Queens: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’
Queens: ‘ডাইনি’ সিরিজে অসাধারণ অভিনয় করার পর এবার ‘কুইনস’ সিরিজ নিয়ে আসতে চলেছেন মিমি চক্রবর্তী। আগামী ১২ জুন হইচই এর পর্দায় মুক্তি পাবে এই সিরিজ। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে পরিচালকের সঙ্গে মিমির এটি দ্বিতীয় কাজ।
Queens: ‘ডাইনি’ সিরিজে অসাধারণ অভিনয় করার পর এবার ‘কুইনস’ সিরিজ নিয়ে আসতে চলেছেন মিমি চক্রবর্তী। আগামী ১২ জুন হইচই-এর পর্দায় মুক্তি পাবে এই সিরিজ। নির্ঝর মিত্র পরিচালিত এই সিরিজে পরিচালকের সঙ্গে মিমির এটি দ্বিতীয় কাজ। ইতিমধ্যেই সিরিজের প্রথম ঝলক দেখে গায়ে কাঁটা দিয়েছে দর্শকদের। এবার দর্শকদের জন্য এল সিরিজের ট্রেলার, যা এক কথায় অসাধারণ।
প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’
ট্রেলার প্রসঙ্গে
একটা মাত্র রাত, আর নিমেষে পাল্টে যায় চার মেয়ের জীবন। কিন্তু অন্য কোনও পুরুষের সাহায্য নিয়ে নয় বরং এবার অপরাধীদের শায়েস্তা করবে চার বিধবা। ভয় পেয়ে নয়, বরং বুদ্ধি দিয়ে খুনিকে শাস্তি দেবে। এমন চারজন মেয়ে, যাদের স্বপ্ন এক নিমিষে ভেঙে ছারখার হয়ে যায়।
কিন্তু খুনি যে সে মানুষ নয়, এই লড়াই লড়তে গিয়ে লড়তে হবে গোটা সিস্টেমের বিরুদ্ধে। রাজনীতির বড় বড় মাথাদের বিরুদ্ধে। খুব স্বাভাবিকভাবেই এই লড়াই অনেক শক্ত। কিন্তু লড়তে নেমে আর থামা যাবে না, হার মানা যাবে না। লড়তেই হবে শেষ পর্যন্ত।
তবে এই প্রতিশোধের আগুনে জ্বলতে গিয়ে জ্বলবে নিজের বাড়িও। এই প্রতিশোধ নেওয়া এত সহজ নয়। হারাতে গিয়ে মাঝেমধ্যে হারতে হবে নিজেকেও। প্রাণসংশয় থাকলেও ভয় না পেয়ে যেভাবে আততায়ীর বিরুদ্ধে লড়াই করবে এই চার মেয়ে, তা দেখে একবার হলেও শিউরে উঠতে হবে দর্শকদের।
ধারাবাহিকের ট্রেলার প্রকাশ্যে এনে হইচই টিভির তরফ থেকে ক্যাপশনে লেখা, যে রাত ভেসেছিল রক্তে, সেই রাতেই জন্ম নিয়েছিল প্রতিশোধের আগুন। ক্ষমতা, রাজনীতি আর মৃত্যুর সাম্রাজ্যের বিরুদ্ধে এবার শিকার নয়, শিকারী তারা।
মিমি ছাড়া এই সিরিজে অভিনয় করবেন বৈশাখী, পায়েল দে, দেবযানী সিংহ, দুর্বার শর্মা, কৌশিক চট্টোপাধ্যায়, দীপাঞ্জন মিত্র, যূধাজিৎ সরকার, রাহুল দেব বসু, জয়দীপ মুখোপাধ্যায়, সুব্রত সেনগুপ্ত, সায়ক রায়, অমা মুখোপাধ্যায়।
Home/Entertainment/Queens: স্বামীর মৃত্যুতে বিলাপ নয়, বরং প্রতিশোধের আগুনে সবকিছু ছারখার করবে চার ‘কুইনস’