবং অভিনেত্রী পিয়ান সরকার (Pean Sarkar)-এর পরিবারে আসতে চলেছে এক নতুন সদস্য। ৩ জুলাই ছিল পরিচালকের জন্মদিন, আর এই বিশেষ দিনটিকেই জীবনের সবচেয়ে বড় সুখবরটি ভাগ করে নেওয়ার জন্য বেছে নিলেন তারকা দম্পতি। প্রথমবার বাবা-মা হতে চলেছেন তাঁরা। আপাতত জীবনের এই নতুন ও সুন্দর অধ্যায়ের অপেক্ষায় দিন গুনছেন রাজা-পিয়ান।

বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জলসার এই খলনায়িকা,পরিচালক স্বামীর জন্মদিনেই সুখবর!
বিয়ের ৮ বছর পর মা হচ্ছেন জলসার এই খলনায়িকা,পরিচালক স্বামীর জন্মদিনেই সুখবর!

এতদিন অত্যন্ত ব্যক্তিগত পরিসরে এই খুশির খবরটি আগলে রেখেছিলেন তাঁরা। ঘনিষ্ঠ মহল ছাড়া টলিপাড়ার প্রায় কেউই বিষয়টি টের পাননি। তবে রাজার জন্মদিনের শুভ লগ্নে আর আনন্দ লুকিয়ে রাখতে চাইলেন না হবু মা।

৬ মাসের অন্তঃসত্ত্বা পিয়ান, জন্মদিনে এল খুশির খবর

সূত্রের খবর, অভিনেত্রী পিয়ান সরকার এই মুহূর্তে ৬ মাসের অন্তঃসত্ত্বা। চিকিৎসকদের পরামর্শ মেনে পিয়ানের এখন কড়া বিশ্রামে থাকার সময়। হবু সন্তানের সুরক্ষার কথা মাথায় রেখে খুব সাবধানে এবং নিয়ম মেনে দিন কাটছে শুভ বিবাহের খলনায়িকা ইমনের। আপাতত নতুন কোনও কাজের দায়িত্বও হাতে নেননি অভিনেত্রী। অন্যদিকে, কাজের সূত্রে রাজাকে কলকাতা এবং মুম্বাই— দুই শহরেই যাতায়াত করতে হচ্ছে। তবে শত ব্যস্ততার মাঝেও পিয়ানের বিশেষ যত্ন নিতে কোনও খামতি রাখছেন না হবু বাবা।

বরের জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানান পিয়ান। সেখানেই স্পষ্ট করে দেন, মা হতে চলেছেন তিনি। ছবিতে সুস্পষ্ট তাঁর বেবি বাম্প। রাজার উদ্দেশ্যে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন মাম্মা…ধন্যবাদ আমার জীবনটা এত সুন্দর, নিরাপদ এবং মায়া-মমতায় ভরিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ... এই বছরটা আমরা তোমাকে একটু বেশি হাসি আর জড়িয়ে ধরার ওমে উদযাপন করছি...।’

কলকাতার বাড়িতেই পরিবারের আদর ও যত্নে দিন কাটছে তাঁর। কাজের খাতিরে রাজাকে ভিন রাজ্যে যেতে হলেও তাঁর মন পড়ে থাকছে কলকাতায় স্ত্রীর কাছেই। প্রতি বছর রাজার জন্মদিন নানা আয়োজনে কাটলেও, এবারের জন্মদিনটি যে তাঁদের দুজনের জীবনের সবচেয়ে আলাদা এবং সেরা, তা বলাই বাহুল্য।

টলিপাড়ায় শুভেচ্ছার জোয়ার

সোশ্যাল মিডিয়ায় রাজা ও পিয়ানের এই নতুন পথচলার খবরটি সামনে আসতেই বিনোদন জগতের তারকা থেকে শুরু করে অনুরাগীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। ‘ম্যাজিক’ ছবির পরিচালকের জীবনের আসল ম্যাজিকাল মুহূর্তের জন্য হবু মা-বাবাকে অভিনন্দন জানাচ্ছেন সকলেই।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe