...
...
Next Story

Serial Update: ৯ মাসের সফরে ইতি! চুপিসাড়ে শেষদিনের শ্যুটিং হয়ে গেল জনপ্রিয় মেগার, চোখে জল নায়কের!

Sohage Adore: শেষ হচ্ছে সান বাংলার জনপ্রিয় মেগা ‘সোহাগে আদরে’! চুপিসারে সারা হলো শেষ দিনের শুটিং, বিদায়বেলায় চোখে জল অনন্যা-অরুণিমাদের।

Published on: Jul 16, 2026, 21:47:22 IST
Advertisement

টেলিভিশন দর্শকদের জন্য অত্যন্ত মন খারাপের খবর। মাত্র কয়েক মাসেই দর্শকদের মনে জায়গা করে নেওয়া সান বাংলার (Sun Bangla) জনপ্রিয় ধারাবাহিক ‘সোহাগে আদরে’ (Sohage Adore) এবার পথচলা শেষ করতে চলেছে। গত বছর অক্টোবর মাসে পথচলা শুরু করেছিল এই মেগা ধারাবাহিক। তবে এবার গল্পে ইতি টানার পালা। গত পরশু অর্থাৎ ১৪ই জুলাই চুপিসাড়ে শেষ হয়ে গেল এই ধারাবাহিকের অন্তিম পর্বের শুটিং।

৯ মাসের সফরে ইতি! শেষদিনের শ্যুটিং হয়ে গেল জনপ্রিয় মেগার, চোখে জল নায়কের
৯ মাসের সফরে ইতি! শেষদিনের শ্যুটিং হয়ে গেল জনপ্রিয় মেগার, চোখে জল নায়কের

ক্যামেরা অফ হতেই আবেগ নিয়ন্ত্রণে রাখতে পারেননি ধারাবাহিকের কলাকুশলীরা। দীর্ঘদিনের একাত্মতা শেষে বিদায়বেলায় মুখভার ও চোখে জল ছিল খোদ নায়ক-নায়িকা সহ পুরো টিমের।

‘খুব ইমোশনাল জার্নি’, স্মৃতিকাতর অনন্যা গুহ রায়

এই ধারাবাহিকের অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী অনন্যা গুহ রায় (Ananya Guha Roy), যিনি গল্পে ‘ডিনা’-র চরিত্রে অভিনয় করছিলেন। ধারাবাহিকের শুটিং পর্ব মেটার খবরের সত্যতা স্বীকার করে হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে অনন্যা বলেন, ‘হ্যাঁ, আমাদের শ্যুটিং পর্ব শেষ হয়েছে। এটা সত্যিই খুব ইমোশন্যাল একটা জার্নি ছিল। আমাদের এই ইউনিটটা ভীষণ ইয়াং ছিল এবং সবাই খুব হেলপফুল। আমার অভিনয় জীবনে প্রথমবার এমন একটা ভালোবাসায় ভরা টিম পেয়েছিলাম।’

‘সোহাগে আদরে’ ধারাবাহিকের হাত ধরে দীর্ঘ বিরতি কাটিয়ে ছোটপর্দায় সোহাগ চরিত্রে ফিরেছিলেন অভিনেত্রী অরুণিমা হালদার (Arunima Haldar)। তাঁর বিপরীতে ‘সূর্য’-র চরিত্রে দর্শক দারুণ পছন্দ করেছিলেন অভিনেতা শুভ রঞ্জন মুখোপাধ্যায় (Subha Ranjan Mukherjee)-কে। সোহাগ ও সূর্যের এই রসায়ন দর্শকদের মন কাড়লেও এবার সেই সম্পর্কের সমাপতন ঘটতে চলেছে। শেষ দিনের শুটিংয়ের শেষে পুরো সেট জুড়ে এক আবেগঘন পরিবেশ তৈরি হয়েছিল। টিম মেম্বারদের একে অপরকে জড়িয়ে বিদায় জানানোর মুহূর্তগুলো ছিল চোখে জল এনে দেওয়ার মতো।

কবে সম্প্রচারিত হবে শেষ পর্ব?

শুটিং ১৪ই জুলাই সারা হলেও দর্শকরা এখনই নিজেদের পছন্দের চরিত্রদের বিদায় জানাচ্ছেন না। জানা যাচ্ছে, ধারাবাহিকের ব্যাঙ্কিং পর্ব তৈরি রয়েছে। এই মাসের শেষভাগে, অর্থাৎ ২৮শে জুলাই সান বাংলার পর্দায় শেষবারের মতো সম্প্রচারিত হবে ‘সোহাগে আদরে’-র অন্তিম পর্ব।

 
ABOUT THE AUTHOR
Priyanka Mukherjee

প্রিয়াঙ্কা মুখোপাধ্যায় হিন্দুস্তান টাইমস বাংলার একজন অভিজ্ঞ কন্টেন্ট প্রোডিউসার। বিগত এক দশকেরও বেশি সময় ধরে তিনি সাংবাদিকতার জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত। ২০১৪ সালে তাঁর পেশাদার জীবন শুরু এবং প্রথম দিন থেকেই তাঁর বিচরণক্ষেত্র হলো বিনোদন জগৎ। টলিউড থেকে বলিউড— বিনোদন সাংবাদিকতায় তাঁর লেখনী ও অভিজ্ঞতা পাঠকদের কাছে অত্যন্ত সমাদৃত। পেশাদার অভিজ্ঞতা: ১২ বছরের দীর্ঘ সাংবাদিকতা জীবনে প্রিয়াঙ্কা প্রথম ৫ বছর টেলিভিশন বা অডিও-ভিস্যুয়াল মাধ্যমে কাজ করেছেন। ২০১৯ সালে হিন্দুস্তান টাইমস বাংলা-র যাত্রার শুরু থেকেই তিনি এই প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। এখানেই তাঁর ডিজিটাল সাংবাদিকতার (Digital Journalism) হাতেখড়ি। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদন সংক্রান্ত খবর, ফিচার এবং ইন-ডেপথ স্টোরি তৈরিতে তিনি বিশেষ পারদর্শী। শিক্ষাগত যোগ্যতা: সাংবাদিকতা ও গণজ্ঞাপন (Journalism & Mass Communication) নিয়ে প্রিয়াঙ্কা তাঁর স্নাতক স্তরের পড়াশোনা সম্পন্ন করেছেন বিদ্যাসাগর কলেজ থেকে। এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ব্যক্তিগত পছন্দ ও নেশা: পেশাগতভাবে বিনোদন সাংবাদিক হলেও প্রিয়াঙ্কার হৃদয়ের এক বড় অংশ জুড়ে রয়েছে ক্রীড়া জগত। সব ধরণের খেলা দেখতে তিনি ভীষণ ভালোবাসেন। কাজের বাইরে তাঁর অবসর কাটে বইয়ের পাতায় ডুবে থেকে। এছাড়া অজানাকে জানতে দেশ-বিদেশে ঘুরে বেড়ানো তাঁর অন্যতম নেশা।

SHARE THIS ARTICLE ON
Hindustantimes wants to start sending you push notifications. Click allow to subscribe