...
...
Next Story

'ছবিটা জঘন্য হলেও শ্রীলেখাকে...', ছবি বিতর্কে সহকর্মীকে নিয়ে মন্তব্য সুদেষ্ণার

বিতর্ক যেন কিছুতেই কিছু ছাড়ে না শ্রীলেখা মিত্রর। কিছুদিন আগেই কলকাতায় বামপন্থীদের এক মিছিলে সামিল হয়েছিলেন শ্রীলেখা। সেই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত পোস্টার হাতে নিয়ে চরম বিতর্কের সম্মুখীন হন শ্রীলেখা।

Published on: Aug 9, 2026, 21:32:23 IST
Advertisement

বিতর্ক যেন কিছুতেই কিছু ছাড়ে না শ্রীলেখা মিত্রর। কিছুদিন আগেই কলকাতায় বামপন্থীদের এক মিছিলে সামিল হয়েছিলেন শ্রীলেখা। সেই মিছিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বিকৃত পোস্টার হাতে নিয়ে চরম বিতর্কের সম্মুখীন হন শ্রীলেখা। যদিও অভিনেত্রীর মন্তব্য অনুযায়ী, তিনি চোখে চশমা পড়েছিলেন এবং যখন ছবিটি তোলা হয় তখন তিনি দেখেননি তার হাতে পোস্টারে ঠিক কি রয়েছে।

ছবি বিতর্কে সহকর্মীকে নিয়ে মন্তব্য সুদেষ্ণার
ছবি বিতর্কে সহকর্মীকে নিয়ে মন্তব্য সুদেষ্ণার

কিন্তু ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর কটাক্ষের শিকার হন শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রির কিছু মানুষ যেমন অভিনেত্রীকে সমর্থন জানিয়েছেন তেমন অনেকেই মনে করেছেন শ্রীলেখার ছবি তোলার আগে দেখে নেওয়া উচিত ছিল পোস্টারে কি রয়েছে। এই ঘটনা ঘটার কিছুদিনের মধ্যেই শ্রীলেখার বিরুদ্ধে একাধিক থানায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: মানুষ থেকে যায় কর্মে, রাহুলের কোন অজানা গল্প শেয়ার করলেন ভাস্বর?

এবার সহকর্মী তথা পরিচালক সুদেষ্ণা রায় এই প্রসঙ্গে মুখ খুললেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘অবশ্যই ছবিটি অত্যন্ত কুরুচিকর একটি ছবি কিন্তু এই ঘটনাটি প্রকাশ্যে আসার পর যেভাবে শ্রীলেখাকে নিয়ে সবাই মিলে কটাক্ষ করছে সেটা একেবারেই উচিত নয়। আমার মনে হয় শ্রীলেখা সব জায়গায় উপস্থিত থাকেন বলেই ওকে খুব অনায়াসে টার্গেট করা গিয়েছে। এর আগেও এমন ঘটনা অনেকবার ঘটেছে কিন্তু কাউকে নিয়ে এত কথা হয়নি। সব থেকে বড় কথা যে ছবিটি বানিয়েছে তাকে নিয়ে কিন্তু কোনও কথা হচ্ছে না।’

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় শ্রীলেখাকে নিয়ে তুমুল কটাক্ষ করা হলেও শ্রীলেখা কিন্তু নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়েন নি। তিনি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের মাধ্যমে সকলকে জানান, যতই তাকে এক ঘরে করে দেওয়ার চেষ্টা হোক না কেন তিনি নিজের জায়গায় স্থির থাকবেন সব সময়।

 
SHARE THIS ARTICLE ON
Notifications

Get breaking alerts directly from the newsroom

Notifications are on!You'll be notified when news breaks