কবে প্রথম দেখা হয়েছিল শুভ্রজিৎ- প্রিয়াঙ্কার? কীভাবেই বা হয়েছিল প্রেম?

২০২৬ সাল অর্থাৎ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ে ঠিক আগেই চিরসখা ধারাবাহিকে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা, অন্যদিকে শুভ্রজিৎ অভিনয় করছিলেন শুধু তোমারই জন্য ধারাবাহিকে।

Published on: Aug 23, 2026, 16:40:29 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

২০২৬ সাল অর্থাৎ চলতি বছরের ৩ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েছিলেন শুভ্রজিৎ সাহা এবং প্রিয়াঙ্কা মিত্র। বিয়ে ঠিক আগেই চিরসখা ধারাবাহিকে অভিনয় করছিলেন প্রিয়াঙ্কা, অন্যদিকে শুভ্রজিৎ অভিনয় করছিলেন শুধু তোমারই জন্য ধারাবাহিকে।

কবে প্রথম দেখা হয়েছিল শুভ্রজিৎ- প্রিয়াঙ্কার?
কবে প্রথম দেখা হয়েছিল শুভ্রজিৎ- প্রিয়াঙ্কার?

যদিও বিয়ের কয়েক মাসের মধ্যেই আচমকা, শুটিং চলাকালীন পায় চোট লাগিয়ে শুভজিতের। প্রথমদিকে জোর করে শুটিং করলেও পড়ে পায়ের ব্যথা এতটাই বেড়ে যায় যে তিনি সিরিয়াল ছেড়ে দিতে বাধ্য হন। বেশ কিছুদিন বিশ্রামে থাকার পর আবার তিনি ফিরে এসেছেন নিজের কাজে।

আরও পড়ুন: ‘তুমি ওকে জড়িয়ে ধরলে কেন?’ কুণালকে আলিঙ্গন দেবের, খোঁচা বিজেপির সজলের

সম্প্রতি এই তারকা জুটিকে দেখতে পাওয়া গিয়েছে শাশুড়ি বৌমার রান্নাঘর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে সকলের জন্য প্রথম রান্না করতে দেখা গিয়েছে শুভ্রজিৎ সাহাকে। যদিও তিনি রান্না করতে খুব একটা অপটু নন, কিন্তু এই প্রথম ক্যামেরার সামনে রান্না করলেন তিনি। ভাত আলু ভাজা অর্থাৎ একদম সাদামাটা রান্না করে সকলকে তাক লাগিয়ে দেন শুভজিৎ।

তবে কথায় কথায় উঠে আসে এই তারকা জুটির প্রেমের কথা। কোথায় কবে প্রথম আলাপ হয়েছিল জিজ্ঞাসা করায় প্রিয়াঙ্কা বলেন, ও আমার পরিচিত ছিল কিন্তু প্রথম আমাদের দেখা হয় একটি ব্র্যান্ড শ্যুট প্রমোশন করতে গিয়ে। আমাদের মধ্যে সবথেকে মিল হল আমরা ভীষণ গসিপ করতে ভালোবাসি আর এই গসিপ করার জন্য ও টালিগঞ্জে জিম করে সোজা নাগেরবাজার চলে আসত।

আরও পড়ুন: 'রাজনীতি থেকে চিরকাল দূরে থাকি...', বিতর্ক এড়িয়ে চলার পথ বাতলে দিলেন টোটা

প্রিয়াঙ্কার কথায়, যখন ধীরে ধীরে প্রেম হয় তখন দুজনেই ভেবেছিলেন যে দু'বছর বা ৫ বছর একে অপরের সঙ্গে ঘুরবেন সেটা একেবারেই হবে না, কিছুদিনের মধ্যেই তাঁরা বিয়ে করে নেবেন। দুজনের সম্মতিতেই তাই ডেট করার কিছু সময়ের মধ্যেই একে অপরের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই তারকা জুটি।