টেলিপাড়ায় ধারাবাহিক শুরু হওয়া এবং বন্ধ হওয়া অত্যন্ত চেনা এক নিয়ম। কিন্তু কোনও কোনও মেগার আকস্মিক পথ চলা শেষ হওয়াটা দর্শক থেকে শুরু করে কলাকুশলীদের কাছেও বেশ বড়সড় ধাক্কা হয়ে দাঁড়ায়। এবার তেমনই এক আকস্মিক শেষের মুখে পড়ল সান বাংলা (Sun Bangla)-র জনপ্রিয় মেগা ধারাবাহিক ‘রূপমতী’।

কোনও পূর্ব ঘোষণা ছাড়াই, গত বুধবার অত্যন্ত চুপিসারে এবং আচমকাই সেট-এ শেষদিনের শ্যুটিং সেরে ফেললেন এই ধারাবাহিকের অভিনেতা, অভিনেত্রী ও বাকি কলাকুশলীরা।
কাউকে না জানিয়েই শেষদিনের শ্যুটিং!
সাধারণত কোনও ধারাবাহিক বন্ধ হওয়ার অন্তত কয়েক সপ্তাহ আগে চ্যানেল কর্তৃপক্ষ বা প্রযোজনা সংস্থার তরফ থেকে একটা আভাস পাওয়া যায়। কিন্তু ‘রূপমতী’-র ক্ষেত্রে তেমনটা ঘটেনি। গত বুধবার স্টুডিও পাড়ায় কাউকে কোনও কিছু না জানিয়েই একদম শেষ মুহূর্তের শ্যুটিং সেরে ফেলা হয়। আকস্মিক এই ঘটনায় রূপমতী ফ্য়ানেরা শকড। সেটের পরিবেশও কিছুটা আবেগঘন ও বিষণ্ণ হয়ে উঠেছিল।
৯ মাস ও ২৫০ পর্বের জার্নি শেষ
গত বছর ২৭শে অক্টোবর মুখ্য চরিত্রে দুই নতুন মুখ জয়িতা সান্যাল (Joyita Sanyal) এবং আয়ান ঘোষ (Ayan Ghosh)-কে নিয়ে অত্যন্ত জমকালোভাবে শুরু হয়েছিল ‘রূপমতী’ ধারাবাহিকের পথ চলা। পর্দায় জয়িতা ও আয়ানের মিষ্টি রসায়ন এবং গল্পের টানটান মোড় দর্শকদের বেশ পছন্দও ছিল। সান বাংলার মেগা হিসাবে ভালোই সাড়া ফেলেছিল রূপমতী। তবে চ্যানেলের অভ্যন্তরীণ সিদ্ধান্তের কারণে প্রায় ৯ মাস টিভি পর্দায় সফলভাবে সম্প্রচারিত হওয়ার পর এবং ২৫০ পর্বের মাইলফলক ছুঁয়েই পথ চলা শেষ হচ্ছে দেবরূপ ও রূপমতীর গল্পের।
শেষ পর্বের অপেক্ষায় দর্শকেরা
{{/usCountry}}শেষ পর্বের অপেক্ষায় দর্শকেরা
{{/usCountry}}ধারাবাহিকের শ্যুটিং গত বুধবার শেষ হয়ে গেলেও, ব্যাঙ্কিং এপিসোড থাকার কারণে টিভি পর্দায় আরও কিছুদিন সম্প্রচারিত হবে এই মেগা। দেবরূপ আর রূপমতীর জীবনের জটিলতা কীভাবে কাটে এবং গল্পটি কোন হ্যাপি এন্ডিং-এর দিকে এগোয়, তা দেখার জন্যই এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন সান বাংলার নিয়মিত দর্শকেরা। তবে প্রিয় জুটির এভাবে আচমকা বিদায় নেওয়াটা মেগা-প্রেমীদের যে কিছুটা হতাশ করেছে, তা বলাই বাহুল্য।
পার্টি মুড অন
সিরিয়াল শেষ, তবে বন্ধুত্বের উদযাপনে একসঙ্গে পার্টি মুডে পাওয়া গেল আয়ান, জেসমিন, জয়িতাদের। একটি পাবে জমিয়ে আড্ডা আর হুল্লোড় করতে দেখা গেল রূপমতী টিমকে। পিৎজা, বিয়ারে জমল পার্টি। সেই মুহূর্তের ঝলক ইনস্টায় ভাগ করে নেন জেসমিন। ক্যাপশনে লেখা- ‘ইয়ারো ফির মিলেঙ্গে চলতে চলতে’।