২৭ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে বহু চর্চিত বাংলা অ্যাকশন ওয়েব সিরিজ আবার প্রলয় ২। আর ইতিমধ্যেই এটিকে প্রশংসায় ভরাতে শুরু করেছে দর্শকরা। কতটা মন জয় করল রাজ চক্রবর্তীর পরিচালনা? কী রিভিউই বা এল দর্শকদের থেকে। আর সঙ্গে এক বড় চমকের খোঁজও থাকল।

আসলে আবার প্রলয় ২-এর শেষে বড় চমক রেখেছিলেন রাজ। আর তার ব্যাপারে এতদিন কেউ ঘুণাক্ষরেও পায়নি টের। আর তা হল অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। এই ওয়েব সিরিজে পুলিশ অফিসার হিসেবে কেমিও করেছেন রাজ-পত্নী। অর্থাৎ, আবার প্রলয় ৩-এ শাশ্বত একা নন, অপাধীদের পিটিয়ে সিধে করবেন শুভশ্রীও।
আরও পড়ুন: ভোটের টিকিট না পেয়ে কাঞ্চন নাকি বেজায় ‘দুঃখে’! বরকে তেলে-ঝালে কী রেঁধে খাওয়ালেন শ্রীময়ী?
এক নেটিজেন আবার প্রলয় ২-এর রিভিউ শেয়ার করে লেখেন, ‘রাজ চক্রবর্তী এক কথায় ফাটাফাটি, ফ্যাবুলাস! অনেক অপেক্ষা করেছিলাম পার্ট ২–এর জন্য। এরকম আরও সিরিজ খুব তাড়াতাড়ি চাই। শুভশ্রী গাঙ্গুলী, লাস্টে এটা কি ছিলো দিদি! একদমই আশা করিনি, কিছু বলার নেই, অসাধারণ! শাশ্বত চট্টোপাধ্যায়, প্রথম থেকেই আপনি আমার প্রিয় অভিনেতা। আপনার তুলনা হয় না। খরাজ মুখার্জি নমস্কার। আপনার অভিনয় নিয়ে কিছু বলার নেই। বরাবরই আমি আর আমার পরিবার আপনার অভিনয়ের ভক্ত। আরও অনেক ভালো, নতুন কিছুর জন্য অপেক্ষায় রইলাম!’
আবার ‘প্রলয় ২’ সিরিজ ব্যারাকপুরের প্রেক্ষাপটে অর্থাৎ বিধায়ক রাজ চক্রবর্তীর নিজের এলাকার প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে। শ্বাশত চট্টোপাধ্যায়ের মুখে ‘কবি বলেছেন মেলােন তিনি মেলাবেন, আমি বলি কেলাবেন তিনি কেলাবেন’ থেকে শুরু করে, নতুন ডায়লগ ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’, সবই ইতিমধ্যেই হিট। আর এবার শুভশ্রী থাকায় যাকে বলে সোনায় সোহাগা।
{{/usCountry}}আবার ‘প্রলয় ২’ সিরিজ ব্যারাকপুরের প্রেক্ষাপটে অর্থাৎ বিধায়ক রাজ চক্রবর্তীর নিজের এলাকার প্রেক্ষাপটেই তৈরি করা হয়েছে। শ্বাশত চট্টোপাধ্যায়ের মুখে ‘কবি বলেছেন মেলােন তিনি মেলাবেন, আমি বলি কেলাবেন তিনি কেলাবেন’ থেকে শুরু করে, নতুন ডায়লগ ‘বাংলায় বসে হারামের ভাত খাওয়ার দিন শেষ’, সবই ইতিমধ্যেই হিট। আর এবার শুভশ্রী থাকায় যাকে বলে সোনায় সোহাগা।
{{/usCountry}}বিহার-ঝাড়খণ্ডের একদল দুষ্কৃতি এসে টার্গেট করে বাংলাকে। আর তা নিয়েই এগিয়েছে গল্প। অনিমেষ দত্ত অর্থাৎ শাশ্বত চট্টোপাধ্যায় পর্দায় তো ফিরেছিলেনই, সঙ্গে খরাজ মুখোপাধ্যায়, রোহন ভট্টাচার্য পুলিশের চরিত্রে। আছেন আরও ওম সাহানি, জুন মালিয়া, লোকনাথ দে-রা। আছেন সৌরসেনী, সোহিনী সেনগুপ্ত। শুভশ্রীর প্রযোজনাতেই মুক্তি পায় এই সিরিজ।
আপাতত কেরিয়ারের শীর্ষে রয়েছেন শুভশ্রী। একের পর এক প্রোজেক্টে ছকভাঙা রোলে দেখা গিয়েছে ইউভান-ইয়ালিনির মাম্মাকে। এবার পালা আবার প্রলয় ২-র। এ আগে অনুসন্ধান ওয়েব সিরিজে শুভশ্রীর অভিনয়ও বেশ প্রশংসা পেয়েছিল। সামনে দেবের সঙ্গে জুটি বেঁধে আসবেন।