‘বাবলাতলা’ টাস্ক দিয়ে দর্শকমনে যেন আরও একবার জায়গা করে নিলেন মনামি। এমনিতেই তিনি এভারগ্রিন। গোটা সিজনে মনামীর সংযত আচরণ লক্ষ্য করা গিয়েছে। তা সে যতই কথাকাটাাটা লাগুক, কোনোদিন সীমা অতিক্রম করেননি। এমনকী, জীতুর দু'-দু'বার আক্রমণ, সৃজলা বা রাজবীরের সঙ্গে বচসা, বরাবরই তিনি মার্জিত। আপাতত বিগ বসের ফাইনালের সপ্তাহে পৌঁছে গিয়েছেন শেষ সপ্তাহে নমিনেশনে না এসে।

বাবলাতলা টাস্কে মনামীর পারফরমেন্স নিয়ে সুদীপা চট্টোপাধ্যায় লিখেছেন, ‘'ওস্তাদের মার শেষ রাত্তিরে…'- প্রবাদটা কাল #BigBossBangla এ সত্যিই করে দেখাল মনামী ঘোষ। কী সুন্দর উত্তর। কী সাবলীল অথচ, চিন্তাশীল। কী মার্জিত রুচির পরিচয় দিল আমাদের মনামী। কাওকে আঘাত না করে, অন্যের অনুভূতিকে সন্মান করেও- প্রত্যাখ্যান না করেও যে, কাউকে সহজে ‘বন্ধু’ বানিয়ে নেওয়া যায়- সেটা বুঝিয়ে দিল, একটা মাত্র চিঠিতে । রাজবীর ওর থেকে অভিজ্ঞতায় অনেকটা পিছিয়ে জেনেও এটা বলা যে, ‘….আমি ওর থেকেও অনেক কিছু শিখেছি…'--- একমাত্র, কোনও অভিজ্ঞ আর কনফিডেন্ট মানুষই বলতে পারে সর্বসমক্ষে। এটা প্রশংসার দাবি রাখে। সবাই পারে না।শেষে, জলে নেমে আবারও একটা পুরনো প্রবাদ মনে করিয়ে দিলো- '…তোমার জন্য আমি কোমর জলে নামতে রাজি…'। এত সুন্দর অ্যাপ্রোচ। এত সুন্দর একটা মন থাকলেই সম্ভব। এক কথায়, কিছু মানুষকে একটা চড় মেরে বুঝিয়ে দিলো- ‘I’m the best..’। ও জানে, ও এই ইঁদুর দৌড়ে থাকবে না। কাদা ছোঁড়াছুড়ি করবে না। নিজের জায়গাটা বুঝিয়ে দিল। সি ইজ ডিভা।’
তবে মনামী ছাড়াও বিগ বসের ঘরে থাকা অন্য সদস্যদের নিয়েও মুখ খুলেছেন। তিনি জীতুর জন্য লিখেছেন, ‘ও জানে, ও কী করছে। ও বোকা নয়। সামনের সপ্তাহে বুঝিয়ে দেবে ও কী জিনিস।’ প্রসঙ্গত, একসঙ্গে সিনেমায় কাজ করেছেন জীতু সুদীপা। এমনকী, বিভিন্ন বিতর্কে জীতুর পক্ষ নিয়ে মুখও খুলতে দেখা গিয়েছে তাঁকে।
{{/usCountry}}তবে মনামী ছাড়াও বিগ বসের ঘরে থাকা অন্য সদস্যদের নিয়েও মুখ খুলেছেন। তিনি জীতুর জন্য লিখেছেন, ‘ও জানে, ও কী করছে। ও বোকা নয়। সামনের সপ্তাহে বুঝিয়ে দেবে ও কী জিনিস।’ প্রসঙ্গত, একসঙ্গে সিনেমায় কাজ করেছেন জীতু সুদীপা। এমনকী, বিভিন্ন বিতর্কে জীতুর পক্ষ নিয়ে মুখও খুলতে দেখা গিয়েছে তাঁকে।
{{/usCountry}}তবে জীতু-র বিগ বসের ঘরের ভালোবাসা সৃজলার উপর যে সুদীপা বিশেষ সন্তুষ্ট নয়, তা ধরা পড়ল পোস্টে। বাবলা তলা টাস্কের দ্বিতীয় দিনে ফুটবল খেলার সময় সৃজলার লাল পোশাকটির জন্য লিখেছেন, ‘ওরকম জামা পরে কেন কেউ ফুটবল খেলতে কেন আসবে বোঝা গেল না… অসভ্যতামির একটা সীমা থাকে।’
সঙ্গে তনুশ্রীর জন্য লেখেন, ‘ওকে বুঝতে হবে, ওর সেলেব্রিটি হতে গেলে,এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি।’ আর রাজবীরের জন্য তাঁর বার্তা, ‘নিজের সততা দেখিয়ে যে চিঠিটা ছিঁড়ে ফেললো, ওতেই সব ভোট ওর জন্য।’
ABOUT THE AUTHOR
হিন্দুস্তান টাইমস বাংলার সিনিয়র কনটেন্ট প্রডিউসার হিসেবে কাজ করছেন তুলিকা সমাদ্দার। সাংবাদিকতা জগতের সঙ্গে যুক্ত রয়েছেন ১০ বছরেরও বেশি সময় ধরে। কেরিয়ার শুরু করেন ২০১৫ সালে, শুরু থেকেই বিনোদন জগত ও লাইফস্টাইল সেকশনে কাজ করে আসছেন। তারকা থেকে সিনেমা, টলিপাড়ার খুঁটিনাটি খবর রাখা, এমনকী অজানা হাঁড়ির খবরও গসিপ-প্রেমী পাঠকদের কাছে তুলে ধরাই কাজ। এছাড়াও বলিউডের তারকাদের হালহাকিকতও তুলে ধরেন পাঠকদের সামনে। সঙ্গে সিনেমার রিভিউ, তারকাদের সোশ্যাল মিডিয়া পোস্ট, সমস্তটাই নখদর্পণে। সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে তুলিকা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিরাটি মৃণালিনী দত্ত মহাবিদ্যাপীঠ থেকে। এরপর মাস কমিউনিকেশন (Mass Communication) নিয়ে মাস্টার্স করেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে। ১০ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে তুলিকার কাজের জগতে হাতেখড়ি হয় সংবাদপত্র দিয়ে। ডিজিটাল সাংবাদিকতায় কাজ শুরু হিন্দুস্তান টাইমস বাংলার হাত ধরেই। ২০২১ সাল থেকে এই প্রতিষ্ঠানের সঙ্গে ওতোপ্রোতোভাবে জড়িত। সাহিত্যের প্রতি তুলিকার ঝোঁক ছোটবেলা থেকেই, সেই থেকেই সিনেমার প্রতি ভালোবাসা তৈরি। এছাড়াও ঘুরতে যেতে ভালোবাসেন, আরও বিশেষভাবে বললে তুলিকা পাহাড়-প্রেমী। আর তাই পাঠককে দিতে পারেন নানা জানা-অজানা জায়গায় ভ্রমণের সুলুক সন্ধান, তাও পকেট বাঁচিয়ে কম খরচে। সঙ্গে নিজে গাছপ্রেমী, দিনের বড় একটা অংশ কাটে ছাদবাগানে, আর নিজের প্রাপ্ত জ্ঞান থেকেই তুলিকার গার্ডেনিংয়ের কপি লেখা শুরু।