Suman Bannerjee: ২০২৬ বিধানসভা ভোটের ফলাফল অনুযায়ী, তৃণমূলকে হারিয়ে ব্যাপক ভোটে জয়ী হয়েছে বিজেপি। টানা ১৫ বছর পশ্চিমবঙ্গে শাসন করার পর অবশেষে হার স্বীকার করতে বাধ্য হল তৃণমূল। খুব শীঘ্রই ঘোষণা করা হবে পশ্চিমবঙ্গের আগামী মুখ্যমন্ত্রীর নাম। বিজেপি বিপুল ভোটে জয়যুক্ত হওয়ার পরেই সাধারণ মানুষ থেকে শুরু করে ইন্ডাস্ট্রি তারকারা একের পর এক পোষ্ট করতে থাকেন। বিজেপি সরকারকে শুভেচ্ছাবার্তা জানিয়ে পোস্ট করেন একাধিক তারকা, সকলেরই একটাই আশা এবার হয়তো স্বচ্ছ ভাবে সবকিছু চালনা করা হবে।

বিগত বেশ কিছু বছর ধরে টলিউডের একাধিক তারকাদের একটাই অভিযোগ ছিল, টলিউড ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য অথবা কাজ পাওয়ার জন্য শাসকদলের হয়ে কথা বলতে হয়। শাসক দলের বিরুদ্ধে কথা বললেই কাজ চলে যায়। ইন্ডাস্ট্রির ভেতরের লোক নয় বরং বহিরাগতরাই ইন্ডাস্ট্রি চালায়, এমন অভিযোগও করেছিলেন একাধিক তারকা।
আরও পড়ুন: 'আমি আঁচ করতে পেরেছিলাম...', হার নিশ্চিত জেনেই কি রাজনীতি ছেড়েছিলেন চিরঞ্জিত?
তবে এবার বিজেপি জেতার পর সেই নিয়ম বন্ধ হয়ে যাবে বলেই আশাবাদী তারকারা। এই প্রসঙ্গে অভিনেতা সুমন বন্দ্যোপাধ্যায় দ্যা ওয়ালকে বলেন, ‘যার যেটাই কর্ম ক্ষেত্রে হোক না কেন, সেখানে বেশ কিছু পরিবর্তন আসবে যেটা ভালোর জন্যই হবে বলে আমি মনে করি। কারও জন্য কিছু আটকে থাকবে না। এখন আর বাইরের কেউ নয় বরং ইন্ডাস্ট্রির লোকেরাই ইন্ডাস্ট্রি চালাবে। এইটুকুই বলতে পারি আমি।’
সুমনের এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন একাধিক নেটিজেন। যারা এতদিন কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তারা যেন আগামী দিনে কাজ করতে পারেন সেই আশাই করছেন সকলে। অন্যদিকে রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিও করতে দেখা গিয়েছে একাধিক মানুষকে।
{{/usCountry}}সুমনের এই বক্তব্যে সমর্থন জানিয়েছেন একাধিক নেটিজেন। যারা এতদিন কাজ করার সুযোগ পাচ্ছিলেন না, তারা যেন আগামী দিনে কাজ করতে পারেন সেই আশাই করছেন সকলে। অন্যদিকে রাহুলের মৃত্যুর সঠিক তদন্তের দাবিও করতে দেখা গিয়েছে একাধিক মানুষকে।
{{/usCountry}}আরও পড়ুন: 'তুমিই আমাদের সুপারহিরো...', দুঃসময়ে রাজের পাশে ঢাল হয়ে দাঁড়ালেন শুভশ্রী
প্রসঙ্গত, পরিচালনার হাত ধরে অভিনয় জগতে এলেও পরবর্তীকালে তিনি পাকাপাকিভাবে অভিনেতা হিসেবেই নিজের কেরিয়ার শুরু করেন। দুই পৃথিবী, পরিণীতা, প্রেম আমার, তিন কন্যা সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় করেছেন বাংলা ধারাবাহিকেও।