শুরু থেকে শেষ, রাহুলের অসমাপ্ত কাজ করলেন নীল, ভাগ করলেন নিজের অনুভূতি
রাহুলের প্রথম ছবির কাজের সঙ্গে যুক্ত ছিলেন সুজন নীল মুখোপাধ্যায়। এবার শেষ ছবিতেও যুক্ত হতে হল তাঁকে। তবে এ কোনও সুখকর স্মৃতি নয়, সারা জীবন এক ভারাক্রান্ত স্মৃতি হয়ে থাকবে এই কাজ। অটবি ছবির শুটিং শেষ করে ফেলেছিলেন রাহুল কিন্তু ডাবিং আর করা হলো না। এবার রাহুলের সেই অসমাপ্ত কাজই করলেন নীল।
রাহুলের প্রথম ছবির কাজের সঙ্গে যুক্ত ছিলেন সুজন নীল মুখোপাধ্যায়। এবার শেষ ছবিতেও যুক্ত হতে হল তাঁকে। তবে এ কোনও সুখকর স্মৃতি নয়, সারা জীবন এক ভারাক্রান্ত স্মৃতি হয়ে থাকবে এই কাজ। ‘অটবি’ ছবির শুটিং শেষ করে ফেলেছিলেন রাহুল কিন্তু ডাবিং আর করা হলো না। এবার রাহুলের সেই অসমাপ্ত কাজই করলেন নীল।
শুরু থেকে শেষ, রাহুলের অসমাপ্ত কাজ করলেন নীল
ডাবিং করতে গিয়ে যেন এক অদ্ভুত অনুভূতি হল অভিনেতার। নীলের কথায়, ‘এ যেন এক বৃত্ত সম্পূর্ণ হল। প্রথম থেকে এটাই মনে হচ্ছে। ওঁর প্রথম কাজের সঙ্গে আমি যুক্ত ছিলাম, শেষ কাজেও জুড়ে গেল আমার নাম।’
প্রসঙ্গত, রাহুলের প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’- এ ডাবিং করেছিলেন নীল। প্রথমে রাজি না থাকলেও রাজ চক্রবর্তীর একান্ত অনুরোধে কাজটি করতে রাজি হয়েছিলেন অভিনেতা। যেহেতু রাহুল বয়সে অনেকটাই ছোট ছিলেন, শুধু তাই নয় সেই সিনেমাটি তাঁর প্রথম কাজ ছিল তাই রাহুলের চরিত্রের গোটা ডাবিংটাই করতে হয়েছিল নীলকে।
নীল জানান, সাহেব চট্টোপাধ্যায়ের কথায় রাহুলের শেষ ছবি ডাবিং করতে রাজি হয়েছিলেন তিনি। তবে শুধুমাত্র এই দুবার নয়, মাঝেমধ্যেই রাহুলের ডাবিং করতেন নীল। ‘ভালোবাসা জিন্দাবাদ’ নামের একটি ছবিতেও রাহুলের কন্ঠ দিয়েছিলেন নীল। সম্পর্কটা শুধুমাত্র পেশাগত নয়, ব্যক্তিগতভাবেও ছিল ভীষণ মধুর।
উল্লেখ্য, ‘অটবি’ মূলত একটি সাইকোলজিক্যাল থ্রিলার ভিত্তিক গল্প। ছবিতে রাহুল ছাড়াও অভিনয় করেছেন মধুমিতা সরকার, সাহেব চট্টোপাধ্যায়, ইনায়া চৌধুরী, আরিয়ান ভৌমিক। এই ছবিতে একজন সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন সাহেব।
তবে এই মুহূর্তে ডাবিং চললেও ছবি কবে মুক্তি পাবে বা ছবির প্রমোশন কেমন ভাবে হবে, ছবি ট্রেলার বা টিজার কবে মুক্তি পাবে তা এখনও জানা যায়নি। তবে রাহুলের ডাবিং করতে গিয়ে যতটা কষ্ট হয়েছে, মানসিকভাবে কিছুটা শান্তিও পেয়েছেন নীল। এভাবেই হয়তো প্রয়াত বন্ধুর প্রতি শ্রদ্ধাঞ্জলি দিতে পারলেন অভিনেতা।
Home/Entertainment/শুরু থেকে শেষ, রাহুলের অসমাপ্ত কাজ করলেন নীল, ভাগ করলেন নিজের অনুভূতি