...
...
Next Story

Sudip Mukherjee: 'সব থেকে বড় ক্ষতি তো আমার...', ‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ

Sudip Mukherjee: গত ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পর কাঠগোড়ায় দাঁড় করানো হয় লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। তবে রাহুলের মৃত্যুর পরেই যেভাবে দুটি ধারাবাহিক পরপর বন্ধ হয়ে যায়, তার ফলে বিপদে পড়ে যায় একাধিক কলাকুশলী এবং শিল্পীরা।

Published on: May 22, 2026 05:30 PM IST
Advertisement

Sudip Mukherjee: গত ২৯ মার্চ রাহুলের মৃত্যুর পর কাঠগোড়ায় দাঁড় করানো হয় লীনা গঙ্গোপাধ্যায় প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসকে। কীভাবে রাহুলের মৃত্যু হল, সেটা নিয়ে এখনও তদন্ত চলছে। তবে রাহুলের মৃত্যুর পরেই যেভাবে দুটি ধারাবাহিক পরপর বন্ধ হয়ে যায়, তার ফলে বিপদে পড়ে যায় একাধিক কলাকুশলী এবং শিল্পীরা।

‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ
‘চিরসখা’ বন্ধ, দেড় মাস ধরে কাজের সন্ধানে সুদীপ

রাহুল অভিনয় করছিলেন ‘ভোলে বাবা পার কারেগা’ ধারাবাহিকে, যেটা বন্ধ হয়ে যায় রাহুলের মৃত্যুর পর। তবে এর পাশাপাশি আরও একটি ধারাবাহিক বন্ধ হয়ে যায় সেটি হল ‘চিরসখা’। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রে অভিনয় করছিলেন সুদীপ মুখোপাধ্যায়। ধারাবাহিক বন্ধের দেড় মাস পরেও অন্য কোনও কাজ পাননি অভিনেতা। সম্প্রতি এই বিষয়ে কথা বলতে গিয়ে নিজের সমস্ত রাগ উগড়ে দিলেন সুদীপ।

আরও পড়ুন: এবার অঙ্কিতাকে আইনি চিঠি পাঠালেন দেবালয়, করলেন মানহানির মামলাও

ktvbanglanews কে সুদীপ বলেন, ‘ম্যাজিক মোমেন্ট সব থেকে পুরনো একটি প্রযোজনা সংস্থা। শৈবাল প্রযোজকদের মধ্যে সবথেকে পুরোনো। যা ঘটলো, তাতে ব্যক্তিগতভাবে সব থেকে বেশি ক্ষতি আমার হলো। দেড় মাস হয়ে গেল আমার হাতে কোনও কাজ নেই। আমি বাড়িতে বসে আছি। আমি তো লিড করছিলাম। সব থেকে বেশি ক্ষতি আমারই হল।’

আরও পড়ুন: ‘মিলন হবে কত দিনে’-তে শেষ মেঘনার পথ চলা, শ্যুটিং শেষে আবেগপ্রবণ অলিভিয়া

‘ম্যাজিক মোমেন্টস যদি দায়িত্ব নিত, তাহলে এত ঘটনা ঘটত না। এতগুলো মানুষের কাজ চলে যেত না। একটা শুধু কথা যে হ্যাঁ আমরা দায় নিচ্ছি। এইটুকু কথা বললেই হয়ত এত সমস্যা তৈরি হতো না’, সবশেষে বলেন সুদীপ।

‘চিরসখা’ ধারাবাহিকটি হঠাৎ করে শেষ হওয়ায় ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা-অভিনেত্রীরা সরব হয়েছিলেন। ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটিকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হল সেই ভাবে যদি চিরসখা ধারাবাহিক থেকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা করা হতো তাহলে হয়তো আচমকা এতগুলো মানুষ বিপদে পড়তেন না।

 
SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe