Sun Bangla: অপরাজিতার হাত ধরে নিয়ম ভাঙবে ছোটরা, সঙ্গী হবে মায়েরাও, কোথায় কবে অডিশন শুরু?

Sun Bangla: শুধু ছোট পর্দা নয়, বড় পর্দারও খুব পরিচিত একটি মুখ অপরাজিতা ঘোষ। সর্বশেষ অপরাজিতাকে অভিনয় করতে দেখা গিয়েছিল চিরসখা ধারাবাহিকে। কমলিনী চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। 

Published on: Jun 4, 2026, 14:00:31 IST
Share
Share via
  • facebook
  • twitter
  • linkedin
  • whatsapp
Copy link
  • copy link

Sun Bangla: শুধু ছোট পর্দা নয়, বড় পর্দারও খুব পরিচিত একটি মুখ অপরাজিতা ঘোষ। সর্বশেষ অপরাজিতাকে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। ‘কমলিনী’ চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেত্রী। কিন্তু রাহুলের মৃত্যুর পর আচমকাই বন্ধ হয়ে যায় এই ধারাবাহিকটি। এবার একদম নতুন রূপে দর্শকদের কাছে ধরা দিতে চলেছেন অপরাজিতা।

অপরাজিতার হাত ধরে নিয়ম ভাঙবে ছোটরা, সঙ্গী হবে মায়েরাও
অপরাজিতার হাত ধরে নিয়ম ভাঙবে ছোটরা, সঙ্গী হবে মায়েরাও

ছানাগিরির সঞ্চালনায় অপরাজিতা

জি বাংলা হোক অথবা স্টার জলসা, ধারাবাহিকের পাশাপাশি রিয়ালিটি শোগুলিও ভীষণভাবে জনপ্রিয়তা পায়। ‘দাদাগিরি’ হোক অথবা ‘ডান্স বাংলা ডান্স’, দর্শকদের মনে এই অনুষ্ঠানগুলির জায়গা একেবারে অন্যরকম। এবার ছোট ছোট শিশুদের জন্য একটা মজার অনুষ্ঠান আনতে চলেছে সান বাংলা।

আরও পড়ুন: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস

অনুষ্ঠানটির নাম ‘ছানাগিরি’। সঞ্চালনায় অপরাজিতা ঘোষ। তবে শুধু ছোট ছোট শিশুরা নয়, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন শিশুদের মায়েরাও। অনুষ্ঠানে ৫ থেকে ১২ বছরের শিশুরা করবেন নিয়ম ভাঙ্গার উৎসব। তবে শুধু খেলা নয়, এই অনুষ্ঠানে অনেক কিছু শিখবেও তারা। পাশাপাশি থাকবে জেতার আনন্দ।

অনুষ্ঠানটির সম্প্রচারের দিন বা সময় প্রকাশ্যে না এলেও আগামী ১৪ জুন থেকে শুরু হতে চলেছে ছানাগিরির অডিশন। প্রথম অডিশন হবে বারাসাতে। অডিশন দিতে প্রতিযোগীদের উপস্থিত থাকতে হবে বা বারাসাত অ্যাসোসিয়েশন, যশোর রোড, অঞ্জলি জুয়েলার্স-এর বিপরীতে। সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত চলবে অডিশন।

আরও পড়ুন: মহুয়ার বায়োপিকে থাকবেন অর্পণ, কোন চরিত্রে ধরা দেবেন তিনি?

প্রসঙ্গত, ‘লাখ টাকার লক্ষী লাভ’ অনুষ্ঠানটির অসাধারণ সাফল্যের পর এবার আরও একটি অনুষ্ঠান আনতে চলেছেন পরিচালক শুভঙ্কর চট্টোপাধ্যায়। যদিও শুধুমাত্র সান বাংলায় তিনি রিয়ালিটি শো পরিচালনা করেছেন তা নয়, ‘মিরাক্কেল’, ‘সুপার সিঙ্গার জুনিয়র’, ‘ডান্স বাংলা ডান্স’ সহ একাধিক জনপ্রিয় অনুষ্ঠানের পরিচালক তিনি।

দর্শকদের সঙ্গে দাদাগিরির প্রথম পরিচয় করিয়েছিলেন তিনি। শুভঙ্করের পরিচালনাতেই সৌরভ গঙ্গোপাধ্যায় হয়ে উঠেছিলেন সঞ্চালক। এক কথায় তিনি রিয়ালিটি কিং। এক্ষেত্রে বলাই যায়, শুভঙ্করের পরিচালনায় আরও একটি রিয়ালিটি শোয়ের মাধ্যমে নিখাদ আনন্দের স্বাদ পেতে চলেছেন দর্শকরা